মালয়েশিয়ার লোজিন হাইল্যান্ডসে একটি সবজি খামারে পাহাড়ধসের ঘটনায় মাটিচাপা পড়ে মো. ফাহাদ হোসেন (২৭) নামের এক বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। গত শুক্রবার পাহাড়ধসের ঘটনার পর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। দীর্ঘ তল্লাশির পর রোববার দুপুরে মালয়েশীয় ফায়ার অ্যান্ড রেসকিউ বিভাগের কে-নাইন ইউনিটের একটি প্রশিক্ষণপ্রাপ্ত ট্র্যাকার কুকুরের সহায়তায় মাটির স্তূপের নিচ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
গুয়া মুসাং জেলা পুলিশ প্রধান সুপারিনটেনডেন্ট সিক চুন ফু জানান, রোববার দুপুর ১২টা ৫৫ মিনিটে তল্লাশি দল মাটির গভীর থেকে মরদেহটি খুঁজে পায়। এই উদ্ধারকাজে ‘ফ্র্যাঙ্কি’ নামের একটি অনুসন্ধানী কুকুর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
নিখোঁজ ফাহাদকে উদ্ধারে দ্বিতীয় দিন সকাল ৮টা থেকেই পুরোদমে তল্লাশি অভিযান শুরু হয়েছিল। অভিযানে ফায়ার সার্ভিসের ২০ জন উদ্ধারকর্মী, তিনটি ট্র্যাকার কুকুর এবং একটি খননকারী যন্ত্র (এক্সেভেটর) অংশ নেয়। উদ্ধারকাজ সম্পন্ন হওয়ার পর মরদেহটি ময়নাতদন্ত ও আইনি প্রক্রিয়ার জন্য স্থানীয় হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
সিলেটের গোয়াইনঘাটের জাফলংয়ে স্ত্রীকে ৪ লাখ টাকার বিনিময়ে ভারতে পাচারের চেষ্টার অভিযোগে স্বামীসহ চারজনকে গ্রেপ্তার…
বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) নেতাদের সঙ্গে মতবিনিময় করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।…
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মোহা. জাওয়াদুল হক এবং সেকশন অফিসার নাজমুল হোসাইনকে জোরপূর্বক…
দীর্ঘ আট মাস বন্ধ থাকার পর অবশেষে ইউরিয়া উৎপাদনে ফিরলো যমুনা সার কারখানা। মঙ্গলবার রাত…
নির্ধারিত মূল্যে এলপিজি ও অটোগ্যাস বিক্রি নিশ্চিত করতে সব জেলা প্রশাসককে নির্দেশ দেওয়া হয়েছে। অসাধু…
পিরোজপুরের নেছারাবাদে ১ কেজি গাঁজাসহ রেজাউল করিম (৩৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা…
This website uses cookies.