নওগাঁর মহাদেবপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় নীরেন চন্দ্র বর্মন ওরফে হীরেন (৪৫) নামের এক ভ্যানচালক প্রাণ হারিয়েছেন। দ্রুতগতির একটি অ্যাম্বুলেন্সের ধাক্কায় এই দুর্ঘটনা ঘটে। এতে পরেশ চন্দ্র বর্মন (৫৮) নামের এক ভ্যানযাত্রী গুরুতর আহত হয়েছেন। সোমবার সকালে উপজেলার নওগাঁ-নজিপুর আঞ্চলিক সড়কের এনায়েতপুর গ্রামের মদিনা পেট্রোল পাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নীরেন চন্দ্র বর্মন মহাদেবপুর উপজেলার মগরইল গ্রামের মৃত ধীরেন চন্দ্র বর্মনের ছেলে। একই গ্রামের মৃত অধীর চন্দ্র বর্মনের ছেলে আহত যাত্রী পরেশ চন্দ্র বর্মন।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সকালে হীরেন চন্দ্র বর্মন ভ্যানে যাত্রী নিয়ে গন্তব্যের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে নজিপুর থেকে ছেড়ে আসা একটি অ্যাম্বুলেন্স পেছন থেকে তাদের ভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ভ্যানচালক ও যাত্রী দুজনেই সড়কের ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হন। আশপাশের লোকজন দ্রুত তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নীরেন চন্দ্র বর্মনকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পর গুরুতর আহত যাত্রী পরেশ চন্দ্র বর্মনের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
মালয়েশিয়ার লোজিন হাইল্যান্ডসে পাহাড়ধসের ঘটনায় নিখোঁজ বাংলাদেশি শ্রমিক মো. ফাহাদ হোসেনের মরদেহ উদ্ধার করা হয়েছে।…
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠীতে আজও ইতিহাস ও ঐতিহ্যের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে জমিদার আমলে নির্মিত…
নীলফামারীর সৈয়দপুরে স্থায়ী পুনর্বাসন ও নাগরিক অধিকার নিশ্চিত করাসহ চার দফা দাবিতে লংমার্চ করেছেন স্থানীয়…
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৪তম সমাবর্তন আগামী ২৬ জানুয়ারি অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে চ্যান্সেলর হিসেবে রাষ্ট্রপতি এবং গেস্ট…
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, দেশের বিমানবন্দরগুলোর নিরাপত্তা ও অগ্নিনির্বাপণ সক্ষমতা…
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যায় পর্যন্ত ১০০ জন শিক্ষককে জাতীয় পর্যায়ে গুণী…
This website uses cookies.