Header Premium (728×90)

নেতৃত্ব হারালেন সালমান, পাকিস্তানের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক ফারহান

পাকিস্তান টি-টোয়েন্টি দলে বড়সড় রদবদল এনেছে দেশটির ক্রিকেট বোর্ড (পিসিবি)। প্রায় দুই বছর ধরে সংক্ষিপ্ত সংস্করণের অধিনায়কের দায়িত্বে থাকা সালমান আলি আগাকে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়ার পাশাপাশি দল থেকেও বাদ দেওয়া হয়েছে। তার পরিবর্তে শ্রীলঙ্কা সফরের জন্য পাকিস্তানের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক করা হয়েছে উদীয়মান ব্যাটার সাহিবজাদা ফারহানকে। একই সঙ্গে আসন্ন ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের স্কোয়াডও ঘোষণা করেছে পিসিবি, যেখানে রাখা হয়েছে বেশ কিছু চমক।

নতুন অধিনায়ক ফারহান সম্প্রতি এশিয়ান গেমস ক্রিকেটে পাকিস্তান দলকে নেতৃত্ব দিয়ে রৌপ্যপদক এনে দিয়েছিলেন। ফাইনালে ভারতের কাছে ১৯ রানে হেরে গেলেও দলকে ফাইনালে তুলতে তার অবদান ছিল প্রশংসনীয়। এছাড়া সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে ১৬০ স্ট্রাইকরেটে টুর্নামেন্টের সর্বোচ্চ ৩৮৩ রান করা এই আক্রমণাত্মক ওপেনারের ওপর এবার জাতীয় দলের নেতৃত্বের বড় দায়িত্ব অর্পণ করল বোর্ড।

ঘোষিত স্কোয়াডে একাধিক নতুন মুখ ও পুরোনো খেলোয়াড়দের প্রত্যাবর্তন ঘটেছে। এশিয়ান গেমসের ফাইনালে ৯৬ রানের দুর্দান্ত ইনিংস খেলা হাসান নেওয়াজ প্রায় এক বছর পর টি-টোয়েন্টি দলে ফিরেছেন। গত ফেব্রুয়ারির টি-টোয়েন্টি বিশ্বকাপের পর এই প্রথম সংক্ষিপ্ত সংস্করণ ও ত্রিদেশীয় ওয়ানডে দলে ফিরেছেন গতি তারকা নাসিম শাহ। তবে দুই সংস্করণের দলেই সবচেয়ে বড় চমক তরুণ অলরাউন্ডার রাজাউল্লাহ। ইংল্যান্ডের মাটিতে টেস্ট অভিষেকে ব্যাট ও বলে রেকর্ড গড়া কীর্তি দেখিয়ে প্রথমবারের মতো সীমিত ওভারের দুই ফরম্যাটেই ডাক পেয়েছেন তিনি।

এদিকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের নেতৃত্ব যথারীতি শাহিন শাহ আফ্রিদির কাঁধেই থাকছে। এই ওয়ানডে দলে অভিজ্ঞ বাবর আজম জায়গা পেলেও বর্তমানে তদন্তের আওতায় থাকায় স্কোয়াডের বাইরে রাখা হয়েছে উইকেটরক্ষক-ব্যাটার মোহাম্মদ রিজওয়ানকে। ইংল্যান্ডে টেস্ট অভিষেক হওয়া উইকেটরক্ষক-ব্যাটার গাজী ঘোরি ওয়ানডে দলে ডাক পেয়েছেন। অন্যদিকে টি-টোয়েন্টি দলের একমাত্র উইকেটরক্ষক হিসেবে সুযোগ পেয়েছেন খাজা নাফে। পাকিস্তানের কোচিং প্যানেলেও পরিবর্তন এসেছে; সাবেক অস্ট্রেলীয় গতি তারকা শন টেইট পুনরায় দলটির পেস বোলিং কোচ হিসেবে দায়িত্ব সামলাবেন।

ঘোষিত সূচি অনুযায়ী, আগামী ৯, ১১ ও ১৩ অক্টোবর রাওয়ালপিন্ডিতে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান। এরপর ১৮ অক্টোবর থেকে একই ভেন্যুতে শুরু হবে পাকিস্তান, ইংল্যান্ড ও শ্রীলঙ্কার মধ্যকার হাই-ভোল্টেজ ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ। রাউন্ড-রবিন লিগ পদ্ধতির এই টুর্নামেন্টের গ্রুপ পর্ব শেষে আগামী ৩১ অক্টোবর লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

Recent Posts

সাতক্ষীরায় কলেজছাত্র জাকারিয়া হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

সাতক্ষীরা সরকারি কলেজের শিক্ষার্থী জাকারিয়া খান হত্যার বিচার দাবিতে কলেজ গেটের সামনে মানববন্ধন ও প্রতিবাদ…

2 minutes ago

‘পিচ্চি রাজা’র পলায়ন: দুই পুলিশ ও বোনের চার দিনের রিমান্ড

গাজীপুরে প্রিজন ভ্যান থেকে ‘পিচ্চি রাজা’ ওরফে রাজাকে পালাতে সহায়তার মামলায় গ্রেপ্তার দুই পুলিশ সদস্য…

6 minutes ago

নিরাপত্তা হুমকিতে যুক্তরাজ্যের ঘাঁটি থেকে বোমারু বিমান সরাল যুক্তরাষ্ট্র

যুক্তরাজ্যের আরএএফ ফেয়ারফোর্ড বিমানঘাঁটিতে ‘কিছু হুমকির’ কারণে সেখান থেকে নিজেদের বোমারু বিমানগুলো সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র।…

9 minutes ago

২৬ অক্টোবর চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে আগামী ২৬ অক্টোবর চার দিনের সফরে টোকিও যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক…

11 minutes ago

ডেঙ্গু প্রতিরোধে ফতুল্লায় উপজেলা প্রশাসনের বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

ডেঙ্গুর ঝুঁকি মোকাবিলা ও পরিচ্ছন্ন শহর গড়ে তোলার লক্ষ্যে নারায়ণগঞ্জের ফতুল্লায় বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে…

15 minutes ago

আখাউড়ায় মাজার শরীফ পরিচালনা কমিটির নির্বাচনে প্রার্থী সাংবাদিক কাজী হান্নান

আখাউড়ার খড়মপুর মাজার শরীফ পরিচালনা কমিটির নির্বাচনে সদস্য পদে লড়ছেন সাংবাদিক কাজী হান্নান খাদেম। আগামী…

15 minutes ago

This website uses cookies.