সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তিনটি আবাসিক হলে কমিটি গঠনের একটি বিজ্ঞপ্তি ছড়িয়ে পড়ার পর উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের নামে এই বিজ্ঞপ্তি প্রচারের প্রতিবাদে মধ্যরাতে বিক্ষোভ মিছিল করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।
বাংলাদেশ ছাত্রলীগ আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন হিসেবে পরিচিত। ১৯৪৮ সালের ৪ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে ‘পাকিস্তান ছাত্রলীগ’ নামে এই সংগঠনের যাত্রা শুরু হয়। সংগঠনের প্রথম আহ্বায়ক ছিলেন নাঈমউদ্দিন আহমেদ। পরবর্তীতে দবিরুল ইসলামকে সভাপতি ও খালেক নেওয়াজ খানকে সাধারণ সম্পাদক করে সাংগঠনিক কার্যক্রম শুরু হয়। কালের পরিক্রমায় সংগঠনটির নাম পরিবর্তন হয়ে হয় ‘বাংলাদেশ ছাত্রলীগ’। ১৯৫৬ সালে সংগঠনটির ১১তম সম্মেলনে নতুন নেতৃত্ব আসে, যেখানে ৫৭ জন সদস্য নিয়ে কমিটি গঠিত হয়। পরবর্তীতে ১৯৬২ সালে ১০ সদস্যের বিশেষ প্যানেলও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
দীর্ঘ রাজনৈতিক ইতিহাসে ছাত্রলীগ ভাষা আন্দোলন, ছয় দফা আন্দোলন, গণ-অভ্যুত্থান এবং একাত্তরের মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। মহান মুক্তিযুদ্ধে ছাত্রলীগের প্রায় ১৭ হাজার নেতা-কর্মী শহীদ হন। ১৯৭২ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত দেশ পুনর্গঠনে এবং ১৯৮৩ সালে সামরিক শাসনের বিরুদ্ধে শিক্ষা আন্দোলনেও সংগঠনটি নেতৃত্ব দেয়। তবে পরবর্তী সময়ে দলাদলি, অন্তর্কোন্দল ও প্রতিপক্ষের ওপর হামলার মতো বিভিন্ন কর্মকাণ্ডের কারণে সংগঠনটি বিভিন্ন সময় সমালোচনার মুখে পড়েছিল। বর্তমানে সংগঠনটি নিষিদ্ধ ঘোষিত অবস্থায় রয়েছে।
রাজধানীর বংশাল এলাকা থেকে নিখোঁজ হওয়া ১১ বছরের মাদরাসাছাত্র জিসানকে উদ্ধার করেছে পুলিশ। একইসঙ্গে পুলিশের…
পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি না পাওয়ায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম সরবরাহ বিলম্বিত হয়েছে।…
জ্বরে আক্রান্ত হয়ে এশিয়ান গেমস ক্রিকেট থেকে নাম প্রত্যাহার করে নিতে হয়েছে নাজমুল হোসেন শান্তকে।…
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় মোবাইল ফোন নিয়ে বাগবিতণ্ডার জেরে ভাতিজাকে মারধরের কারণ জানতে গিয়ে লাথির আঘাতে আনোয়ার…
বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, দক্ষ জনশক্তির কর্মসংস্থান এবং জ্বালানি ও অবকাঠামোসহ বিভিন্ন খাতে সহযোগিতা…
ব্রাহ্মণবাড়িয়ায় কর্মরত অবস্থায় বুকে ব্যথা অনুভব করায় হাসপাতালে নেওয়ার পর সিআইডির এক সহকারী উপপরিদর্শক (এএসআই)…
This website uses cookies.