প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১৬: ০৯
বগুড়ার নদ-নদী, খাল-বিল ও জলাশয়গুলোতে নিষিদ্ধ জালের ব্যবহার মাছের জন্য মরণফাঁদ হয়ে দাঁড়িয়েছে। মশারির মতো মিহি বুননের এসব উপকরণ নদীর স্বাভাবিক পানিপ্রবাহে বড় ধরনের প্রতিবন্ধকতা তৈরি করছে। এর ফলে রেনু পোনা থেকে শুরু করে ছোট-বড় সব প্রজাতির মাছ নির্বিচারে আটকা পড়ছে। কম পরিশ্রমে বেশি মাছ পাওয়ার আশায় নিষিদ্ধ জালের ব্যবহার দিন দিন বাড়ছে, যা প্রাকৃতিক মৎস্যসম্পদ ধ্বংস করার পাশাপাশি জলজ জীববৈচিত্র্যকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে।
সরেজমিনে দেখা গেছে, বগুড়ার আদমদীঘি উপজেলার কুন্দগ্রাম ও চাঁপাপুর ইউনিয়নের পাশ দিয়ে বয়ে যাওয়া নাগর নদীর বিভিন্ন স্থানে বাঁশের বেড়া দেওয়া হয়েছে। এই কৃত্রিম বাঁধ বা বেড়া ব্যবহার করে নদীর স্বাভাবিক পানিপ্রবাহ আটকে মাছ শিকার করা হচ্ছে। এর ফলে পরিবেশগত ভারসাম্য রক্ষার পাশাপাশি নদীর সঠিক গতিপথও ক্ষতিগ্রস্ত হচ্ছে।
এ ধরনের কর্মকাণ্ডের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন সচেতন নাগরিকরা। তারা নিষিদ্ধ উপকরণের ব্যবহার নিয়ন্ত্রণ এবং এর সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও নদী রক্ষা কমিটির সদস্য সৈয়দ ফজলে রাব্বী ডলার বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, নদীতে বাঁশের বেড়া ও কৃত্রিম বাঁধ দিয়ে মাছ শিকার করা হচ্ছে। এসব কর্মকাণ্ড দ্রুত নিয়ন্ত্রণ করা না গেলে অভ্যন্তরীণ মৎস্যসম্পদ আরও বড় ধরনের ক্ষতির মুখে পড়বে।
বিষয়টি নিয়ে আদমদীঘি উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা নাহিদ হোসেন জানান, বাঁশের বেড়ার কৃত্রিম বাঁধসহ এসব নিষিদ্ধ জাল দ্রুত অপসারণ করা না হলে আইন অনুযায়ী কঠোর পদক্ষেপ নেওয়া হবে।
খাগড়াছড়িতে ৭৭৮ জন শিক্ষার্থীকে ৯২ লাখ ৫ হাজার টাকার শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। এছাড়া বিভিন্ন…
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে নিয়ে আপত্তিকর মন্তব্য ও রায় অবমাননার অভিযোগে করা মামলায় দুই আইনজীবীর শুনানির…
আন্তর্জাতিক বাজারে টানা ছয় দিন ধরে কমছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। বুধবার ব্রেন্ট ক্রুড ব্যারেলপ্রতি…
কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ গ্রিনল্যান্ড নিয়ে যুক্তরাষ্ট্র, ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের মধ্যে একটি ঐতিহাসিক ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয়েছে।…
২০২৬ সালের দুর্গাপূজায় সরকারি ছুটির সঙ্গে মাত্র একদিনের ব্যক্তিগত ছুটি নিলেই মিলবে টানা পাঁচ দিনের…
কুমিল্লার হোমনায় মোবাইল ফোন চার্জ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে নাজমুল ইসলাম (২৩) নামে এক স্কুলশিক্ষক…
This website uses cookies.