Header Premium (728×90)

Categories: জাতীয়

ইসিবি চত্বরে হামলা-ভাঙচুর: সাবেক সেনা কর্মকর্তা মহিউদ্দিনের জামিন

ঢাকার ইসিবি চত্বরে আবাসন প্রতিষ্ঠান ‘নিউগিনি প্রপার্টিজ লিমিটেড’-এর প্রকল্পে হামলা, ভাঙচুর ও চুরির মামলায় গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা গোলাম মহিউদ্দিন চৌধুরীর জামিন মঞ্জুর করেছেন আদালত। গতকাল রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদ শুনানি শেষে দুই হাজার টাকা মুচলেকায় তাঁর এই জামিন আদেশ দেন।

আজ সোমবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) তারেক রহমান জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তিন দিনের রিমান্ড শেষে গতকাল সাবেক এই সেনা কর্মকর্তাকে আদালতে হাজির করা হয়েছিল। মামলার তদন্তকারী কর্মকর্তা ও ডিবি পুলিশের পরিদর্শক জেহাদ হোসেন তাঁকে কারাগারে আটক রাখার আবেদন করেন। অন্যদিকে, আসামিপক্ষে ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল কালাম খান জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত আগামী ২৮ অক্টোবর পর্যন্ত তাঁর জামিন মঞ্জুর করেন। শুনানির সময় রাষ্ট্রপক্ষের কোনো আইনজীবী আদালতে উপস্থিত ছিলেন না।

এর আগে গত ৩০ সেপ্টেম্বর রমনা থানার সেগুনবাগিচার একটি বাসা থেকে অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করা হয়। পরদিন ১ অক্টোবর আদালত তাঁর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন।

মামলার বিবরণ অনুযায়ী, গত ২৬ সেপ্টেম্বর মধ্যরাতে রাজধানীর ইসিবি চত্বরে নিউগিনি প্রপার্টিজ লিমিটেডের আবাসন প্রকল্প এলাকায় একদল সশস্ত্র লোক হামলা চালায়। হামলাকারীরা এলোপাতাড়ি প্রায় ৫০টি গুলি ছোড়ে এবং রামদা, ছোরা ও লাঠিসোঁটা নিয়ে তাণ্ডব চালায়। একপর্যায়ে তারা কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে ঢুকে ব্যাপক ভাঙচুর ও মালামাল লুটপাট করে। ওই রাতেই সালমান মুক্তাদির তাঁর ভাঙচুর হওয়া স্টুডিওর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করলে বিষয়টি নিয়ে দেশজুড়ে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়।

এই হামলার ঘটনায় প্রকল্পের কর্মকর্তা সাইফুল ইসলাম ভূঁইয়া বাদী হয়ে ক্যান্টনমেন্ট থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় ১৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo

Recent Posts

পাকিস্তানে নতুন প্রদেশ গঠনের পরিকল্পনা, নেপথ্যে সেনাপ্রধানের ক্ষমতা বৃদ্ধি

পাকিস্তানে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) বিক্ষোভ নিয়ে চলমান উত্তেজনার মধ্যেই দেশটির…

11 minutes ago

নোয়াখালীর সেনবাগে নতুন গ্যাস কূপের সন্ধান, মিলতে পারে ৭০ লাখ ঘনফুট

নোয়াখালীর সেনবাগে সুন্দলপুর-৪ মূল্যায়ন কাম উন্নয়ন কূপ খনন শেষে গ্যাসের সন্ধান পাওয়া গেছে। বাপেক্স জানিয়েছে,…

12 minutes ago

প্রবাসীদের স্বার্থে কাজ করবে সরকার, দালালদের নয়: প্রবাসীকল্যাণ মন্ত্রী

দালালচক্র ও ট্রাভেল এজেন্সির অনিয়মের কারণে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে উল্লেখ করে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক…

25 minutes ago

নেত্রকোনায় বিদ্যালয়ের সভায় স্ত্রীকে থাপ্পড় দিলেন শিক্ষক, ভিডিও ভাইরাল

নেত্রকোনার কলমাকান্দায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সভা চলাকালে সহকারী শিক্ষিকাকে থাপ্পড় মারার একটি ভিডিও ফেসবুকে…

29 minutes ago

গেন্ডারিয়ায় মাদকবিরোধী অভিযান, আস্তানা গুঁড়িয়ে দিলেন ইশরাক হোসেন

রাজধানীর গেন্ডারিয়ায় চিহ্নিত মাদকের আস্তানায় ঝটিকা অভিযান চালিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। অভিযানে মাদক কারবারে…

43 minutes ago

ফ্রান্সে শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল, বন্ধ ২০০০ শিক্ষাপ্রতিষ্ঠান, সংঘর্ষ ও ধরপাকড়

ফ্রান্সে উচ্চমাধ্যমিক শিক্ষার্থীদের দেশব্যাপী বিক্ষোভ ও অবরোধে উত্তাল পরিস্থিতি বিরাজ করছে। অর্থসংকট, কর্মীর ঘাটতি ও…

46 minutes ago

This website uses cookies.