Header Premium (728×90)

Categories: জাতীয়

রৌমারীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু, ব্রহ্মপুত্রে নিখোঁজ এক কিশোরী

প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫: ১২। কুড়িগ্রামের রৌমারী উপজেলায় পানিতে ডুবে মো. সোয়াইব হোসেন (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার বিকেলে উপজেলার বাউশমারী (মাঠের ভিটা) গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। পরিবারের সদস্যরা জানান, বিকেল সাড়ে ৪টার দিকে শিশুটি নিখোঁজ হলে খোঁজাখুঁজি শুরু হয়। পরে রাত ৮টার দিকে বাড়ির পাশের পুকুরে তার মরদেহ ভাসতে দেখেন স্বজনরা। দ্রুত তাকে উদ্ধার করে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে, একই দিন দুপুরে রৌমারীর সুখেরবাতী গ্রামে ব্রহ্মপুত্র নদে গোসল করতে গিয়ে লামিয়া খাতুন নামে এক কিশোরী নিখোঁজ হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর সাড়ে ১২টার দিকে নদীতে গোসলে নামলে প্রবল স্রোতে সে তলিয়ে যায়। নিখোঁজ লামিয়া সুখেরবাতী গ্রামের মো. সাহাবুদ্দিনের মেয়ে। স্থানীয়রা দীর্ঘ সময় নদীতে খোঁজাখুঁজি করলেও রাত সাড়ে ১১টা পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

Recent Posts

মাদারগঞ্জে অনিয়মের দায়ে দুই ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ী বাজারে অনিয়মের অভিযোগে দুই ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ…

4 hours ago

নেত্রকোনা-১ আসনের সাবেক এমপি মোশতাক আহমেদ রুহী গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুরের ইকবাল রোডের একটি বাসা থেকে নেত্রকোনা-১ আসনের সাবেক সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহীকে…

4 hours ago

নিউ ইয়র্কে নামছে না নেতানিয়াহুর উড়োজাহাজ

যুক্তরাষ্ট্র সফরকালে নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করছেন না ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন…

5 hours ago

মূল্যস্ফীতির চাপে নীতি সুদহার অপরিবর্তিত রাখল কেন্দ্রীয় ব্যাংক

সার্বিক মূল্যস্ফীতি নিম্নমুখী প্রবণতায় থাকলেও তা চলতি অর্থবছরের লক্ষ্যমাত্রার বেশি হওয়ায় নীতি সুদহার অপরিবর্তিত রেখেছে…

5 hours ago

টাকায় আন্তর্জাতিক লেনদেন সহজ করতে নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের

আন্তর্জাতিক বাণিজ্য সহজ করতে বিদেশি ট্রেডিং পার্টনার ব্যাংকের নামে প্রারম্ভিক জমা ছাড়াই টাকা ভস্ট্র অ্যাকাউন্ট…

5 hours ago

পাকিস্তান–চীন নতুন সীমান্ত চুক্তি নিয়ে ভারতের তীব্র প্রতিক্রিয়া

পাকিস্তান ও চীনের মধ্যে স্বাক্ষরিত নতুন সীমান্ত চুক্তিকে আইনি ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে ভারত। বিতর্কিত…

5 hours ago

This website uses cookies.