প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮: ৪৬ (20 September 2026, 08:46)
চট্টগ্রামের সীতাকুণ্ডের গুলিয়াখালী সমুদ্রসৈকতের প্রাকৃতিক পরিবেশ রক্ষা এবং প্লাস্টিক বর্জ্য অপসারণের লক্ষ্যে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। গত শনিবার দিনব্যাপী ‘পরিচ্ছন্ন করি নগর গ্রাম, গড়ি নান্দনিক চট্টগ্রাম’ স্লোগানকে সামনে রেখে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফখরুল ইসলাম ও সহকারী কমিশনার (ভূমি) মো. ফজলে রাব্বী যৌথভাবে এ অভিযানের উদ্বোধন করেন। কর্মসূচিতে অন্যদের মধ্যে অংশ নেন উপজেলা বিএনপির আহ্বায়ক চিকিৎসক কমল কদর, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহুরুল আলম জহুর, উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের (বিএনসিসি) ক্যাডেট এবং স্থানীয় স্বেচ্ছাসেবীরা।
সবুজ ঘাসের প্রান্তর, আঁকাবাঁকা জোয়ার-ভাটার খাল ও বঙ্গোপসাগরের রূপ দেখতে প্রতিদিন অসংখ্য পর্যটক গুলিয়াখালী সৈকতে ভিড় করছেন। তবে পর্যটকদের ফেলে যাওয়া পলিথিন, প্লাস্টিকের বোতল, ক্যান ও খাবারের প্যাকেটের মতো অপচনশীল বর্জ্যের কারণে সৈকতের প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট হচ্ছিল। এ অবস্থা মোকাবিলায় অভিযান চলাকালে সৈকত ও এর আশপাশের চরাঞ্চল থেকে বিপুল পরিমাণ বর্জ্য সংগ্রহ করা হয়।
বর্জ্য সংগ্রহের পাশাপাশি পর্যটকদের সচেতন করতে একটি র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়। এছাড়া সৈকতের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বড় ড্রাম ও ডাস্টবিন স্থাপন করা হয়েছে, যেখানে ‘আমাকে ব্যবহার করুন’ এবং ‘আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলুন’ লিখে পর্যটকদের বর্জ্য ফেলার আহ্বান জানানো হয়। একই সঙ্গে সৈকতসংলগ্ন চরাঞ্চলে বৃক্ষরোপণ করা হয়।
এই কর্মসূচির মাধ্যমে পর্যটকদের জন্য কিছু জরুরি সতর্কবার্তা দেওয়া হয়, যার মধ্যে রয়েছে জোয়ারের সময় পানিতে না নামা, শিশুদের একা পানির কাছে না পাঠানো এবং ঝুঁকিপূর্ণ স্থানগুলো এড়িয়ে চলা। এ প্রসঙ্গে ইউএনও মো. ফখরুল ইসলাম বলেন, গুলিয়াখালী সীতাকুণ্ডের অন্যতম আকর্ষণীয় পর্যটনকেন্দ্র। এর প্রাকৃতিক সৌন্দর্য ধরে রাখতে পর্যটকদের যত্রতত্র ময়লা না ফেলে নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলার ব্যাপারে সচেতন ও দায়িত্বশীল আচরণ করা অত্যন্ত জরুরি।
রাঙামাটি ১০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের প্রবেশপথের বেহাল দশার কারণে চরম দুর্ভোগে পড়েছেন চিকিৎসা নিতে আসা…
কুড়িগ্রামে সার বিতরণে নানা অনিয়ম ও বিশৃঙ্খলার মধ্যেও ‘সারের সংকট নেই’ বলে দাবি করা কৃষি…
সরকারিভাবে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে ব্রুনেইয়ের বিভিন্ন কোম্পানিতে ২৭৯ জন পুরুষ…
জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ার পর দেশের পরিবহন ও নিত্যপণ্যের বাজারে অস্থিরতা তৈরি…
লিভারপুলে নিজের চুক্তি নবায়ন নিয়ে করা আগের মন্তব্যগুলোর ব্যাখ্যা দিয়ে সুর নরম করেছেন আর্জেন্টাইন মিডফিল্ডার…
বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি ক্রমান্বয়ে বাড়ার পূর্বাভাস দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। সংস্থাটির প্রাক্কলন অনুযায়ী,…
This website uses cookies.