প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৬, ২২: ৪৬। রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী ট্রেনের কোচে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার রাত সাড়ে ৯টার দিকে স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে এ ঘটনাটি ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় এবং রাত ৯টা ৪৬ মিনিটে পৌঁছে ৯টা ৫২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার মো. শাহজাহান জানিয়েছেন, প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা ট্রেনটিতে আগুন লাগার খবর পাওয়ার পরপরই তাদের ইউনিটগুলো ঘটনাস্থলে পাঠানো হয়। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ট্রেনটির নাম, আগুন লাগার সুনির্দিষ্ট কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যায়নি।
ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হঠাৎ করেই প্ল্যাটফর্মে থাকা ট্রেনের একটি কোচে আগুন ধরে যেতে দেখেন তারা। এ সময় চারপাশ ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়লে স্টেশনে থাকা যাত্রী ও সাধারণ মানুষের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীদের অনেকের ধারণা, দুর্বৃত্তরা কোচটিতে আগুন দিয়ে থাকতে পারে। ঘটনাস্থলে আগুনে পুড়তে থাকা কোচটি দাউদাউ করে জ্বলতে দেখা যায় এবং আগুন পাশের বগিতে ছড়িয়ে পড়ার আশঙ্কাও তৈরি হয়েছিল।
গাজীপুর মহানগরের ধীরাশ্রম এলাকায় ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর…
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের ভাষণের সময় সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারার…
মাগুরার শ্রীপুরে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি এবং মেয়াদোত্তীর্ণ বীজ ও কীটনাশক…
গণমাধ্যমে সরকারের পাশাপাশি বিরোধী দলের বক্তব্যও তুলে ধরার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয়…
বিশেষ চাহিদাসম্পন্ন কিংবা স্বাভাবিক—কোনো শিশুকেই শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত করা হবে না বলে জানিয়েছেন মহিলা…
খাগড়াছড়িতে ৭৭৮ জন শিক্ষার্থীকে ৯২ লাখ ৫ হাজার টাকার শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। এছাড়া বিভিন্ন…
This website uses cookies.