কক্সবাজারের টেকনাফে জেলের ছদ্মবেশে মিয়ানমার থেকে ৪০ হাজার পিস ইয়াবা পাচারের সময় দুই যুবককে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে টেকনাফের জীম্বংখালী সীমান্তের ইশাকের ঘের এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন জীম্বংখালী গ্রামের মো. শাহ আলমের ছেলে মো. ইমরান হোসেন (২০) এবং একই এলাকার মৃত জফর আলমের ছেলে রাসেল মিয়া (২১)। ৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম এই গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজিবি সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর ২টা ৫০ মিনিটের দিকে জীম্বংখালী বিওপির একটি বিশেষ টহল দল নিয়মিত টহলের সময় সীমান্তবর্তী ইশাকের ঘের এলাকায় দুই যুবককে মাছের ঝুড়ি হাতে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে সন্দেহ করে। তাদের থামিয়ে জিজ্ঞাসাবাদের জন্য চ্যালেঞ্জ করা হলে তারা দৌড়ে পালানোর চেষ্টা করে। পরে বিজিবি সদস্যরা ধাওয়া করে তাদের আটক করতে সক্ষম হন।
আটককৃতদের হাতে থাকা মাছের ঝুড়িতে তল্লাশি চালিয়ে খাকি রঙের প্যাকেটে মোড়ানো চারটি নীল কার্টন পাওয়া যায়। এই কার্টনগুলো থেকে মোট ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
বিজিবির দাবি অনুযায়ী, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানিয়েছেন যে তারা মিয়ানমার সীমান্ত থেকে এই ইয়াবাগুলো সংগ্রহ করে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে বহন করছিলেন।
লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম আরও বলেন, মাদক সরবরাহকারী ও চোরাচালানের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
নেপালের মধ্যাঞ্চলে হিমলুং পর্বতের বেস ক্যাম্পে তুষারধসে ১০ জন নিখোঁজ হয়েছেন। খারাপ আবহাওয়ার কারণে উদ্ধার…
যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ব্যবহৃত বৃটেনের একটি বিমানঘাঁটির কাছে কয়েকটি বাড়ি থেকে বাসিন্দাদের সরিয়ে নিয়েছে পুলিশ।…
কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগকে ‘ঢালাও’ বলে মন্তব্য করেছেন…
আগামী অক্টোবর ও নভেম্বরে তিনটি দেশ সফরের প্রস্তুতি নিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্যে জাপান…
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সঙ্গে বিশ্বব্যাংকের প্রতিনিধিদল বৈঠক করেছে।…
রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা ও লুটপাটের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও নিরপেক্ষ তদন্তের…
This website uses cookies.