Header Premium (728×90)

Categories: জাতীয়

বাগেরহাট কারাগারে নাশতা খাওয়ার সময় কয়েদির মৃত্যু

বাগেরহাট জেলা কারাগারে শুক্রবার সকালে নাশতা খাওয়ার সময় এক কয়েদির মৃত্যু হয়েছে। মৃত কয়েদির নাম চান মিয়া ফকির। তিনি বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার ফুলহাতা গ্রামের বাসিন্দা মৃত হেলাল উদ্দিনের ছেলে ছিলেন।

কারাগারের জেল সুপার মোহাম্মদ মোস্তফা কামাল জানান, সকালে নাশতা করার সময় হঠাৎ চান মিয়ার শ্বাসনালিতে খাবার আটকে যায়। এতে তিনি অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিকভাবে তাকে বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার সমাদ্দার জানান, কারাগার থেকে চান মিয়াকে হাসপাতালে আনার পর চিকিৎসকরা তাকে পরীক্ষা-নিরীক্ষা করেন। চিকিৎসাধীন অবস্থায়ই তার মৃত্যু হয়। বর্তমানে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

প্রকাশ : ০২ অক্টোবর ২০২৬, ১১: ৪৪আপডেট : ০২ অক্টোবর ২০২৬, ১১: ৪৭

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

Recent Posts

চলনবিলে দেশি মাছের আকাল, সংকটে শুঁটকি চাতাল

সিরাজগঞ্জের চলনবিল এলাকায় দেশি প্রজাতির মাছের তীব্র সংকটের কারণে চরম উদ্বেগে পড়েছেন শুঁটকি চাতাল ব্যবসায়ীরা।…

6 minutes ago

নওগাঁয় অ্যাম্বুলেন্সের ধাক্কায় ভ্যানচালক নিহত, যাত্রী গুরুতর আহত

নওগাঁর মহাদেবপুরে অ্যাম্বুলেন্সের ধাক্কায় নীরেন চন্দ্র বর্মন নামের এক ভ্যানচালক নিহত হয়েছেন। এ ঘটনায় পরেশ…

9 minutes ago

আগামী ২৯শে নভেম্বর আগাম নির্বাচনের ডাক দিলেন স্পেনের প্রধানমন্ত্রী স্যানচেজ

আবাসন সংকট নিরসনে সরকারের প্রস্তাব পার্লামেন্টে বাতিল হওয়ার পর আগামী ২৯শে নভেম্বর আগাম সাধারণ নির্বাচনের…

13 minutes ago

চট্টগ্রামে বাসের ধাক্কায় আহত পুলিশ সদস্য আল আমিনের মৃত্যু

চট্টগ্রামে সন্দেহভাজন ব্যক্তিকে ধাওয়া করার সময় বাসের ধাক্কায় গুরুতর আহত পুলিশ কনস্টেবল আল আমিন চিকিৎসাধীন…

21 minutes ago

সুস্থ হয়ে আরব আমিরাতের উদ্দেশ্যে দেশ ছাড়ছেন শান্ত

প্রচণ্ড জ্বরের কারণে এশিয়ান গেমস শেষে দলের সঙ্গে যোগ দিতে না পারা শান্ত সুস্থ হয়ে…

28 minutes ago

পাটকাঠি থেকে চারকোল উৎপাদন: খুলছে আড়াই হাজার কোটি টাকার রফতানি সম্ভাবনা

একসময়ের সাধারণ জ্বালানি পাটকাঠি বা পাটখড়ি এখন আর ফেলনা নয়। এটি পুড়িয়ে বিশেষ প্রক্রিয়ায় তৈরি…

31 minutes ago

This website uses cookies.