আর্থিক প্রতিষ্ঠান ও ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে নেওয়া ২৫২ কোটি ২৪ লাখ টাকা পরিশোধে ব্যর্থ হয়ে আদালতের মাধ্যমে নিজেকে দেউলিয়া ঘোষণা করেছেন অটোমেটিক রাইস মিল ব্যবসায়ী মো. ওসমান গনি। সোমবার ঢাকার দেউলিয়া বিষয়ক আদালতের বিচারক মো. শহীদুল ইসলাম এই রায় প্রদান করেন। বিবাদীপক্ষের আইনজীবী মো. রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার বিবরণে জানা যায়, ২০২৪ সালের ৩০ জানুয়ারি দেউলিয়া বিষয়ক আইনের ১০ ধারায় ২৬৭ জনকে বিবাদী করে মামলাটি দায়ের করেছিলেন ওসমান গনি। বিচার চলাকালীন মামলায় তিন জনের সাক্ষ্য নেওয়া হয়। মামলায় ১ থেকে ৭ নম্বর বিবাদী হিসেবে রয়েছে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান, যাদের কাছ থেকে ঋণ ও বিনিয়োগ সুবিধা নিয়েছিলেন ব্যবসায়ী। ৮ থেকে ২৬৭ নম্বর বিবাদীরা হলেন বিভিন্ন ব্যক্তি ও প্রোপ্রাইটরশিপ প্রতিষ্ঠান, যাদের সঙ্গে বাদীর দীর্ঘদিনের ব্যবসায়িক সম্পর্ক ছিল।
বাদীর দাবি, শুরুতে তিনি তিনটি অটোমেটিক রাইস মিল নিয়মিতভাবে পরিচালনা করছিলেন এবং ঋণের কিস্তিও পরিশোধ করছিলেন। তবে পরবর্তীতে স্থানীয় পর্যায়ে একই ধরনের মিলের সংখ্যা বেড়ে যাওয়ায় বাজার প্রতিযোগিতামূলক হয়ে পড়ে। চালের উৎপাদন খরচ বিক্রয়মূল্যের চেয়ে বেড়ে যাওয়ায় শিল্পটি ভঙ্গুর হয়ে পড়ে এবং ব্যবসায়িক ক্ষতির মুখে পড়ে তিনি পাওনাদারদের অর্থ পরিশোধে অক্ষম হয়ে পড়েন।
আইনজীবী মো. রুহুল আমিন জানান, আদালত কোনো তদন্ত সংস্থা দ্বারা বিষয়টি যাচাই না করেই এই রায় দিয়েছেন, যার ফলে পাওনাদাররা মারাত্মক আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন। তিনি বলেন, রায় ঘোষণার ফলে এখন পাওনাদারদের আর টাকা পাওয়ার কোনো সুযোগ নেই। এই আইনের সুযোগ কিছু ব্যবসায়ী নিচ্ছেন বলে মন্তব্য করেন তিনি। বিবাদীপক্ষের পক্ষ থেকে এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে বলেও জানানো হয়েছে। উল্লেখ্য, ২০২৪ সালে নওগাঁয় পাওনাদারেরা ওসমান গনির কাছে বকেয়া টাকা চেয়ে মানববন্ধনও করেছিলেন।
জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ী বাজারে অনিয়মের অভিযোগে দুই ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ…
রাজধানীর মোহাম্মদপুরের ইকবাল রোডের একটি বাসা থেকে নেত্রকোনা-১ আসনের সাবেক সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহীকে…
যুক্তরাষ্ট্র সফরকালে নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করছেন না ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন…
সার্বিক মূল্যস্ফীতি নিম্নমুখী প্রবণতায় থাকলেও তা চলতি অর্থবছরের লক্ষ্যমাত্রার বেশি হওয়ায় নীতি সুদহার অপরিবর্তিত রেখেছে…
আন্তর্জাতিক বাণিজ্য সহজ করতে বিদেশি ট্রেডিং পার্টনার ব্যাংকের নামে প্রারম্ভিক জমা ছাড়াই টাকা ভস্ট্র অ্যাকাউন্ট…
পাকিস্তান ও চীনের মধ্যে স্বাক্ষরিত নতুন সীমান্ত চুক্তিকে আইনি ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে ভারত। বিতর্কিত…
This website uses cookies.