ঢাকা-কক্সবাজার রেলপথে যাতায়াতকারী যাত্রীদের জন্য সুখবর নিয়ে আসছে রেলওয়ে। এই রুটে ট্রেনের সংখ্যা বাড়াতে ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচলকারী ‘মহানগর এক্সপ্রেস’ ট্রেনটিকে পর্যটন শহর কক্সবাজার পর্যন্ত বর্ধিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রেলওয়ের কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী, আগামী অক্টোবরের প্রথম সপ্তাহ থেকেই ট্রেনটি নতুন এই রুটে চলাচল শুরু করতে পারে।
বর্তমানে ঢাকা থেকে কক্সবাজার রুটে সরাসরি ট্রেন চলাচল করলেও চট্টগ্রাম ছাড়া মাঝপথে অন্য কোনো স্টেশনে এগুলো থামে না। ফলে ঢাকা ও চট্টগ্রামের মধ্যবর্তী বিভিন্ন জেলার বাসিন্দা ও স্থানীয় প্রভাবশালী রাজনীতিবিদদের পক্ষ থেকে দীর্ঘদিন ধরে মাঝপথের স্টেশনগুলোতে যাত্রাবিরতি দেওয়ার দাবি জানানো হচ্ছিল। মহানগর এক্সপ্রেসকে কক্সবাজার পর্যন্ত বর্ধিত করার মাধ্যমে ওই এলাকার যাত্রীদের সরাসরি পর্যটন শহরে যাতায়াতের সুযোগ তৈরি করে দিচ্ছে রেল কর্তৃপক্ষ।
গত ১ আগস্ট চট্টগ্রাম-কক্সবাজার রেলপথ পরিদর্শনে এসে রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ গণমাধ্যমকে জানান, যাত্রীদের ব্যাপক চাহিদার কথা বিবেচনা করে ঢাকা ও চট্টগ্রাম থেকে কক্সবাজার রুটে ট্রেনের সংখ্যা বাড়ানোর পরিকল্পনা রয়েছে। বর্তমানে এই দুই রুট থেকে চার জোড়া ট্রেন চলাচল করছে, যা পাঁচ জোড়ায় উন্নীত করার প্রস্তুতি চলছে।
রেলওয়ের পূর্বাঞ্চলের প্রধান বাণিজ্যিক ব্যবস্থাপক সুজিত বিশ্বাস জানান, কক্সবাজার রুটে ব্যাপক যাত্রী চাহিদা থাকায় মহানগর এক্সপ্রেসকে সেখানে সম্প্রসারণ করা হচ্ছে। অক্টোবরের প্রথম সপ্তাহে এটি চালু করার প্রস্তুতি চলছে। এর ফলে যাত্রীরা নিরাপদে ও স্বস্তিতে যাতায়াত করতে পারবেন এবং রেলওয়ের রাজস্ব আয়ও বৃদ্ধি পাবে। বর্তমানে ঢাকা-কক্সবাজার রুটে দুই জোড়া বিরতিহীন আন্তনগর এবং চট্টগ্রাম-কক্সবাজার রুটে দুই জোড়া আন্তনগর ট্রেন সচল রয়েছে।
রেলওয়ের ওয়ার্কিং টাইম টেবিল-৫৪ (ডব্লিউটিটি) অনুসারে, মহানগর এক্সপ্রেস বর্তমানে ঢাকার কমলাপুর স্টেশন থেকে রাত ৯টা ২০ মিনিটে ছেড়ে রাত সাড়ে তিনটায় চট্টগ্রামে পৌঁছায়। এই যাত্রাপথে বিমানবন্দর, নরসিংদী, ভৈরব বাজার, আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, আখাউড়া, কসবা, কুমিল্লা, লাকসাম, নাঙ্গলকোট, ফেনী এবং কুমিরাসহ ১২টি স্টেশনে ট্রেনটির যাত্রাবিরতি রয়েছে। এসব এলাকার বাসিন্দাদের সরাসরি কক্সবাজার যাওয়ার ট্রেন না থাকায় এত দিন সড়কপথের ওপর নির্ভর করতে হতো।
কর্মকর্তারা জানিয়েছেন, কক্সবাজার পর্যন্ত বর্ধিত করা হলে মহানগর এক্সপ্রেসের সময়সূচিতে পরিবর্তন আনা হবে। নতুন সময়সূচি অনুযায়ী, ট্রেনটি ঢাকার কমলাপুর থেকে রাত সাড়ে আটটায় ছেড়ে সকাল ছয়টায় কক্সবাজারে পৌঁছাবে। আবার কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে ফিরতি যাত্রা করবে সকাল ৯টায়। পুরো পথ পাড়ি দিতে ট্রেনটির সময় লাগবে প্রায় সাড়ে ৯ ঘণ্টা।
