Header Premium (728×90)

Categories: জাতীয়

নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৭, মুচলেকায় মুক্ত ৬২

প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০০: ৫৩

নোয়াখালী জেলার বিভিন্ন স্থানে কিশোর গ্যাংয়ের তৎপরতা বন্ধে পুলিশের চালানো এক বিশেষ অভিযানে ৬৭ জনকে আটক করা হয়েছে। সোমবার দিনভর পরিচালিত এই অভিযানের পর আটক ব্যক্তিদের মধ্যে ৬২ জনকে মুচলেকা নিয়ে তাদের পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। বাকি পাঁচজনের বিরুদ্ধে বিভিন্ন আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে, যার মধ্যে তিনজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা ও জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) নোয়াখালী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আহমেদ পেয়ার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়। এর আগে সোমবার দিনব্যাপী অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, জেলা পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিনের নির্দেশনায় জননিরাপত্তা নিশ্চিত করতে এবং কিশোরদের অপরাধে জড়ানো রোধে এ অভিযান চালানো হয়। জেলার বিভিন্ন থানায় মোট ২৫টি কিশোর গ্যাংবিরোধী অভিযান পরিচালনা করা হয়।

থানাভিত্তিক আটকের তথ্যে দেখা যায়, সুধারাম মডেল থানা, কোম্পানীগঞ্জ, বেগমগঞ্জ মডেল থানা, সেনবাগ, চাটখিল ও চরজব্বর থানায় আটক কিশোরদের মধ্যে ৬০ জনকে পরিবারের কাছে মুচলেকা নিয়ে হস্তান্তর করা হয়েছে। সোনাইমুড়ী থানা থেকে দুজনকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে, এছাড়া একজনকে নিয়মিত মামলায় এবং আরেকজনকে ১৫১ ধারায় গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে, কবিরহাট থানায় আটক তিনজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার আহমেদ পেয়ার জানান, কিশোর অপরাধ দমনে পুলিশের এই নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। এর পাশাপাশি অভিভাবক, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি এবং সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে সাথে নিয়ে সচেতনতামূলক কার্যক্রমও চালানো হবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

Recent Posts

সৌদি আরবে ফেনীর প্রবাসী যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সৌদি আরবের আসির প্রদেশে জাহেদুল ইসলাম শুভ (২৭) নামে এক বাংলাদেশি প্রবাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার…

4 minutes ago

বাংলা ও ইংরেজি দুই ভাষাতেই রাজ্যের নাম হবে ‘পশ্চিমবঙ্গ’

বাংলা বা ওয়েস্ট বেঙ্গল নয়, এবার বাংলা ও ইংরেজি উভয় ভাষাতেই রাজ্যের নাম ‘পশ্চিমবঙ্গ’ করার…

6 minutes ago

মনুমেন্তাল ও মেসির ভালোবাসার গল্প: শেষবারের মতো নামছেন জাদুকর

লিওনেল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের ২১ বছরের যাত্রায় আর্জেন্টিনার ঘরের মাঠ বুয়েনস এইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামের সঙ্গে…

15 minutes ago

ভারতের ছয় আসনে উপনির্বাচন, চলছে ভোটগ্রহণ

ভারতের পাঁচটি বিধানসভা ও একটি লোকসভা আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। মঙ্গলবার সকাল থেকে পশ্চিমবঙ্গ,…

16 minutes ago

আবারও ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক, বাড়ল টেসলা-স্পেসএক্সের শেয়ারের দর

টেসলা ও স্পেসএক্সের শেয়ারের দাম বাড়ায় আবারও ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক। ফোর্বস ম্যাগাজিনের তথ্য অনুযায়ী,…

19 minutes ago

দেশে নিয়ন্ত্রণহীন অনলাইন জুয়ার ৮ হাব, মাস্টারমাইন্ডরা বিদেশে

দেশে কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না অনলাইন জুয়া। মেহেরপুর, নড়াইল, গাজীপুর ও কক্সবাজারসহ অন্তত আটটি…

22 minutes ago

This website uses cookies.