কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ডেঙ্গুর প্রাদুর্ভাব মোকাবিলায় পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৩টায় এই কর্মসূচি শুরু হয়। কর্মসূচির অংশ হিসেবে ক্যাম্পাসের একাডেমিক ভবন, মুক্তমঞ্চ এবং প্রশাসনিক ভবনের আশেপাশের সম্ভাব্য মশার প্রজননস্থলে মশকনিধন স্প্রে করা হয়।
কর্মসূচি শেষে শাখা ছাত্রদলের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শুভ ও সদস্য সচিব আবুল বাশার স্বাক্ষরিত ১০ দফা দাবি সংবলিত একটি স্মারকলিপি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে জমা দেওয়া হয়। স্মারকলিপিতে ক্যাম্পাসে জরুরি ভিত্তিতে পরিচ্ছন্নতা অভিযান জোরদার করা, ক্যাম্পাস ও আবাসিক হলের আশেপাশের জমে থাকা পানি অপসারণ এবং নিয়মিত ড্রেন ও পানি নিষ্কাশন ব্যবস্থা পরিষ্কারের দাবি জানানো হয়। এছাড়া মশার প্রজননস্থল চিহ্নিত করে নিয়মিত ফগিং ও মশকনিধন কার্যক্রম পরিচালনার আহ্বান জানানো হয়েছে।
শিক্ষার্থীদের মধ্যে ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ, আবাসিক হলগুলোতে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান এবং ক্যাম্পাসের ঝোপঝাড় ও পরিত্যক্ত স্থান নিয়মিত পরিষ্কার রাখার দাবিও স্মারকলিপিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। পাশাপাশি ডেঙ্গু আক্রান্ত শিক্ষার্থীদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রের সক্ষমতা বৃদ্ধি এবং নিয়মিত পর্যবেক্ষণ ও সমন্বয়ের মাধ্যমে পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রাখার দাবি জানিয়েছে সংগঠনটি।
এ বিষয়ে শাখা ছাত্রদলের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শুভ বলেন, কেন্দ্রীয় ছাত্রদলের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে ডেঙ্গুর ঝুঁকি থেকে মুক্ত রাখতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ক্যাম্পাসের বিভিন্ন ভবন ও পানি জমে থাকার সম্ভাবনা রয়েছে এমন স্থানগুলোতে স্প্রে করা হয়েছে যাতে মশার বিস্তার রোধ করা সম্ভব হয়। শিক্ষার্থীদের সুরক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাতেই প্রশাসনকে স্মারকলিপি দেওয়া হয়েছে।
কুড়িগ্রামে সার বিতরণে নানা অনিয়ম ও বিশৃঙ্খলার মধ্যেও ‘সারের সংকট নেই’ বলে দাবি করা কৃষি…
সরকারিভাবে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে ব্রুনেইয়ের বিভিন্ন কোম্পানিতে ২৭৯ জন পুরুষ…
জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ার পর দেশের পরিবহন ও নিত্যপণ্যের বাজারে অস্থিরতা তৈরি…
লিভারপুলে নিজের চুক্তি নবায়ন নিয়ে করা আগের মন্তব্যগুলোর ব্যাখ্যা দিয়ে সুর নরম করেছেন আর্জেন্টাইন মিডফিল্ডার…
বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি ক্রমান্বয়ে বাড়ার পূর্বাভাস দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। সংস্থাটির প্রাক্কলন অনুযায়ী,…
এশিয়ান গেমসে সাইক্লিংয়ের রোড রেসিং ইভেন্টে হতাশাজনক সমাপ্তি দেখল বাংলাদেশ। অসুস্থতার কারণে সবুর হোসেন অংশ…
This website uses cookies.