Header Premium (728×90)

Categories: জাতীয়

জাতিসংঘ অধিবেশনে প্রথমবারের মতো ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান প্রথমবারের মতো আসন্ন জাতিসংঘ সাধারণ অধিবেশনে ভাষণ দিতে যাচ্ছেন। এই ভাষণে তিনি নির্বাচনি অঙ্গীকার অনুযায়ী দেশের সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়ার পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশের জনগণের রাজনৈতিক ও সামাজিক অধিকার নিশ্চিতের প্রতিশ্রুতির কথা বিশ্ববাসীর সামনে তুলে ধরবেন। একই সঙ্গে বিগত ১৫ বছরের ফ্যাসিবাদী শাসনের সার্বিক চিত্রও তিনি বিশ্বমঞ্চে উপস্থাপন করবেন বলে প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে।

আগামী ২১ সেপ্টেম্বর ভোর ৫টা ৫০ মিনিটে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা ৮১তম জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দিতে টার্কিশ এয়ারলাইনসযোগে নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। প্রধানমন্ত্রীর সফরসঙ্গীর সংখ্যা থাকবে ৩৫ জনের নিচে। এই সফরে সফরসঙ্গী হিসেবে থাকছেন ‘ফার্স্ট স্পাউস’ ডা. জুবাইদা রহমান, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও শামা ওবায়েদ ইসলাম, এবং ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকসহ পররাষ্ট্র ও অন্যান্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

জাতিসংঘ সাধারণ অধিবেশনে বক্তব্য দেওয়ার পাশাপাশি প্রধানমন্ত্রী রোহিঙ্গা সমস্যার সমাধান, জলবায়ু পরিবর্তন, সমুদ্রের উচ্চতা বৃদ্ধি এবং পরমাণু নিরস্ত্রীকরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সাইডলাইন ইভেন্টে অংশ নেবেন। এছাড়া তিনি ভুটান, পাকিস্তান, থাইল্যান্ড, সৌদি আরব, কুয়েত ও কানাডাসহ বিভিন্ন দেশের সরকারপ্রধান এবং হেড অব ডেলিগেশনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হবেন। ইউরোপীয় কমিশন, জাতিসংঘ, বিশ্বব্যাংকসহ অন্যান্য গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সঙ্গেও তার মতবিনিময়ের কথা রয়েছে। প্রথা অনুযায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া নৈশভোজেও অংশ নেবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।

সফরসূচি অনুযায়ী, আগামী ২২ সেপ্টেম্বর সকালে জাতিসংঘ মহাসচিবের দেওয়া ব্রেকফাস্ট সংবর্ধনায় অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই দিন তিনি ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন এবং সন্ধ্যায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া নৈশভোজে যোগ দেবেন। এরপর ২৩ সেপ্টেম্বর জাতিসংঘ সদর দপ্তরে আয়োজিত ‘গ্লোবাল ইনইকোয়ালিটি ক্রাইসিস’ শীর্ষক হাইলেভেল সেশনে অংশ নেবেন তিনি।

২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে আনুষ্ঠানিকভাবে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এবারের অধিবেশনটি বাংলাদেশের জন্য বিশেষভাবে তাৎপর্যপূর্ণ, কারণ প্রধানমন্ত্রী যখন ভাষণ দেবেন তখন অধিবেশনের সভাপতির আসনে থাকবেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। প্রধানমন্ত্রী তার ভাষণে জুলাই বিপ্লব-পরবর্তী নতুন বাংলাদেশের ভিশন, নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী সংস্কার কার্যক্রম এবং দেশের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার পরিকল্পনা তুলে ধরবেন। পাশাপাশি রোহিঙ্গা সংকট ও জলবায়ু পরিবর্তনের প্রভাবের বিষয়টি গুরুত্ব পাবে। বৈশ্বিক সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সংস্থাগুলোকে আরও কার্যকর করার আহ্বান জানানোর পাশাপাশি বাংলাদেশে নারীর ক্ষমতায়ন ও নারীশিক্ষার অগ্রগতির বিষয়টিও তিনি তুলে ধরবেন।

কূটনৈতিক সূত্র জানায়, সাধারণ অধিবেশনের সাইডলাইনে প্রধানমন্ত্রী ভুটানের প্রধানমন্ত্রী ছাড়াও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, থাইল্যান্ডের প্রধানমন্ত্রী আনুতিন চার্নভিরাকুল, কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি, হাইতির প্রধানমন্ত্রী আলিক্স দিদিয়ে ফিলস-আইমে, কুয়েতের যুবরাজ শেখ সাবা আল খালেদ আল সাবা এবং সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান-এর সঙ্গে বৈঠক করবেন। এছাড়া ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লেয়েন, জাতিসংঘ মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক, জাতিসংঘ শরণার্থীবিষয়ক হাইকমিশনার বারহাম সালেহি, বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বঙ্গ, জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং কেপিসি গ্রুপের চেয়ারম্যান ড. কালী প্রদীপ চৌধুরীর সঙ্গেও তার বৈঠকের কথা রয়েছে। তবে শেষ মুহূর্তে এসব কর্মসূচিতে কিছু সংযোজন-বিয়োজন হতে পারে।

ইতোমধ্যে প্রধানমন্ত্রীর কর্মসূচিতে কিছু কাটছাঁট করা হয়েছে। জাতিসংঘ অধিবেশনে যোগদান শেষে ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকো যাওয়ার পূর্বপরিকল্পনা এবং নিউ ইয়র্কে আয়োজিত গণসংবর্ধনার কর্মসূচি প্রধানমন্ত্রীর নির্দেশে বাতিল করা হয়েছে। সফর শেষে আগামী ২৫ সেপ্টেম্বর ঢাকার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫: ০৮আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫: ১৯

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

Recent Posts

মাদারগঞ্জে অনিয়মের দায়ে দুই ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ী বাজারে অনিয়মের অভিযোগে দুই ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ…

3 hours ago

নেত্রকোনা-১ আসনের সাবেক এমপি মোশতাক আহমেদ রুহী গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুরের ইকবাল রোডের একটি বাসা থেকে নেত্রকোনা-১ আসনের সাবেক সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহীকে…

4 hours ago

নিউ ইয়র্কে নামছে না নেতানিয়াহুর উড়োজাহাজ

যুক্তরাষ্ট্র সফরকালে নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করছেন না ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন…

4 hours ago

মূল্যস্ফীতির চাপে নীতি সুদহার অপরিবর্তিত রাখল কেন্দ্রীয় ব্যাংক

সার্বিক মূল্যস্ফীতি নিম্নমুখী প্রবণতায় থাকলেও তা চলতি অর্থবছরের লক্ষ্যমাত্রার বেশি হওয়ায় নীতি সুদহার অপরিবর্তিত রেখেছে…

4 hours ago

টাকায় আন্তর্জাতিক লেনদেন সহজ করতে নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের

আন্তর্জাতিক বাণিজ্য সহজ করতে বিদেশি ট্রেডিং পার্টনার ব্যাংকের নামে প্রারম্ভিক জমা ছাড়াই টাকা ভস্ট্র অ্যাকাউন্ট…

4 hours ago

পাকিস্তান–চীন নতুন সীমান্ত চুক্তি নিয়ে ভারতের তীব্র প্রতিক্রিয়া

পাকিস্তান ও চীনের মধ্যে স্বাক্ষরিত নতুন সীমান্ত চুক্তিকে আইনি ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে ভারত। বিতর্কিত…

4 hours ago

This website uses cookies.