বহুল আলোচিত ইশায়াত শাহরিয়ার অপ্রতীম (১৩) হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন করা হয়েছে। মামলার গুরুত্ব বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। নতুন করে তদন্তের দায়িত্ব পেয়েছেন সদর দক্ষিণ মডেল থানার পরিদর্শক (তদন্ত) রাজীব আহমেদ। এর আগে মামলাটির তদন্তের দায়িত্বে ছিলেন থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম।
শুক্রবার সন্ধ্যায় জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফুর রহমান তদন্ত কর্মকর্তা পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করেন। নতুন তদন্ত কর্মকর্তা রাজীব আহমেদ জানান, পুলিশ সুপার কার্যালয় থেকে তদন্ত কর্মকর্তা পরিবর্তনের আদেশ দেওয়া হয়েছে। নথিপত্র হাতে পাওয়ার পর তিনি দ্রুত তদন্তের কাজ শুরু করবেন এবং আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিলের চেষ্টা করবেন।
সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম জানান, এখন থেকে থানার পরিদর্শক (তদন্ত) এই মামলার তদন্ত কার্যক্রম পরিচালনা করবেন। তিনি আরও বলেন, অপ্রতীম হত্যাকাণ্ডে সরাসরি জড়িত তিনজনের স্বীকারোক্তি পাওয়া গেছে, তবে ঘটনায় আর কেউ জড়িত আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।
নিহত অপ্রতীম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান। সে বর্ডার গার্ড হাইস্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। গত ১৮ সেপ্টেম্বর বিকেলে আইফোন নিয়ে ছবি তুলতে বের হওয়ার পর কুমিল্লার কোটবাড়ি এলাকা থেকে নিখোঁজ হয় অপ্রতীম। এরপর সে আর বাসায় ফেরেনি। ওই দিন তার বাবা ব্যবসায়ী কে এম ফিরোজ শাহরিয়ার সদর দক্ষিণ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
পরদিন ১৯ সেপ্টেম্বর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অদূরে লালমাই পাহাড়ের সানন্দা এলাকার একটি জঙ্গল থেকে অপ্রতীমের মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই রাতেই তার বাবা অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।
পুলিশের তথ্য অনুযায়ী, সিসিটিভি ফুটেজ এবং অপ্রতীমের মুঠোফোনের সূত্র ধরে হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার অভিযোগে সাইফুল ইসলাম তুহিন (১৯), মোজাম্মেল হোসেন ফাহাদ (১৫) ও মো. কামরুল হাসানকে (১৬) গ্রেপ্তার করা হয়। এছাড়া, জড়িত সন্দেহে মো. সিয়ামকেও (১৯) গ্রেপ্তার করা হয়।
গত ২০ সেপ্টেম্বর এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. আনিসুজ্জামান জানান, আইফোন ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে অপ্রতীমকে মাথায় বাঁশ ও লাঠি দিয়ে আঘাত করে হত্যা করা হয়। এরপর ওই তিনজন তার মুঠোফোন নিয়ে পালিয়ে যায়। ওই দিন সিয়াম ছাড়া গ্রেপ্তার হওয়া অপর তিনজন কুমিল্লার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। অপ্রাপ্তবয়স্ক হওয়ায় আদালতের আদেশে ফাহাদ ও কামরুলকে গাজীপুরের শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়েছে। অপর দুই আসামি তুহিন ও সিয়াম বর্তমানে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে রয়েছে।
নাটোরের তেবাড়িয়া এলাকায় বাইসাইকেল চালিয়ে যাওয়ার সময় দুর্ঘটনায় আবু সাইদ নামের ৬০ বছর বয়সী এক…
ওয়েম্বলিতে পিছিয়ে পড়েও ইংল্যান্ডকে ৩-২ গোলে হারিয়েছে স্পেন। এই জয়ের মাধ্যমে টানা ৩৯ ম্যাচ অপরাজিত…
বিশ্বসেরা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদোর গ্যারেজে রয়েছে সীমিত সংস্করণের অত্যন্ত দুর্লভ এক বুগাত্তি গাড়ি। তাঁর গাড়ি…
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তিনটি আবাসিক হলে কমিটি গঠনের বিজ্ঞপ্তি প্রকাশের পর মধ্যরাতে বিক্ষোভ…
বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বাংলাদেশ পর্যটন বোর্ড সপ্তাহব্যাপী কর্মসূচি পালন করছে। এবারের প্রতিপাদ্য ‘ডিজিটাল এজেন্ডা…
ওয়াশিংটনে ট্রাম্প-শি শীর্ষ বৈঠক ও জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে মার্কিন ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্পের সঙ্গে…
This website uses cookies.