বিশ্ব ফুটবলের অন্যতম সেরা তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর গাড়ি সংগ্রহের তালিকায় রয়েছে অত্যন্ত দুর্লভ এক বুগাত্তি। এই গাড়িটি বুগাত্তি কোম্পানি মাত্র ১০টি তৈরি করেছে। ফলে বাজারে আসার আগেই এর দুর্লভতা প্রতিষ্ঠিত হয়ে গিয়েছিল। রোনালদোর কাছে এমন একটি গাড়ি আছে।
ক্রিস্টিয়ানো রোনালদো ১৯৮৫ সালের ৫ ফেব্রুয়ারি পর্তুগালের মাদেইরা দ্বীপপুঞ্জের রাজধানী ফানচালে জন্মগ্রহণ করেন। মালী বাবা জোসে দিনিস ও রাধুনী মা মারিয়া ডলোরেসের চার সন্তানের মধ্যে তিনি সর্বকনিষ্ঠ। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যানের নামানুসারে তাঁর নাম রাখা হয়। অভাবের সংসারে চার ভাইবোন একই রুমে বেড়ে উঠেছেন। বাবার চাকরির সুবাদে মাত্র ৭ বছর বয়সে স্থানীয় ক্লাব অন্দোরিনহায় যোগ দেন রোনালদো। ১২ বছর বয়সে স্পোর্টিং সিপির তিন দিনের ট্রায়াল তাঁর জীবনের মোড় ঘুরিয়ে দেয়। লিসবনে স্পোর্টিংয়ের ইয়ুথ একাডেমিতে যোগ দেওয়ার পর ১৪ বছর বয়সে তিনি ফুটবল ক্যারিয়ার নিয়ে নিশ্চিত হয়ে লেখাপড়া ছেড়ে দেন। পরের বছর হৃদস্পন্দনের সমস্যায় ফুটবল ক্যারিয়ার শঙ্কার মুখে পড়লেও অস্ত্রোপচারের মাধ্যমে তিনি তা কাটিয়ে ওঠেন।
রেকর্ড পাঁচবারের ব্যালন ডি’অর বিজয়ী রোনালদো অনেকের চোখেই বিশ্বসেরা। তিনি তিনবার প্রিমিয়ার লিগ, দুবার লা লিগা, চারবার চ্যাম্পিয়নস লিগ এবং চারবার বিশ্ব ক্লাবকাপ জিতেছেন। একটি এফএ কাপ, দুটো লিগ কাপ ও দুবার কোপা দেল রে জয়ী এই ফরোয়ার্ড নিজের সেরা সাফল্য হিসেবে ২০১৬ সালে পর্তুগালের হয়ে ইউরো জেতার কথা বলেন। ২০১৫ সালে পর্তুগালের ফুটবল ফেডারেশন তাঁকে দেশটির ইতিহাসের সেরা ফুটবলার ঘোষণা করে।
রোনালদো ইউরোপের শীর্ষ পাঁচ লিগে সর্বোচ্চ গোলের মালিক এবং দেশের হয়ে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় তিনে আছেন। এক পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ আন্তর্জাতিক গোল (৩২), চ্যাম্পিয়নস লিগ ও ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে সর্বোচ্চ গোল (২৯) তাঁর দখলে। প্রথম ফুটবলার হিসেবে তিনি ম্যাচের প্রতি মিনিটে গোল করার রেকর্ড গড়েছেন। এছাড়া ইউরো (২০০৪, ২০০৮, ২০১২, ২০১৬) ও বিশ্বকাপ (২০০৬, ২০১০, ২০১৪) মিলিয়ে টানা সাতটি আন্তর্জাতিক প্রতিযোগিতায় গোল করার অনন্য রেকর্ড তাঁর। চ্যাম্পিয়নস লিগ ও ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে সতীর্থদের দিয়ে সবচেয়ে বেশি গোল করানোর রেকর্ডও তাঁর দখলে।
পেশাদার ক্যারিয়ারে স্পোর্টিং সিপি, ম্যানচেস্টার ইউনাইটেড ও রিয়াল মাদ্রিদে খেলেছেন তিনি। রিয়াল মাদ্রিদের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা রোনালদো মাত্র ৯ মৌসুমে লা লিগায় রেকর্ড ৩৩টি হ্যাটট্রিক করেছেন। লা লিগায় দ্রুততম দেড় শ, দুই শ ও তিন শ গোলের রেকর্ডও তাঁর। টানা ৬ মৌসুমে কমপক্ষে ৫০ গোল এবং টানা ৭ পঞ্জিকাবর্ষে ৫০ গোল করার রেকর্ডটিও শুধুই তাঁর। ফিফার বর্ষসেরা দলে ১১ বার জায়গা পাওয়া রোনালদো একমাত্র খেলোয়াড় যিনি দুই ক্যাটাগরিতে ফিফার দলে নাম লিখিয়েছেন। উয়েফার বর্ষসেরা দলে তিনি ১২ বার জায়গা পেয়েছেন, যেখানে মেসি পেয়েছেন ৯ বার। চ্যাম্পিয়নস লিগে প্রথম খেলোয়াড় হিসেবে ১০০ গোল এবং কোনো নির্দিষ্ট ক্লাবের হয়ে ১০০ গোল করার রেকর্ডও তাঁর। গ্রুপ পর্বের সব ম্যাচে গোল করার অনন্য অর্জনটিও তাঁর।
২০১৬ ও ২০১৭ সালে ফোর্বস সাময়িকীর সর্বোচ্চ আয় করা অ্যাথলেটদের তালিকায় শীর্ষে ছিলেন রোনালদো। ব্যক্তিগত জীবনে চার সন্তানের জনক রোনালদো জুনিয়র ছাড়াও ২০১৭ সালের জুনে তিনি এক বোন ও এক ভাইয়ের বাবা হন। বছরের শেষভাগে বান্ধবী জর্জিনা রদ্রিগেজের গর্ভে তাঁর দ্বিতীয় কন্যার জন্ম হয়।
ক্রিস্টিয়ানো রোনালদো, Christiano Ronaldo News
9721d3ae17f2-screenshot-2025-11-05-at-110313-am.webp
সিরাজগঞ্জের তাড়াশে গবাদিপশু চুরি প্রতিরোধে গুরুত্বপূর্ণ সড়ক ও সংযোগস্থলে বাঁশের ব্যারিকেড দিয়ে ‘বাঁশকল’ চেকপোস্ট স্থাপন…
জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ২০ বছর পেরিয়ে গেলেও প্রায় ১৮ হাজার শিক্ষার্থীর জন্য রয়েছে মাত্র একটি…
সুনামগঞ্জের জামালগঞ্জে পরিবেশ দূষণের দায়ে ৪টি স্টোন ক্রাশার প্রতিষ্ঠানকে সাড়ে তিন লাখ টাকা জরিমানা করেছে…
যুক্তরাষ্ট্র থেকে বোয়িং উড়োজাহাজ কেনার চুক্তি জাতীয় ও দ্বিপাক্ষিক স্বার্থকে গুরুত্ব দিয়েই করা হয়েছে বলে…
সিরাজগঞ্জের রায়গঞ্জ থানায় দায়ের করা সাইবার সুরক্ষা আইনের মামলায় এক আসামি এবং পৃথক দুটি সিআর…
মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ভাঙচুর ও লুটপাটের ঘটনার দুই দিন পর শাহ আলী থানার ভারপ্রাপ্ত…
This website uses cookies.