Header Premium (728×90)

Categories: জাতীয়

চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়ার অভিযোগ, মাদরাসাছাত্রের হাত-পা বিচ্ছিন্ন

প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৬, ২২: ০২

রাজধানীর বিমানবন্দর এলাকায় চলন্ত ট্রেন থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার পর এক মাদরাসাছাত্রের বাম হাত ও বাম পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। ছিনতাইকারী তার মানিব্যাগ কেড়ে নেওয়ার সময় বাধা দিলে এই নৃশংসতার শিকার হতে হয় তাকে। গুরুতর আহত অবস্থায় ১৪ বছর বয়সী ওই কিশোরকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত আবু হুরাইবা আজমীর নরসিংদীর বেলাব উপজেলার ওয়ারী গ্রামের মো. আলামিনের ছেলে। তিন ভাই-বোনের মধ্যে সে সবার বড়। কুমিল্লার একটি মাদরাসায় পড়াশোনা করা আজমীর ২০ পারা কোরআন মুখস্থ করেছিল। তবে গত কোরবানির ঈদের ছুটির পর সে আর মাদরাসায় যায়নি। এ কারণে তার বাবা তাকে কুমিল্লার নিজের কাপড়ের দোকানে বসিয়েছিলেন।

আজমীরের মা কুলসুম বেগম জানান, সম্প্রতি দোকানের হিসাব-নিকাশ নিয়ে আজমীরকে বকাঝকা করেন তার বাবা। এতে অভিমান করে বুধবার রাতে দোকান থেকে বের হয়ে ট্রেনে করে ঢাকায় চলে আসে সে। কিন্তু ঢাকায় এসে ভালো না লাগায় বৃহস্পতিবার সকালে কমলাপুর স্টেশন থেকে ‘চট্টলা এক্সপ্রেস’ ট্রেনে করে আবারও বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় আজমীর।

ট্রেনটি যখন বিমানবন্দর স্টেশন এলাকার দিকে যাচ্ছিল, তখন ট্রেনের ভেতর এক যুবক জোরপূর্বক আজমীরের মানিব্যাগ কেড়ে নেয়। এতে বাধা দিলে ওই যুবক তাকে চলন্ত ট্রেন থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। এরপর আজমীর আর কিছু বলতে পারেনি। ফায়ারサービスの কর্মীরা তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকেরা জানিয়েছেন, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে আজমীরের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। অপারেশনের জন্য তার জরুরি ভিত্তিতে ও-পজিটিভ (O+) রক্তের প্রয়োজন। হাসপাতালের পক্ষ থেকে কিছু রক্তের ব্যবস্থা করা হলেও আরও রক্ত ও চিকিৎসাসামগ্রী প্রয়োজন বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক। আজমীরের পরিবার অত্যন্ত দরিদ্র হওয়ায় তার চিকিৎসার ব্যয় বহন করা তাদের পক্ষে কঠিন হয়ে পড়েছে।

এদিকে ঘটনার বিষয়ে ঢাকা রেলওয়ে থানার বিমানবন্দর ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. মাহবুব জানান, বিমানবন্দর থার্ড টার্মিনাল সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে আজমীরকে কেউ ট্রেন থেকে ফেলে দিয়েছে নাকি সে ছাদ থেকে পড়ে গেছে, তা নিয়ে এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ। পরিদর্শক মাহবুব বলেন, আজমীরের সঙ্গে আরও কয়েকজন কিশোর ছিল, যারা ট্রেনের ছাদে ভ্রমণ করছিল। চিকিৎসাধীন আজমীর একেক সময় একেক রকম তথ্য দেওয়ায় প্রকৃত ঘটনা নিশ্চিত হওয়া যায়নি। সে কিছুটা সুস্থ হলে তদন্তের মাধ্যমে ঘটনার আসল কারণ জানা যাবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

Recent Posts

হরমুজ প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ বজায় রাখার ঘোষণা ইরানের

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালির পূর্ণ ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণ অব্যাহত রাখবে ইরান বলে জানিয়েছেন ইরানের…

4 minutes ago

রাবির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অ্যালামনাই সম্মিলনের থিম সং গাইলেন আরিফ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় অ্যালামনাই সম্মিলন ২০২৬-এর থিম সং ‘প্রিয় মতিহার’-এ কণ্ঠ দিয়েছেন সংগীতশিল্পী…

16 minutes ago

হরমুজ প্রণালি খুলে দিতে জাতিসংঘে ৮০ দেশের যৌথ আহ্বান

হরমুজ প্রণালি দ্রুত খুলে দিয়ে নৌ চলাচল স্বাভাবিক করার আহ্বান জানিয়েছে ৮০টি দেশ। একই সঙ্গে…

35 minutes ago

ব্যালন ডি’অর ২০২৬: রদ্রির পছন্দের ৬ নাম, নেই মেসি-এমবাপ্পে

২০২৪ সালের ব্যালন ডি’অর বিজয়ী রদ্রি ২০২৬ সালের ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কারের জন্য নিজের…

40 minutes ago

মাদক নিয়ন্ত্রণে ছাড় নয়, জনগণের সহযোগিতা চাইলেন সমাজকল্যাণ মন্ত্রী

মাদক নিয়ন্ত্রণে কেবল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষে একা সফল হওয়া সম্ভব নয়, সমাজের সর্বস্তরের মানুষের…

52 minutes ago

শ্রীলঙ্কার অর্থনৈতিক সংকট ও ঘুরে দাঁড়ানোর পেছনের গল্প

১৯৪৮ সালে স্বাধীনতার পর শ্রীলঙ্কা দক্ষিণ এশিয়ার অন্যতম সম্ভাবনাময় অর্থনীতির দেশ ছিল। তবে রাজাপাকসে সরকারের…

1 hour ago

This website uses cookies.