বিএনপির সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির সংরক্ষিত আসনটি শূন্য ঘোষণা করেছে জাতীয় সংসদ সচিবালয়। বৃহস্পতিবার দুপুরে তিনি জাতীয় সংসদ ভবনে স্পিকারের দপ্তরে পদত্যাগপত্র জমা দেন। তার পদত্যাগের প্রেক্ষিতে সংসদ সচিবালয় ২৩ নম্বর আসনটি শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে। একইসঙ্গে আসনটি পূরণের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্বাচন কমিশন সচিবালয়কে অনুরোধ জানানো হয়েছে।
নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানিয়েছেন, আইন অনুযায়ী আসনটি শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে উপনির্বাচন সম্পন্ন করা হবে। নির্বাচন ভবনে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি বলেন, এই উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। যদি কোনো আসনের বিপরীতে একাধিক প্রার্থী থাকে তবে ভোটগ্রহণ করা হবে, অন্যথায় একক প্রার্থী বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন। তিনি আরও উল্লেখ করেন, যে দল বা জোটের জন্য আসনটি বরাদ্দ, সেই দল বা জোটই শূন্য আসনটি পাবে।
ঢাকার মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টির বিরুদ্ধে অভিযোগ ওঠে। এই ঘটনা নিয়ে সমালোচনা শুরু হলে প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে পদত্যাগের নির্দেশ দেন। এদিকে, অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল জানিয়েছেন, দলীয় প্রধানের নির্দেশে পদত্যাগ করায় কোনো আইনি জটিলতা নেই। তিনি বলেন, সংশ্লিষ্ট এমপি যদি দলের সিদ্ধান্ত মেনে পদত্যাগ করেন তবে এতে কোনো দোষের কিছু নেই এবং এটি একটি প্রত্যাশিত পদক্ষেপ।
অ্যাটর্নি জেনারেল আরও জানান, পদত্যাগ করলেও ফেরদৌসী আহমেদ মিষ্টি পরবর্তী কোনো নির্বাচনে সংসদ সদস্য হওয়ার অযোগ্য হবেন না। তিনি চাইলে পরবর্তী সংসদে দল থেকে মনোনয়ন নিয়ে কিংবা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে পারবেন। সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ নিশ্চিত করেছেন যে, মিষ্টির লিখিত পদত্যাগপত্র জমা দেওয়ার সাথে সাথেই সংবিধান অনুযায়ী আসনটি শূন্য হয়েছে এবং তা আজ থেকেই কার্যকর করা হয়েছে। ত্রয়োদশ সংসদে বিএনপি ৩৬টি আসন পেয়েছিল, যার মধ্যে পাঁচ মাসের মাথায় একটি আসন শূন্য হলো।
বৃহস্পতিবার (১ অক্টোবর) নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ এ পরিকল্পনার কথা তুলে ধরেন।
বিএনপির বাইরে জামায়াতের জোট থেকে ১৩টি ও স্বতন্ত্র জোট থেকে একটি আসন পেয়েছে।
ফেসবুকে ইসলাম ধর্ম ও মহানবী (সা.)-কে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগে সৌদি আরবে ২৪ বছর…
এসএসসি পাস করা রাফি নিজ উদ্যোগে শহরকে পরিচ্ছন্ন রাখা ও বৃক্ষরোপণের মাধ্যমে সমাজসেবায় অনন্য দৃষ্টান্ত…
পাবনার সুজানগরে নিখোঁজ হওয়ার একদিন পর সুপ্রভাত মদক নামে এক হোটেল ব্যবসায়ীর আগুনে ঝলসানো মরদেহ…
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছে মন্ত্রিসভা। এ সংক্রান্ত…
বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির শ্লথ গতি, উচ্চ মূল্যস্ফীতি এবং দারিদ্র্য পরিস্থিতি সামাল দিতে দ্রুত কাঠামোগত সংস্কারের…
পাকিস্তান টি-টোয়েন্টি দলের নেতৃত্ব হারিয়েছেন সালমান আলি আগা। তার বদলে শ্রীলঙ্কা সফরের জন্য উদীয়মান ওপেনার…
This website uses cookies.