Header Premium (728×90)

নেপালের হিমলুং পর্বতে তুষারধস, ১০ পর্বতারোহী ও গাইড নিখোঁজ

নেপালের মধ্যাঞ্চলে অবস্থিত হিমলুং পর্বতের বেস ক্যাম্পে ভয়াবহ তুষারধসের ঘটনা ঘটেছে। রবিবার ভোরের দিকে ঘটা এই দুর্ঘটনায় অন্তত ১০ জন স্থানীয় পর্বতারোহী ও গাইড নিখোঁজ হয়েছেন।

সমুদ্রপৃষ্ঠ থেকে ৭ হাজার ১২৬ মিটার উচ্চতায় অবস্থিত এই পর্বতটি নেপাল-তিব্বত সীমান্তের কাছেই অবস্থিত। স্থানীয়ভাবে জানা গেছে, তুষারধসের ঘটনার আগে ওই এলাকায় বেশ কয়েক দিন ধরে ভারী তুষারপাত চলছিল।

হিমালয়া হলিডেজ ট্রেকিংয়ের কর্মকর্তা বিভূতি চাঁদ ঠাকুর জানিয়েছেন, নিখোঁজ ১০ জনের সবাই নেপালের নাগরিক। তাদের মধ্যে আটজন তাদের অভিযানের সদস্য এবং অন্য দুজন অন্য একটি প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন।

দুর্ঘটনার পর উদ্ধার ও অনুসন্ধান অভিযানের প্রস্তুতি নেওয়া হলেও প্রতিকূল আবহাওয়ার কারণে তা এখনো শুরু করা সম্ভব হয়নি। উদ্ধারকাজের জন্য দুটি হেলিকপ্টার এবং একটি অনুসন্ধানকারী দল প্রস্তুত রাখা হয়েছে বলে তিনি জানিয়েছেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

Recent Posts

সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: ন্যায়বিচার পাবেন বললেন রাশেদ খাঁন

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ…

15 minutes ago

অধিকৃত পশ্চিম তীরে গাজার মতো যুদ্ধের উস্কানি দিলেন স্মোটরিচ

ইসরাইলের উগ্র ডানপন্থি অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচ অধিকৃত পশ্চিম তীরে গাজার মতো সামরিক অভিযান চালানোর উস্কানি…

16 minutes ago

সরকার বা দলের নাম ভাঙিয়ে অপকর্ম করলে রেহাই নেই: মাহদী আমিন

সরকারি দল বা প্রশাসনের নাম ভাঙিয়ে কোনো ধরনের অপকর্ম বা বিশৃঙ্খলা করলে কাউকে বিন্দুমাত্র ছাড়…

26 minutes ago

ভোলায় মহিষ চুরি রোধে মানববন্ধন ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি

ভোলার চরাঞ্চলে গরু-মহিষ চুরি বেড়ে যাওয়ায় খামারি ও মহিষ মালিকরা মানববন্ধন করেছেন। রোববার ভোলা প্রেসক্লাবের…

35 minutes ago

কুমিল্লায় ছাত্রদলের মিছিলে কিশোর গ্যাং লিডার তানজিম, ভিডিও ভাইরাল

কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের বিক্ষোভ মিছিলে কিশোর গ্যাং গ্রুপ…

36 minutes ago

জাসদ কার্যালয়ে অভিযান: আটক ২৭ জনকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ

রাজধানীর জাসদ কার্যালয়ে নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনার তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আটক ব্যক্তিদের মধ্যে ২৭ জনকে…

44 minutes ago

This website uses cookies.