অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার ১০ কর্মকর্তাকে দেশের বিভিন্ন স্থানে বদলি করা হয়েছে। পুলিশ সদর দপ্তর থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই বদলির আদেশ দেওয়া হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, বিশেষ শাখার (এসবি) অতিরিক্ত পুলিশ সুপার মো. তোফায়েল হোসেন সরকারকে ব্রাহ্মণবাড়িয়ায়, মেহেদী হাসানকে সাতক্ষীরায়, মো. রবিউল ইসলামকে গোপালগঞ্জে এবং মাহিন ফরাজীকে বরিশাল গৌরনদী সার্কেলে বদলি করা হয়েছে।
এছাড়া গাজীপুরের কালীগঞ্জ সার্কেলের এএসপি মো. আসাদুজ্জামানকে কিশোরগঞ্জ জেলার কটিয়াদী সার্কেলে এবং কটিয়াদী সার্কেলের এএসপি মো. তোফাজ্জল হোসেনকে শিল্পাঞ্চল পুলিশে বদলি করা হয়েছে। অন্যদিকে, পুলিশ সদর দপ্তরের এএসপি তানজিনা চৌধুরীকে সিআইডিতে এবং র্যাবের এএসপি এস এম আরিফ রাইয়ানকে চট্টগ্রামের পটিয়া সার্কেলের দায়িত্ব দেওয়া হয়েছে।
একই আদেশে গাইবান্ধা বি সার্কেলের এএসপি শেখ মুত্তাজুল ইসলামকে গাজীপুর কালীগঞ্জ সার্কেলে এবং বরিশাল গৌরনদী সার্কেলের এএসপি আবু ছালেহ মো. আনসার উদ্দীনকে বরিশাল মহানগর পুলিশে বদলি করা হয়েছে।
প্রজ্ঞাপনে জানানো হয়েছে, বদলি ও পদায়ন হওয়া এই কর্মকর্তাদের আগামী ১৯ সেপ্টেম্বরের মধ্যে তাদের বর্তমান কর্মস্থলের দায়িত্বভার বুঝিয়ে দিতে হবে। অন্যথায় ২০ সেপ্টেম্বর থেকে তারা তাৎক্ষণিকভাবে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) হিসেবে গণ্য হবেন।
জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ী বাজারে অনিয়মের অভিযোগে দুই ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ…
রাজধানীর মোহাম্মদপুরের ইকবাল রোডের একটি বাসা থেকে নেত্রকোনা-১ আসনের সাবেক সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহীকে…
যুক্তরাষ্ট্র সফরকালে নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করছেন না ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন…
সার্বিক মূল্যস্ফীতি নিম্নমুখী প্রবণতায় থাকলেও তা চলতি অর্থবছরের লক্ষ্যমাত্রার বেশি হওয়ায় নীতি সুদহার অপরিবর্তিত রেখেছে…
আন্তর্জাতিক বাণিজ্য সহজ করতে বিদেশি ট্রেডিং পার্টনার ব্যাংকের নামে প্রারম্ভিক জমা ছাড়াই টাকা ভস্ট্র অ্যাকাউন্ট…
পাকিস্তান ও চীনের মধ্যে স্বাক্ষরিত নতুন সীমান্ত চুক্তিকে আইনি ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে ভারত। বিতর্কিত…
This website uses cookies.