প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫: ১১
গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌরসভায় প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত পানি শোধনাগারটি ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতি ও অসহযোগিতার কারণে দীর্ঘদিন ধরে অচল হয়ে পড়ে রয়েছে। পৌরবাসীর দীর্ঘদিনের দাবির মুখে সম্প্রতি উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর পরীক্ষামূলকভাবে এটি চালু করলেও মাত্র তিন ঘণ্টা পরেই তা আবার বন্ধ হয়ে যায়। ফলে সুপেয় পানির নিশ্চয়তা নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে নতুন করে অনিশ্চয়তা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রায় দুই বছর আগে পৌরসভার পানি সরবরাহ ও মানববর্জ্য ব্যবস্থাপনাসহ এনভায়রনমেন্টাল স্যানিটেশন প্রকল্পের আওতায় এই শোধনাগারটি নির্মাণ করা হয়। ঢাকার ‘এসএএম কনসোর্টিয়াম লিমিটেড’ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান এই প্রকল্প বাস্তবায়ন করে। চুক্তির শর্ত অনুযায়ী, নির্মাণের পর ১২ মাস পরীক্ষামূলকভাবে শোধনাগারটি চালু রেখে এরপর তা পৌরসভার কাছে হস্তান্তর করার কথা ছিল। কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠানটি মাত্র ৩ মাস ১৯ দিন এটি সচল রাখার পর বন্ধ করে দেয়। এর পাশাপাশি পৌর এলাকায় ড্রেন ও রাস্তার নির্মাণকাজও অত্যন্ত ধীরগতিতে চলায় সাধারণ মানুষের ভোগান্তি চরম আকার ধারণ করেছে।
পৌরসভার সাবেক মেয়র নুরুন্নবী প্রামাণিক সাজু এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, পানি শোধনাগারটি চালু না করায় পৌরবাসী সুপেয় পানিসহ তাদের মৌলিক নাগরিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। তিনি স্থানীয় জনগণের পানির কষ্ট লাঘব করতে দ্রুত শোধনাগারটি সচল করার পাশাপাশি রাস্তার ড্রেন নির্মাণকাজ দ্রুত শেষ করার দাবি জানান।
উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী খোকন রানা জানান, ঠিকাদারের অসহযোগিতাসহ বিভিন্ন জটিলতায় দীর্ঘদিন প্ল্যান্টটি বন্ধ ছিল। গত সোমবার পরীক্ষামূলকভাবে তিন ঘণ্টার জন্য এটি চালু করা হলেও পরে বন্ধ করতে হয়। তবে ঠিকাদারি প্রতিষ্ঠানকে দ্রুত হস্তান্তরের তাগাদা দেওয়া হয়েছে এবং চলতি সপ্তাহ থেকেই এটি নিয়মিত পরীক্ষামূলকভাবে চালু করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
can অন্যদিকে, পৌরসভার সহকারী প্রকৌশলী হামিদুর রহমান জানিয়েছেন, শোধনাগারটি এখনো পৌরসভার কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়নি। ফলে এ বিষয়ে পৌরসভার সরাসরি কিছু করার সুযোগ নেই। তবে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও পৌর প্রশাসক ঈফফাত জাহান তুলি জানান, ঠিকাদারি প্রতিষ্ঠানের কারণেই মূলত শোধনাগারটি চালুর ক্ষেত্রে সমস্যা তৈরি হচ্ছে। তবে চলতি সপ্তাহের মধ্যেই এই সমস্যার সমাধান হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
দেশের তরুণ ও শিক্ষার্থীদের মাদকের ভয়াবহ থাবা থেকে রক্ষা করতে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান…
২০২৭ শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা, মুক্তিযুদ্ধের ইতিহাসসহ নতুন বেশ কিছু বিষয় যুক্ত করার উদ্যোগ…
নিউ ইয়র্কের জেএফকে বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তা প্রসঙ্গে যুক্তরাষ্ট্র…
গাজীপুরের টঙ্গীর চেরাগ আলী এলাকায় অবস্থিত ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড কারখানায় আগুন লেগেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ফায়ার…
আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে দুর্যোগের ঝুঁকিহ্রাস কার্যক্রমে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেয়েছেন চট্টগ্রামের মিরসরাই…
গাজীপুরের টঙ্গীতে ড্রাগ ইন্টারন্যাশনাল ফার্মাসিউটিক্যালসের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের…
This website uses cookies.