Header Premium (728×90)

Categories: জাতীয়

এমপির সুপারিশে সেবা না দেওয়ায় কুমিল্লায় পল্লী বিদ্যুৎ কর্মকর্তা বরখাস্ত

কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর সুপারিশসংবলিত আবেদন নিয়ে আসা এক গ্রাহককে যথাযথ সেবা না দেওয়ার অভিযোগে কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর এক ওয়্যারিং পরিদর্শককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। দায়িত্ব পালনে অবহেলা ও গ্রাহক হয়রানির অভিযোগে মানিক খান নামের ওই কর্মকর্তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। তাকে সাময়িক বরখাস্ত করে সমিতির মানবসম্পদ বিভাগে সংযুক্ত করা হয়েছে।

কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর সিনিয়র জেনারেল ম্যানেজার প্রকৌশলী দীলিপ চন্দ্র চৌধুরীর সই করা অফিস আদেশে জানানো হয়, ৩০ সেপ্টেম্বর জারি করা এই আদেশ ১ অক্টোবর থেকে কার্যকর হয়েছে। অফিস আদেশের তথ্য অনুযায়ী, গত ২০ সেপ্টেম্বর কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার দুর্গাপুর এলাকার বাসিন্দা আবুল হোসেন সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর সুপারিশ নিয়ে কার্যালয়ে যান। অভিযোগ রয়েছে, সংসদ সদস্যের সুপারিশ থাকা সত্ত্বেও ওয়্যারিং পরিদর্শক মানিক খান আবেদনটি গুরুত্বসহকারে দেখেননি এবং তা গ্রহণের প্রয়োজনীয় ব্যবস্থা না করে ‘প্রকল্প নেই’ বলে আবেদনকারীকে বিদায় করে দেন। বিষয়টি সংসদ সদস্যের নজরে এলে তিনি অসন্তোষ প্রকাশ করেন।

কর্তৃপক্ষের মতে, বিদ্যুৎ একটি জরুরি সেবা এবং গ্রাহককে সেবা নিশ্চিত করা কর্মকর্তাদের প্রধান দায়িত্ব। মানিক খানের এই আচরণ প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে এবং এটি কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর কর্মচারী চাকরিবিধি অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। এর পরিপ্রেক্ষিতে চাকরিবিধির ৪৩(১) ধারা অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালীন তিনি সংশ্লিষ্ট বিধি অনুযায়ী খোরাকি ভাতা পাবেন।

তবে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে ওয়্যারিং পরিদর্শক মানিক খান দাবি করেন, ওই গ্রাহকের মিটারের জন্য আগে থেকেই আবেদন করা ছিল, কিন্তু প্রতিবেশীর বাধার কারণে সংযোগ দেওয়া সম্ভব হয়নি। তিনি বলেন, দ্বিতীয়বার আবেদনের সময় তিনি গ্রাহককে কেবল অপেক্ষা করতে বলেছিলেন, কারণ প্রকল্পের খুঁটির সংকট ছিল। গ্রাহকের সঙ্গে তার এ বিষয়ে শুধু এতটুকুই কথা হয়েছে বলে তিনি দাবি করেন।

এ বিষয়ে সিনিয়র জেনারেল ম্যানেজার প্রকৌশলী দীলিপ চন্দ্র চৌধুরী বলেন, গ্রাহকের সেবা দেওয়াই তাদের প্রধান কর্তব্য। স্থানীয় সংসদ সদস্যের সুপারিশ থাকা সত্ত্বেও গ্রাহককে সেবা না দিয়ে ভোগান্তিতে ফেলার কারণে মানিক খানের বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

Recent Posts

ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯২০ জন

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে…

2 minutes ago

জার্মানিতে কিশোরীকে যৌন হয়রানির অভিযোগে রোবট ও দুই তরুণ আটক

জার্মানির কোলনে ১৬ বছর বয়সী এক কিশোরীকে যৌন হয়রানির দায়ে মানবসদৃশ একটি রোবট আটক করেছে…

5 minutes ago

সাতক্ষীরায় হাসপাতালে ঢুকে যুবককে ছিনিয়ে নিয়ে পিটিয়ে হত্যা

সাতক্ষীরার দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগে হাসপাতালে চিকিৎসাধীন ওয়াহিদুজ্জামান শামীম নামের এক যুবককে ছিনিয়ে নিয়ে পিটিয়ে…

15 minutes ago

শিবগঞ্জে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ১, ট্রাক আটক

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আজিম উদ্দিন (৩২) নামের এক ব্যক্তি নিহত…

34 minutes ago

উপকূলের অর্থনৈতিক সমৃদ্ধিতে নারী ও যুবদের অংশগ্রহণ বাড়াতে গুরুত্ব

বরগুনার পাথরঘাটায় এক সভায় উপকূলীয় অঞ্চলের অর্থনৈতিক সমৃদ্ধি ও টেকসই জীবিকার জন্য নারী ও যুবদের…

47 minutes ago

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে ১৯৫৬ সালের আইনে কঠোর ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

বিশ্বজুড়ে চলমান জ্বালানি সংকটের অজুহাতে এলপিজি সিলিন্ডারের কৃত্রিম সংকট সৃষ্টি বা ধর্মঘট ডেকে দাম বাড়ানোর…

55 minutes ago

This website uses cookies.