প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১৪: ১৭
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে চূড়ান্ত সুপারিশ পাওয়ার পরও সুনামগঞ্জের ১২০ জন প্রার্থী নিয়োগপত্র পাননি। এনএসআই ও ডিএসবি পুলিশ ভেরিফিকেশনের নামে তাদের বাদ দেওয়ার অভিযোগ উঠেছে। বর্তমানে জেলায় শিক্ষক সংকটে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা এমনিতেই নাজুক অবস্থায় রয়েছে, এমন পরিস্থিতিতে মেধাবীদের বাদ দেওয়ার সিদ্ধান্তকে স্থানীয় সচেতন মহল আত্মঘাতী বলে মনে করছে।
নিয়োগবঞ্চিতদের একজন মহসিন মিয়া জানান, তিনি সুনামগঞ্জ সরকারি কলেজ থেকে অর্থনীতিতে অনার্স সম্পন্ন করেছেন। পিতামাতাহীন মহসিন টিউশনি করে নিজের ও পরিবারের খরচ বহন করেন। গোয়েন্দা প্রতিবেদনে নাম না থাকায় তিনি চরম দুশ্চিন্তায় রয়েছেন। শনিবার বঞ্চিত প্রার্থীরা জেলা প্রশাসকের বাংলোর সামনে জড়ো হয়ে স্বাধীন ও নিরপেক্ষ পুনঃতদন্তের মাধ্যমে দ্রুত নিয়োগপত্র প্রদানের দাবি জানিয়েছেন।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহন লাল দাস জানিয়েছেন, জেলায় মোট ৬৩৫ জন শিক্ষক পদের জন্য চূড়ান্ত সুপারিশপ্রাপ্ত হয়েছেন। এর মধ্যে ১২০ জনকে আপাতত নিয়োগপত্র দেওয়া হচ্ছে না। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে সিদ্ধান্ত পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মতিউর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, সুপারিশপ্রাপ্তদের অনেকের বাদ পড়ার বিষয়ে তারা অবগত আছেন। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার সঙ্গে এ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে এবং তিনি বিষয়টি বিভাগীয় পর্যায়ে দেখছেন। চাকরিপ্রার্থীদের যৌক্তিক অধিকারের পক্ষে আইনি সহায়তা প্রদানের আশ্বাস দিয়েছেন তিনি।
কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগকে ‘ঢালাও’ বলে মন্তব্য করেছেন…
আগামী অক্টোবর ও নভেম্বরে তিনটি দেশ সফরের প্রস্তুতি নিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্যে জাপান…
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সঙ্গে বিশ্বব্যাংকের প্রতিনিধিদল বৈঠক করেছে।…
রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা ও লুটপাটের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও নিরপেক্ষ তদন্তের…
দেশের অর্থনীতির পুনরুত্থান ও বিকাশের জন্য চীনের সঙ্গে কৌশলগত ও অর্থনৈতিক বন্ধুত্ব জোরদার করাকে বাংলাদেশের…
আসামে একটি আঞ্চলিক স্বেচ্ছাসেবক সভাকে কেন্দ্র করে ককরোচ জনতা পার্টির ৩০ জনের বেশি কর্মীকে আটক…
This website uses cookies.