বর্তমানে এই রুটে চলাচলকারী কক্সবাজার এক্সপ্রেস ঢাকা থেকে রাত ১১টায় ছেড়ে সকাল ৭টা ২০ মিনিটে এবং পর্যটক এক্সপ্রেস সকাল সোয়া ছয়টায় ছেড়ে বেলা ২টা ৪০ মিনিটে কক্সবাজারে পৌঁছায়। রেলওয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, মহানগর এক্সপ্রেস চালু করার ক্ষেত্রে কোনো ধরনের প্রতিবন্ধকতা বা সমস্যা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে কক্সবাজারে ট্রেনটির পরিষ্কার-পরিচ্ছন্নতা ও রক্ষণাবেক্ষণের বিষয়টি কীভাবে পরিচালনা করা হবে, তা-ও বিবেচনাধীন রয়েছে।
এদিকে ঢাকা থেকে নতুন ট্রেন চালুর তোড়জোড় থাকলেও চট্টগ্রাম-কক্সবাজার রুটে চলাচলকারী আন্তনগর ট্রেনগুলোর আধুনিকায়নের কাজ থমকে আছে। বর্তমানে এই রুটে দুই জোড়া আন্তনগর ট্রেন একটিমাত্র রেক (ইঞ্জিন ও কোচ) দিয়ে চালানো হচ্ছে, যার ফলে প্রায়ই সময়সূচি বিপর্যয় ঘটে এবং যাত্রীদের ভোগান্তি পোহাতে হয়।
যাত্রীদের অভিযোগ, এই রুটে ট্রেনের বগিগুলো অত্যন্ত পুরোনো ও মানসম্মত নয়। বিশেষ করে এসি বগি ও কেবিন সুবিধা না থাকায় পর্যটকেরা আগ্রহ হারাচ্ছেন, যা সরকারের রাজস্ব আয়ের সম্ভাবনাকে বাধাগ্রস্ত করছে। রেলওয়ের পরিবহন বিভাগের তথ্যমতে, সৈকত ও প্রবাল এক্সপ্রেস ১৬টি কোচ নিয়ে চলাচল করে। এগুলো বদলে নতুন এসি কেবিন, নন-এসি কেবিন ও এসি চেয়ার সংযোজনের পরিকল্পনা থাকলেও নতুন কোচ আমদানি না হওয়া পর্যন্ত তা আপাতত বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন কর্মকর্তারা।
তখন ঢাকার কমলাপুর থেকে রাত সাড়ে আটটায় ট্রেনটি ছাড়বে এবং কক্সবাজারে পৌঁছাবে সকাল ৬টায়।
পুরোনো বগিগুলো বাদ দিয়ে নতুন করে প্রতিটি ট্রেনে ১টি এসি কেবিন, ১টি নন-এসি কেবিন, ৩টি এসি চেয়ার (স্নিগ্ধা), ৮টি শোভন চেয়ার, ১টি পাওয়ার কার এবং ২টি গার্ড ব্রেক সংযোজনের পরিকল্পনা ছিল।
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন…
রাজধানী ঢাকা ও এর পার্শ্ববর্তী শিল্পাঞ্চলগুলোতে বিদ্যুৎ সরবরাহ আধুনিকায়ন করতে ২০০ মিলিয়ন ডলার ঋণ অনুমোদন…
গাজীপুর মহানগরের ধীরাশ্রম এলাকায় ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর…
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের ভাষণের সময় সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারার…
মাগুরার শ্রীপুরে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি এবং মেয়াদোত্তীর্ণ বীজ ও কীটনাশক…
গণমাধ্যমে সরকারের পাশাপাশি বিরোধী দলের বক্তব্যও তুলে ধরার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয়…
This website uses cookies.