Header Premium (728×90)

Categories: জাতীয়

কটিয়াদীতে ঘর বিদ্যুতায়িত হয়ে কিশোরীর মৃত্যু, আহত ২

কিশোরগঞ্জের কটিয়াদীতে অসাবধানতাবশত বিদ্যুতায়িত ঘরে ঢুকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আমেনা আক্তার শিমু (১৬) নামের এক কিশোরীর মৃত্যু হয়েছে। এ সময় তাকে বাঁচাতে গিয়ে বা ঘরের সংস্পর্শে এসে আহত হয়েছেন তার মা ও দাদী। রোববার দুপুরে উপজেলার আচমিতা ইউনিয়নের অষ্টঘরিয়া (নয়াবাড়ি) গ্রামে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত শিমু ওই গ্রামের মো. সাইদুর রহমানের মেয়ে। দুর্ঘটনায় আহতরা হলেন শিমুর মা শিখা আক্তার এবং দাদী জোসনা আক্তার।

নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, সাইদুর রহমানের বসতঘর থেকে পাশেই অবস্থিত দাদীর ঘরে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছিল। কিন্তু সংযোগের তারে ত্রুটি থাকার কারণে বৃষ্টির পানিতে দাদীর পুরো ঘরটি বিদ্যুতায়িত হয়ে পড়ে। রোববার দুপুরে বৃষ্টির মধ্যে শিমু তার দাদীর ঘরে যাওয়ার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়।

এ বিষয়ে কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহত কিশোরীর মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান তিনি।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

Recent Posts

মাদারগঞ্জে অনিয়মের দায়ে দুই ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ী বাজারে অনিয়মের অভিযোগে দুই ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ…

3 hours ago

নেত্রকোনা-১ আসনের সাবেক এমপি মোশতাক আহমেদ রুহী গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুরের ইকবাল রোডের একটি বাসা থেকে নেত্রকোনা-১ আসনের সাবেক সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহীকে…

4 hours ago

নিউ ইয়র্কে নামছে না নেতানিয়াহুর উড়োজাহাজ

যুক্তরাষ্ট্র সফরকালে নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করছেন না ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন…

4 hours ago

মূল্যস্ফীতির চাপে নীতি সুদহার অপরিবর্তিত রাখল কেন্দ্রীয় ব্যাংক

সার্বিক মূল্যস্ফীতি নিম্নমুখী প্রবণতায় থাকলেও তা চলতি অর্থবছরের লক্ষ্যমাত্রার বেশি হওয়ায় নীতি সুদহার অপরিবর্তিত রেখেছে…

4 hours ago

টাকায় আন্তর্জাতিক লেনদেন সহজ করতে নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের

আন্তর্জাতিক বাণিজ্য সহজ করতে বিদেশি ট্রেডিং পার্টনার ব্যাংকের নামে প্রারম্ভিক জমা ছাড়াই টাকা ভস্ট্র অ্যাকাউন্ট…

4 hours ago

পাকিস্তান–চীন নতুন সীমান্ত চুক্তি নিয়ে ভারতের তীব্র প্রতিক্রিয়া

পাকিস্তান ও চীনের মধ্যে স্বাক্ষরিত নতুন সীমান্ত চুক্তিকে আইনি ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে ভারত। বিতর্কিত…

4 hours ago

This website uses cookies.