Header Premium (728×90)

Categories: জাতীয়

রাজপথের নৈরাজ্যের বদলে আমরা কার্যকর সংসদ গড়েছি: জহির উদ্দিন স্বপন

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও সংসদ সদস্য (এমপি) জহির উদ্দিন স্বপন বলেছেন, রাজপথের নৈরাজ্যের রাজনীতির অবসান ঘটিয়ে একটি কার্যকর জাতীয় সংসদ গড়ে তোলা হয়েছে। বর্তমান সংসদে বিরোধী দল অবাধে সরকারি দলের সমালোচনা করার সুযোগ ও অধিকার পাচ্ছে। তারা প্রতিদিন সরকারের নানা ভুল-ত্রুটি ধরিয়ে দিয়ে সংসদ নেতাসহ সরকারের ন্যায্য ও অন্যায্য সমালোচনা করে যাচ্ছে। মানুষের ভাগ্য পরিবর্তনের পাশাপাশি প্রধানমন্ত্রী এই রাজনৈতিক সংস্কারের কাজে হাত দিয়ে জাতীয় সংসদকে কার্যকর করেছেন বলে তিনি উল্লেখ করেন।

বৃহস্পতিবার সকাল ৯টায় বরিশালের গৌরনদী উপজেলার সরিকল-বাটাজোর খালের পাশে প্রধানমন্ত্রী কর্তৃক রোপণকৃত গাছের পরিচর্যা ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গৌরনদী উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।

জহির উদ্দিন স্বপন বলেন, সংসদ যদি দেশের সব রাজনীতির মূল কেন্দ্রবিন্দু হয়, তবে রাজপথে আর কখনো নৈরাজ্য ফিরে আসবে না। পুলিশ প্রশাসনকে জনগণের সেবক হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, বিগত সরকার পুলিশের ইউনিফর্মকে তাদের দলীয় বাহিনীতে পরিণত করেছিল। তারা পুলিশের গায়ে খুন, গুম ও দুর্নীতির বদনাম লেপে দিয়েছে। যার ফলে সাবেক আইজিপি বেনজীরের মতো ব্যক্তি আজ পালিয়ে বেড়াচ্ছেন। একজন আইজিপি যখন পালিয়ে বেড়ান, তখন ইউনিফর্ম পরিহিত সাধারণ কনস্টেবলেরও খারাপ লাগে। বর্তমান সরকার পুলিশকে তাদের হারিয়ে যাওয়া মানসম্মান ও মর্যাদা ফিরিয়ে দিতে চায়।

দেশের আমলাতন্ত্র ও ব্যাংকিং খাতের সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, এইচ টি ইমামের নেতৃত্বে বিগত দিনে আমলাতন্ত্রকে দখল করে দলীয়করণ করা হয়েছিল। আমরা সেই আমলাতন্ত্রকে সম্পূর্ণ নিরপেক্ষ করতে কাজ করছি। এছাড়া, দেশের ব্যাংকগুলোতে ডাকাতি করে আমানতকারীদের টাকা লুটেরাদের হাতে তুলে দেওয়া হয়েছিল। সেই ব্যাংকগুলোকে পুনরায় নিজের পায়ে দাঁড় করানোর চেষ্টা চলছে, যাতে আমানতকারীদের টাকা নিরাপদ থাকে এবং প্রকৃত শিল্প উদ্যোক্তারা ঋণ পেতে পারেন।

গাছ পরিচর্যা ও পরিচ্ছন্নতা বিষয়ক এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, সদস্যসচিব জহির সাজ্জাদ হান্নান, পৌরসভা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান খোকন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রুবেল গোমস্তা এবং সদস্য সচিব আল-আমিন মোল্লা। এছাড়াও বিভিন্ন ইউনিটের ছাত্রদলের নেতাকর্মীরা এই কর্মসূচিতে অংশ নেন।

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১৫: ১৭আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১৫: ৩২

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

Recent Posts

ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠক

নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাইডলাইনে ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রেই প্লেনকোভিচের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন…

15 minutes ago

নিউইয়র্কে মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রাতরাশ বৈঠক

জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক সফররত প্রধানমন্ত্রী তারেক রহমান গেটস ফাউন্ডেশন, ভিসা ফাউন্ডেশনসহ বিভিন্ন…

40 minutes ago

ডেঙ্গু ও হাম প্রতিরোধে ব্যর্থতার সুযোগ নেই: রুহুল আমিন হাওলাদার

ডেঙ্গু ও হামে মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে জাতীয় পার্টির মহাসচিব এ বি এম…

42 minutes ago

রোহিঙ্গা সংকট নিরসনে পাঁচ দফা প্রস্তাব প্রধানমন্ত্রীর

নিউইয়র্কে আয়োজিত জাতিসংঘের এক বৈঠকে রোহিঙ্গা সংকট নিরসনে পাঁচটি জরুরি পদক্ষেপের প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক…

44 minutes ago

নাটোর সদর উপজেলায় বক্তব্য দেওয়ার সময় মারা গেলেন মাদ্রাসা শিক্ষক

নাটোর সদর উপজেলার জংলি ফাজিল মাদ্রাসার প্রভাষক ও ছাত্রশিবিরের সাবেক ইউনিয়ন সভাপতি নূর হোসেন একটি…

51 minutes ago

রোহিঙ্গা প্রত্যাবাসনে পাঁচ দফা প্রস্তাব প্রধানমন্ত্রীর

রোহিঙ্গাদের দ্রুত ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে পাঁচ দফা প্রস্তাব পেশ করেছেন…

54 minutes ago

This website uses cookies.