Header Premium (728×90)

Categories: জাতীয়

নারী উদ্যোক্তাদের ঋণ ও প্রশাসনিক জটিলতা কমাতে নতুন উদ্যোগ সরকারের

নারী উদ্যোক্তাদের ব্যবসায়িক কার্যক্রম সহজতর করতে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। সোমবার বিকেলে শিল্প মন্ত্রণালয়ে বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিডব্লিউসিসিআই) প্রতিনিধিদলের সঙ্গে এক বৈঠকে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এসব উদ্যোগের কথা জানান। সংগঠনের প্রেসিডেন্ট সঙ্গীতা আহমেদের নেতৃত্বে প্রতিনিধিদলটি এই বৈঠকে অংশ নেয়।

বাণিজ্যমন্ত্রী জানান, নারী উদ্যোক্তারা যাতে সহজেই ব্যবসা পরিচালনা করতে পারেন, সেজন্য প্রশাসনিক জটিলতা কমানোর পাশাপাশি ঋণপ্রাপ্তির সুযোগ বাড়ানোর কাজ চলছে। সিঙ্গেল উইন্ডো ব্যবস্থা চালুর ফলে এখন থেকে ট্রেড লাইসেন্স, আমদানি নিবন্ধন সনদ (আইআরসি) এবং রপ্তানি নিবন্ধন সনদের (ইআরসি) মতো প্রয়োজনীয় নথি অনলাইনে সংগ্রহ করা সম্ভব হবে। এর ফলে উদ্যোক্তারা দেশের যেকোনো প্রান্ত থেকে এমনকি বিদেশ থেকেও আবেদন ও ফি পরিশোধের মাধ্যমে সেবা নিতে পারবেন, যা সরকারি দপ্তরে সশরীরে যাওয়ার প্রয়োজনীয়তা কমিয়ে আনবে।

এসএমই খাতের অর্থায়ন প্রসঙ্গে খন্দকার আব্দুল মুক্তাদির জানান, এই খাতের জন্য ঋণের পরিসর ৩০০ কোটি টাকা থেকে বাড়িয়ে ২ হাজার কোটি টাকায় উন্নীত করা হয়েছে, যা ৬ শতাংশ সুদে বিতরণ করা হবে। এছাড়া এসএমই বোর্ড পুনর্গঠন এবং নীতিনির্ধারণী পর্যায়ে নারী উদ্যোক্তাদের প্রতিনিধিত্ব বাড়ানোর বিষয়ে সরকার ইতিবাচক মনোভাব পোষণ করছে বলে তিনি জানান।

বৈঠকে বিডব্লিউসিসিআই প্রতিনিধিরা ব্যবসা সম্প্রসারণে তথ্যের অভাব, আনুষ্ঠানিক নিবন্ধনের জটিলতা এবং জেলা পর্যায়ে সমন্বয়ের সীমাবদ্ধতা তুলে ধরেন। তাঁরা একটি পূর্ণাঙ্গ ডেটাবেজ প্রণয়ন, কেন্দ্রীয় কমপ্লায়েন্স ডেস্ক স্থাপন এবং কেন্দ্র-জেলা সমন্বয় সভার প্রস্তাব দেন। প্রতিনিধিরা জানান, দেশে নারী উদ্যোক্তাদের সুনির্দিষ্ট পরিসংখ্যান না থাকায় কার্যকর নীতি প্রণয়ন কঠিন হয়ে পড়ছে। তাই কেন্দ্রীয় ডেটাবেজের পাশাপাশি জেলা পর্যায়ের উইমেন চেম্বারগুলোর জন্য উদ্যোক্তাদের তথ্য সংরক্ষণ বাধ্যতামূলক করার দাবি জানান তাঁরা।

