Header Premium (728×90)

Categories: সারাদেশ

দুর্গাপুরে ঐতিহ্যবাহী চন্ডিগড় স্কুল খেলার মাঠ দ্রুত সংস্কারের দাবি

নেত্রকোনার দুর্গাপুর উপজেলার চন্ডিগড় উচ্চ বিদ্যালয়ের ঐতিহ্যবাহী খেলার মাঠটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে পরিত্যক্ত হওয়ার উপক্রম হয়েছে। একসময় যে মাঠে খেলার জন্য তরুণদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হতো এবং কে আগে খেলবে তা নিয়ে চলত প্রতিযোগিতা, সেই মাঠের মাঝখানে এখন তৈরি হয়েছে ছোট-বড় অসংখ্য গর্ত ও পুকুর। দীর্ঘদিন কোনো খেলাধুলা না হওয়ায় মাঠটি তার চিরচেনা প্রাণচাঞ্চল্য হারিয়ে ফেলেছে।

এমন পরিস্থিতিতে ঐতিহ্যবাহী এই খেলার মাঠটি দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও 'জ্ঞানের উৎস পাঠাগার'-এর প্রতিষ্ঠাতা আল রুমান হাসান এবং তাঁর সহপাঠীরা। গত বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) জ্ঞানের উৎস পাঠাগারের প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট ও নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টের মাধ্যমে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে এই দাবি জানান তিনি।

মাঠটির বর্তমান অবস্থা নিয়ে আবেগঘন কণ্ঠে আল রুমান হাসান বলেন, আশেপাশের বিভিন্ন ইউনিয়ন ও উপজেলায় নিয়মিত নানা ধরনের খেলাধুলা ও ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হলেও, চন্ডিগড় ইউনিয়ন যেন ক্রীড়াঙ্গন থেকে পুরোপুরি অবসর নিয়েছে। অথচ একসময় এই মাঠটিই ছিল স্থানীয় তরুণদের খেলাধুলা, নির্মল আনন্দ ও সামাজিক সম্প্রীতি বজায় রাখার অন্যতম প্রধান কেন্দ্র।

তিনি আরও উল্লেখ করেন, শিক্ষা ও ক্রীড়াচর্চা ছাড়া একটি সুস্থ ও সুন্দর সমাজ গঠন করা কোনোভাবেই সম্ভব নয়। বর্তমান তরুণ সমাজকে ক্ষতিকর মাদক ও মোবাইল ফোনের অতিরিক্ত আসক্তি থেকে দূরে রাখতে খেলার মাঠের কোনো বিকল্প নেই। কিন্তু মাঠের উপযুক্ত পরিবেশ না থাকায় নতুন প্রজন্ম খেলাধুলার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে, যা ভবিষ্যৎ সমাজের জন্য অত্যন্ত উদ্বেগের বিষয় বলে মনে করেন তিনি।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

Recent Posts

বিশ্ববাজারে টানা ছয় দিন কমছে জ্বালানি তেলের দাম

আন্তর্জাতিক বাজারে টানা ছয় দিন ধরে কমছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। বুধবার ব্রেন্ট ক্রুড ব্যারেলপ্রতি…

16 seconds ago

গ্রিনল্যান্ড নিয়ে যুক্তরাষ্ট্র, ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের ঐতিহাসিক ত্রিপক্ষীয় চুক্তি

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ গ্রিনল্যান্ড নিয়ে যুক্তরাষ্ট্র, ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের মধ্যে একটি ঐতিহাসিক ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয়েছে।…

2 minutes ago

অক্টোবরে একদিনের ছুটি নিলেই মিলবে টানা পাঁচ দিনের ছুটি

২০২৬ সালের দুর্গাপূজায় সরকারি ছুটির সঙ্গে মাত্র একদিনের ব্যক্তিগত ছুটি নিলেই মিলবে টানা পাঁচ দিনের…

4 minutes ago

হোমনায় মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে শিক্ষকের মৃত্যু

কুমিল্লার হোমনায় মোবাইল ফোন চার্জ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে নাজমুল ইসলাম (২৩) নামে এক স্কুলশিক্ষক…

6 minutes ago

রুপির বিপরীতে শক্তিশালী টাকা, দুই বছরে মান বেড়েছে ১১.৬ শতাংশ

ভারতীয় রুপির বিপরীতে গত দুই বছরে উল্লেখযোগ্যভাবে শক্তিশালী হয়েছে বাংলাদেশি টাকা। এ সময়ে ভারতীয় মুদ্রার…

12 minutes ago

রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন অ্যাটর্নি জেনারেল

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মোহাম্মদ রুহুল…

15 minutes ago

This website uses cookies.