Header Premium (728×90)

Categories: সারাদেশ

সিরাজগঞ্জের কাজীপুরে দেড় কিলোমিটার কাঁচা রাস্তায় হাজারো মানুষের ভোগান্তি

সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার চরাঞ্চলের খাসরাজবাড়ী ইউনিয়নের পীরগাছা গ্রামে প্রায় দেড় কিলোমিটার কাঁচা রাস্তার কারণে স্থানীয় বাসিন্দারা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। সামান্য বৃষ্টি হলেই রাস্তাটি কাদা-পানিতে একাকার হয়ে পুরোপুরি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। পীরগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়, খাসরাজবাড়ী দাখিল মাদরাসা, স্থানীয় বাজার ও মসজিদসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে যাতায়াতের জন্য প্রতিদিন এই রাস্তাটিই ব্যবহার করতে হয় এলাকাবাসীকে।

দীর্ঘদিনেও রাস্তাটি পাকা না হওয়ায় জনজীবনে স্থবিরতা নেমে এসেছে। এলাকাবাসী জানান, ওই গ্রামে খাসরাজবাড়ী ইউনিয়ন পরিষদের নতুন কার্যালয় এবং পাশাপাশি দুটি হাট-বাজার গড়ে উঠেছে। রাস্তাটির বেহাল দশার কারণে ব্যবসায়ীরা সময়মতো কৃষি উৎপাদিত পণ্য ও মালামাল বাজারে নিতে পারছেন না। ফলে বাড়তি পরিবহন খরচ গুনতে গিয়ে তারা আর্থিক লোকসানের মুখে পড়ছেন। এছাড়া কোনো জরুরি রোগীকে দ্রুত হাসপাতালে নেওয়ার মতো সুযোগও নেই এই পথে।

পীরগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বক্কর সিদ্দিক জানান, স্কুল ও মাদরাসার শিক্ষার্থীদের দুর্ভোগের শেষ নেই। বর্ষা মৌসুমে হাঁটুসমান কাদা পেরিয়ে কোমলমতি শিশুদের বিদ্যালয়ে যেতে হয়। অনেক সময় কাদার কারণে তাদের পোশাক ও বইখাতা নষ্ট হয়ে যায়। এছাড়া সামান্য বৃষ্টি হলেই শিক্ষার্থীদের স্কুলে যাওয়া পুরোপুরি বন্ধ হয়ে যায়।

ভুক্তভোগী এলাকাবাসীর অভিযোগ, রাস্তাটি পাকা করার জন্য তারা দীর্ঘদিন ধরে স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দ্বারে দ্বারে ঘুরছেন। বারবার কেবল আশ্বাস মিললেও বাস্তবে রাস্তাটির কোনো কাজ হয়নি। ভোগান্তি কমাতে অবিলম্বে কাঁচা রাস্তাটি পাকাকরণের জোর দাবি জানিয়েছেন স্থানীয়রা। এ বিষয়ে ইউপি চেয়ারম্যান ছাইফুল ইসলাম এবং পিআইও আব্দুর রাজ্জাক জানান, আগামী অর্থবছরে রাস্তাটি পাকা করার পরিকল্পনা রয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

Recent Posts

হরমুজ প্রণালিতে সিঙ্গাপুরের দুটি জাহাজে হামলা, একটি ডুবেছে

হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার সময় সিঙ্গাপুরের পতাকাবাহী দুটি কন্টেইনার জাহাজ ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়েছে। হামলায়…

29 minutes ago

ভারতকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল ওয়েস্ট ইন্ডিজ

চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচে ভারতকে ২৪ রানে হারিয়ে পাঁচ ম্যাচের সিরিজে ২-২ সমতা আনল ওয়েস্ট ইন্ডিজ।…

29 minutes ago

সাজেক ভ্রমণ নিষেধাজ্ঞা: ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়ে খাগড়াছড়িতে মানববন্ধন

সাজেক সড়কে প্রশাসনের ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন করেছেন পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ী ও শ্রমিকরা।…

39 minutes ago

জাজিরায় জেলেদের চাল বিতরণে অনিয়ম ও পোকা পাওয়ার অভিযোগ

শরীয়তপুরের জাজিরায় জেলেদের জন্য বরাদ্দ সরকারি চাল বিতরণে ওজনে কম দেওয়া ও চালের মধ্যে পোকা…

50 minutes ago

বাজারে বিক্রি হওয়া সব সয়াবিন তেল বিশুদ্ধ: শিল্পমন্ত্রী

সয়াবিন তেলে বিষাক্ত ধাতুর উপস্থিতি নিয়ে প্রকাশিত সংবাদের প্রেক্ষিতে শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির দাবি করেছেন,…

59 minutes ago

রিয়াদে মিসাইল আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা

সৌদি আরবের রিয়াদে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলার আতঙ্কে দিন কাটাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। ১০ই অক্টোবর কিং খালেদ…

1 hour ago

This website uses cookies.