নারীদের দ্বারা পরিচালিত ব্যবসাগুলোকে আনুষ্ঠানিক কাঠামোর আওতায় আনতে প্রয়োজনীয় নথিপত্র প্রস্তুত ও বিধিবিধান অনুসরণেও নানা জটিলতা রয়েছে বলে জানান প্রতিনিধিরা। এ জন্য একটি কেন্দ্রীয় কমপ্লায়েন্স ডেস্ক বা সমন্বিত সেবামঞ্চ গঠনের দাবি জানান তাঁরা। প্রস্তাবিত ডেস্ক থেকে ব্যবসার নিবন্ধন, প্রয়োজনীয় নথিপত্র ও আইনি প্রক্রিয়া সম্পর্কে দিকনির্দেশনা এবং সহায়তা দেওয়ার কথা বলা হয়। জেলা পর্যায়ের সমস্যাগুলো কেন্দ্রীয় পর্যায়ে তুলে আনা এবং সমাধানে কার্যকর সমন্বয় গড়ে তুলতে বছরে দুবার কেন্দ্র ও জেলা পর্যায়ের প্রতিনিধিদের নিয়ে সভা আয়োজনের প্রস্তাবও দেয় সংগঠনটি।

বাণিজ্যমন্ত্রী নারী উদ্যোক্তাদের সহায়তায় গড়ে ওঠা বিকল্প সেবামঞ্চগুলোর প্রশংসা করেন এবং ব্যবসায়িক সেবাপ্রাপ্তি ও অর্থায়নের সুযোগ বাড়াতে সরকারের ইতিবাচক অবস্থানের কথা পুনরায় ব্যক্ত করেন। বৈঠকে প্রতিনিধিদলের অন্য সদস্যদের মধ্যে ছিলেন সংগঠনের ট্রেজারার শাহানা জাফরীন, রিদমা খান ও উলফাত জাহান মুন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

Recent Posts

পাকিস্তানে নতুন প্রদেশ গঠনের পরিকল্পনা, নেপথ্যে সেনাপ্রধানের ক্ষমতা বৃদ্ধি

পাকিস্তানে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) বিক্ষোভ নিয়ে চলমান উত্তেজনার মধ্যেই দেশটির…

21 minutes ago

নোয়াখালীর সেনবাগে নতুন গ্যাস কূপের সন্ধান, মিলতে পারে ৭০ লাখ ঘনফুট

নোয়াখালীর সেনবাগে সুন্দলপুর-৪ মূল্যায়ন কাম উন্নয়ন কূপ খনন শেষে গ্যাসের সন্ধান পাওয়া গেছে। বাপেক্স জানিয়েছে,…

23 minutes ago

প্রবাসীদের স্বার্থে কাজ করবে সরকার, দালালদের নয়: প্রবাসীকল্যাণ মন্ত্রী

দালালচক্র ও ট্রাভেল এজেন্সির অনিয়মের কারণে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে উল্লেখ করে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক…

35 minutes ago

নেত্রকোনায় বিদ্যালয়ের সভায় স্ত্রীকে থাপ্পড় দিলেন শিক্ষক, ভিডিও ভাইরাল

নেত্রকোনার কলমাকান্দায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সভা চলাকালে সহকারী শিক্ষিকাকে থাপ্পড় মারার একটি ভিডিও ফেসবুকে…

39 minutes ago

গেন্ডারিয়ায় মাদকবিরোধী অভিযান, আস্তানা গুঁড়িয়ে দিলেন ইশরাক হোসেন

রাজধানীর গেন্ডারিয়ায় চিহ্নিত মাদকের আস্তানায় ঝটিকা অভিযান চালিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। অভিযানে মাদক কারবারে…

53 minutes ago

ফ্রান্সে শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল, বন্ধ ২০০০ শিক্ষাপ্রতিষ্ঠান, সংঘর্ষ ও ধরপাকড়

ফ্রান্সে উচ্চমাধ্যমিক শিক্ষার্থীদের দেশব্যাপী বিক্ষোভ ও অবরোধে উত্তাল পরিস্থিতি বিরাজ করছে। অর্থসংকট, কর্মীর ঘাটতি ও…

57 minutes ago

This website uses cookies.