রাজধানী ঢাকায় গতকাল দিবাগত গভীর রাত থেকে আজ সকাল পর্যন্ত থেমে থেমে বৃষ্টি হয়েছে। কখনো গুঁড়ি গুঁড়ি, আবার কখনো মুষলধারে ঝরেছে বৃষ্টি। আজ সকালে বৃষ্টির শব্দেই ঘুম ভেঙেছে ঢাকাবাসীর। গতকাল রাত আড়াইটার পর থেকে শুরু হওয়া এই বৃষ্টি আজ সকাল আটটা পর্যন্ত অব্যাহত ছিল, যার ফলে ঢাকার আকাশ মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে। এই বৃষ্টিপাতের কারণে রাজধানীর বিভিন্ন এলাকার রাস্তায় পানি জমে জলজটের সৃষ্টি হয়েছে।
বৃষ্টির কারণে খিলগাঁও কমিউনিটি সেন্টারের সামনে, পুরানা পল্টন, মালিবাগ রেলগেট বাজারের সামনে, মগবাজার সেঞ্চুরি মোড়, মৌচাক মোড়, দক্ষিণ মণিপুর মোল্লাপাড়া এবং পশ্চিম শ্যাওড়াপাড়া বর্ডার বাজারসহ বিভিন্ন এলাকার রাস্তাঘাট পানিতে তলিয়ে গেছে। এসব রাস্তার কোথাও কোথাও হাঁটু পর্যন্ত পানি জমে গেছে। ফলে সকালে স্কুল-কলেজগামী শিক্ষার্থী এবং কর্মজীবী মানুষকে চরম ভোগান্তি নিয়ে পানি মাড়িয়ে গন্তব্যে যেতে দেখা গেছে।
এদিকে আবহাওয়া অধিদপ্তরের পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপের সৃষ্টি হয়েছে। এটি আরও ঘনীভূত হয়ে নিম্নচাপে রূপ নিতে পারে। আবহাওয়া অফিসের একটি সূত্র জানিয়েছে, এই লঘুচাপটি আরও শক্তিশালী হয়ে গভীর নিম্নচাপ থেকে শেষ পর্যন্ত ঘূর্ণিঝড়েও রূপ নিতে পারে। তবে এর মূল প্রভাব ভারতের ওডিশা ও অন্ধ্র প্রদেশের উপকূলীয় এলাকার দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
আজকের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, ঢাকা, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর, চট্টগ্রাম, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। কোনো কোনো এলাকায় আবার ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে। আগামী মঙ্গলবার থেকে দেশে বৃষ্টির প্রবণতা আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। বিশেষ করে ওই দিন খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং দেশের অন্যান্য বিভাগের কিছু জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
এর আগে গত কয়েক দিন ধরে দেশের বিভিন্ন স্থানে তীব্র গরম অনুভূত হচ্ছিল। গতকালও দেশের ১২টি জেলায় তাপপ্রবাহ বয়ে গেছে। এর আগে গত মঙ্গল ও বুধবার টানা দুই দিন দেশের বিভিন্ন অঞ্চলে তাপপ্রবাহ ছিল, যার মধ্যে মঙ্গলবার দেশের ২৫টি জেলায় তাপপ্রবাহ বয়ে যায়। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজকেও দেশের কিছু কিছু এলাকায় মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের তিন বন্ধু বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সিভিল…
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান স্পষ্ট করেছেন যে, ইরান যুক্তরাষ্ট্রের চাপের…
নিউইয়র্কে অবস্থানরত প্রধানমন্ত্রীর সঙ্গে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যান সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৈঠকে জনস্বাস্থ্য ও…
জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ী বাজারে অনিয়মের অভিযোগে দুই ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ…
রাজধানীর মোহাম্মদপুরের ইকবাল রোডের একটি বাসা থেকে নেত্রকোনা-১ আসনের সাবেক সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহীকে…
যুক্তরাষ্ট্র সফরকালে নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করছেন না ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন…
This website uses cookies.