প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১৮: ০২ (16 September 2026, 18:02)
বাংলাদেশ শিশু একাডেমিকে দেশের প্রতিটি শিশুর সুপ্ত প্রতিভা বিকাশ, মুক্তচিন্তা ও মানসিক উৎকর্ষ সাধনের একটি নিরাপদ আশ্রয়স্থল হিসেবে গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। বুধবার শিশু একাডেমি পরিদর্শন শেষে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আগামী ৬ অক্টোবর বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি তথা সুবর্ণজয়ন্তী, শিশু অধিকার দিবস ও বিশ্ব শিশু সপ্তাহ উদযাপিত হতে যাচ্ছে। এই ঐতিহাসিক আয়োজনের পূর্বপ্রস্তুতির অংশ হিসেবে মন্ত্রী এদিন একাডেমি প্রাঙ্গণ পরিদর্শন করেন। এই সুবর্ণজয়ন্তী উৎসবে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন বলে সভায় জানানো হয়।
মতবিনিময় সভায় মন্ত্রী বলেন, শিশু একাডেমির সুবর্ণজয়ন্তীর এই ঐতিহাসিক মুহূর্তটিকে শিশুদের অধিকার প্রতিষ্ঠা ও তাদের সুরক্ষায় নতুন উদ্দীপনা সৃষ্টির একটি বড় সুযোগ হিসেবে কাজে লাগাতে হবে। কেবল কেন্দ্রীয়ভাবে নয়, দেশের প্রতিটি জেলাতেও শিশুদের স্বতঃস্ফূর্ত ও ব্যাপক অংশগ্রহণের মাধ্যমে উৎসবমুখর পরিবেশে বিভিন্ন কর্মসূচি আয়োজনের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের তাগিদ দেন তিনি।
একাডেমির অবকাঠামোগত উন্নয়ন ও আধুনিকায়নের বিষয়ে মন্ত্রী বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা দেন। তিনি দীর্ঘদিন ধরে অব্যবহৃত পড়ে থাকা একাডেমির বৈদ্যুতিক সাবস্টেশনটি অনতিবিলম্বে সচল করার নির্দেশ দেন। এ কাজের জন্য গণপূর্ত অধিদপ্তর এবং ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডকে (ডিপিডিসি) একটি সুনির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। এছাড়া একাডেমির ভবনের ছাদে দ্রুত পরিবেশবান্ধব ও টেকসই আধুনিক সোলার প্যানেল স্থাপনেরও নির্দেশ দেন তিনি।
বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষার সুযোগ বাড়ানোর বিষয়ে গুরুত্বারোপ করে মন্ত্রী একাডেমির ব্রেইল কর্নারে ব্রেইল বইয়ের সংগ্রহ বৃদ্ধি এবং প্রয়োজনীয় সহায়ক প্রযুক্তি সংযোজনের নির্দেশনা দেন। এর মাধ্যমে ব্রেইল কর্নারটিকে আরও বেশি শিশুবান্ধব ও অন্তর্ভুক্তিমূলক করার তাগিদ দেন তিনি।
সুবর্ণজয়ন্তী উপলক্ষে প্রধানমন্ত্রীর আগমন ও জাতীয় আয়োজনকে কেন্দ্র করে শিশু একাডেমি প্রাঙ্গণ, পার্শ্ববর্তী ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা এবং সংলগ্ন অঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে সভায় বিস্তারিত আলোচনা হয়। এ সময় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) প্রতিনিধিদের সঙ্গে মন্ত্রী নিরাপত্তা পরিকল্পনা নিয়ে কথা বলেন। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে একটি সমন্বিত নিরাপত্তাবলয় গড়ে তোলা, সুনির্দিষ্ট ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করা এবং একাডেমির সীমানার বিভিন্ন পয়েন্টে সার্বক্ষণিক নজরদারি বজায় রাখার নির্দেশ দেন তিনি।
মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে মহিলা ও শিশু বিষয়ক সচিব ড. রওশন আরা বেগম বলেন, শিশু একাডেমির সুবর্ণজয়ন্তীর এই গৌরবোজ্জ্বল আয়োজন সফল ও সুচারুভাবে সম্পন্ন করতে মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট সব দপ্তর একযোগে কাজ করে যাচ্ছে। প্রতিটি অনুষ্ঠান নির্ধারিত সময়ের মধ্যে ত্রুটিমুক্তভাবে সম্পন্ন করার জন্য গণপূর্ত অধিদপ্তর, ডিপিডিসি ও ডিএমপিসহ সংশ্লিষ্ট সব সংস্থাকে পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।
উক্ত মতবিনিময় সভায় গণপূর্ত অধিদপ্তর ও ডিপিডিসির প্রধান প্রকৌশলীবৃন্দ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, বাংলাদেশ শিশু একাডেমির মহাপরিচালক, একাডেমি পরিচালনা বোর্ডের সদস্যরা, ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ও বাংলাদেশ শিশু একাডেমির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রবীন্দ্রনাথ ঠাকুরের ‘দুই পাখি’ কবিতা ও ‘রক্তকরবী’ নাটকের ভাবনায় নাগরিক নাট্যাঙ্গনের নতুন প্রযোজনা ‘দুই পাখি…
জাতিসংঘ সাধারণ পরিষদে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দেওয়া ভাষণ নিয়ে বিশ্লেষণ করেছেন আলজাজিরার জ্যেষ্ঠ রাজনৈতিক…
ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে সামান্য অসতর্কতা বড় ধরণের হ্যাকিং বা প্রতারণার ঝুঁকি তৈরি করতে পারে। প্রযুক্তিবিষয়ক…
‘ওরে নবীন ওরে আমার কাঁচাওরে সবুজ ওরে অবুঝআধ-মরাদের ঘা মেরে তুই বাঁচা।’— রবীন্দ্রনাথের এই আহ্বানকে…
আগামী ৩ অক্টোবর ভারতের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে আসার আগে ভারতীয় ফুটবলের সংস্কৃতি ও তৃণমূল…
বিয়ে ও দাম্পত্য জীবনের প্রচলিত প্রথা নিয়ে নিজের খোলামেলা মতামত জানালেন অভিনেত্রী ও গায়িকা শ্রুতি…
This website uses cookies.