Header Premium (728×90)

Categories: জাতীয়

জনগণের সুরক্ষা ও অপতথ্য রোধে কার্যকর সাইবার আইন চান তথ্য উপদেষ্টা

দেশের মানুষের সার্বিক সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ও গুজব ছড়ানো বন্ধে মিডিয়া লিটারেসির প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। শনিবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় বাংলাদেশ জার্নালিস্টস কাউন্সিল (বিজেসি)-এর উদ্যোগে প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনের সংশোধনী ও সংশ্লিষ্ট বিভিন্ন প্রস্তাবনা নিয়ে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

তথ্য উপদেষ্টা বলেন, বর্তমানে এমন একটি সাইবার সুরক্ষা আইনের প্রয়োজন রয়েছে যা দেশের সাধারণ মানুষকে কার্যকর সুরক্ষা দিতে সক্ষম হবে। তিনি অনলাইন সাংবাদিকতার নতুন ধারা ও মনিটাইজেশনকে একটি সুনির্দিষ্ট নীতিমালার কাঠামোর মধ্যে নিয়ে আসার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।

প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনটি এখনো চূড়ান্তভাবে পাস হয়নি জানিয়ে ডা. জাহেদ উর রহমান বলেন, এই আইন নিয়ে এখনো পর্যালোচনা ও প্রয়োজনীয় সংশোধনের সুযোগ রয়েছে। তিনি আইন প্রয়োগের ক্ষেত্রে নিরপেক্ষতার ওপর জোর দিয়ে বলেন, সরকারের বিরুদ্ধে হোক বা অন্য কারো বিরুদ্ধে, গুজব ও মিথ্যাচারের ক্ষেত্রে আইনি কাঠামো সবার জন্য সমানভাবে প্রয়োগ করা উচিত। এ ক্ষেত্রে পক্ষ-বিপক্ষ বিবেচনা না করে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

আলোচনা সভায় প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনের বিভিন্ন দিক, বিজেসির পর্যালোচনা এবং আইনটি আরও কার্যকর করার লক্ষ্যে বিভিন্ন প্রস্তাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

Recent Posts

রাড্ডা ক্লিনিকে হামলার ঘটনায় শাহ আলী থানার ওসি প্রত্যাহার

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা ক্লিনিকে হামলা ও ভাঙচুরের ঘটনায় শাহ আলী থানার ওসি জাহাঙ্গীর আলমকে প্রত্যাহার…

3 minutes ago

ডিসেম্বরেই ফিরছেন শেখ হাসিনা? গোয়েন্দা প্রতিবেদনে সম্ভাব্য সব রুট

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ডিসেম্বরে ভারত থেকে দেশে ফিরে আইনি লড়াইয়ের মুখোমুখি হওয়ার পরিকল্পনা…

7 minutes ago

শেয়ারবাজারে লেনদেনের শুরুতে মিশ্র প্রবণতা, ডিএসইতে সূচক বৃদ্ধি

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার দেশের দুই শেয়ারবাজারে মিশ্র প্রবণতায় লেনদেন শুরু হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে…

13 minutes ago

রাবিতে ঘুমন্ত শিক্ষার্থীর পায়ে বিষধর কালাচ সাপের দংশন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ শামসুজ্জোহা হলের এক শিক্ষার্থী ঘুমন্ত অবস্থায় বিষধর কালাচ সাপের কামড়ে আহত হয়েছেন।…

23 minutes ago

শুধু জিপিএ-৫ পাওয়ার প্রতিযোগিতায় শিক্ষার উদ্দেশ্য সীমাবদ্ধ নয়

শুধু জিপিএ-৫ অর্জন কিংবা পরীক্ষায় পাসের প্রতিযোগিতায় শিক্ষার উদ্দেশ্যকে সীমাবদ্ধ না রেখে নৈতিকতা, শৃঙ্খলা ও…

26 minutes ago

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: জমি নিয়ে বিরোধে আটক ৩

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। পুলিশ জানিয়েছে, এটি কোনো…

32 minutes ago

This website uses cookies.