দেশের অর্থনীতিতে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বা প্রবাসী আয়ের গতি সচল রয়েছে। চলতি সেপ্টেম্বর মাসের প্রথম ১৯ দিনেই প্রবাসীরা দেশে ১৮৭ কোটি ৭০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন। বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলারের বিনিময় মূল্য ১২৩ টাকা হিসাবে) এর পরিমাণ দাঁড়িয়েছে ২৩ হাজার ৮৭ কোটি টাকা।
রোববার (২০ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান রেমিট্যান্স প্রবাহের এই তথ্য জানিয়েছেন।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, গত বছরের একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছিল ১৮৬ কোটি ৯০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের এই সময়ে রেমিট্যান্সের প্রবাহ বেড়েছে শূন্য দশমিক ৪ শতাংশ। এর মধ্যে শেষ তিন দিনে অর্থাৎ ১৭ থেকে ১৯ সেপ্টেম্বরের মধ্যে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১৩ কোটি মার্কিন ডলার।
এদিকে চলতি ২০২৬-২৭ অর্থবছরের শুরু থেকে অর্থাৎ ১ জুলাই থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত সময়ে দেশে মোট রেমিট্যান্স এসেছে ৭৭০ কোটি ২০ লাখ মার্কিন ডলার। এর আগের অর্থবছরের একই সময়ে দেশে রেমিট্যান্স আসার পরিমাণ ছিল ৬৭৬ কোটি ৯০ লাখ ডলার। ফলে বছরের ব্যবধানে দেশে রেমিট্যান্সের প্রবাহ বেড়েছে ১৩ দশমিক ৮ শতাংশ।
ভোলার চরফ্যাশনে ইমামতির পাশাপাশি গত তিন দশক ধরে সড়কের পাশে হাজার হাজার গাছ লাগিয়ে চলেছেন…
বাংলাদেশ মৎস্য অধিদপ্তরের অনাপত্তি সনদ বাতিলের চিঠির পর ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ হয়ে গেছে।…
সিরাজগঞ্জ শহরের পৌর ভাসানী মিলনায়তনে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৪০০ মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করেছে…
আফগানিস্তান থেকে পাকিস্তানের আকাশসীমায় প্রবেশের পর আটটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তান। নিরাপত্তা সূত্রের…
বাংলাদেশ পুলিশের ১৩ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বিভিন্ন পদে বদলি ও নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে।…
রাজধানীর গুলশান ও বনানী থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিয়োগ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
This website uses cookies.