রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ শামসুজ্জোহা আবাসিক হলের ১২১ নম্বর কক্ষে বিষধর একটি সাপ পাওয়া গেছে। গত শুক্রবার গভীর রাতে ওই কক্ষে অবস্থানরত ফার্মেসি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাব্বি রেজার মশারির ওপর সাপটি কুণ্ডলী পাকিয়ে ছিল।
ঘটনার বর্ণনা দিয়ে রাব্বি রেজা জানান, রাত দুইটার দিকে ঘুমের মধ্যে মশারির ওপর কিছু একটা নড়াচড়া করছে বুঝতে পারেন তিনি। সাপের ওজনে মশারিটি তাঁর হাঁটুর কাছাকাছি নেমে এসেছিল। আতঙ্কিত রাব্বি ফোনের আলো জ্বালিয়ে দেখেন, সেখানে বিষধর সাপটি রয়েছে। তিনি জানান, সাপটি দেখে তিনি অত্যন্ত আতঙ্কিত হয়ে পড়েন।
খবর পেয়ে ‘সোয়ান’ নামের একটি সংগঠন সাপটি উদ্ধার করে। উদ্ধারকারীরা জানান, সাপটি ‘কালাচ’ প্রজাতির, যা ‘কমন ক্রেইট’ বা কালকেউটে নামেও পরিচিত। সোয়ানের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসাইন জানান, এই সাপের বিষ অত্যন্ত শক্তিশালী এবং এটি মূলত স্নায়ুতন্ত্রে আঘাত করে। তিনি আরও জানান, এই সাপের কামড়ের পর শুরুতে ব্যথা বা দাগ খুব কম থাকে, ফলে আক্রান্ত ব্যক্তি অনেক সময় বুঝতেই পারেন না যে তাঁকে বিষধর সাপে কামড়েছে।
এদিকে এই ঘটনায় হলের শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পাশের কক্ষের শিক্ষার্থী মো. শাকিল আহমেদ জানান, ঘটনার পর তিনি প্রাধ্যক্ষের সঙ্গে দেখা করেছেন এবং হলের চারপাশের অপরিচ্ছন্ন পরিবেশের কারণে সাপের অভয়ারণ্য হয়ে ওঠার বিষয়টি তুলে ধরেছেন।
শহীদ শামসুজ্জোহা হলের প্রাধ্যক্ষ মো. আল আমিন সরকার জানান, হলের পেছনের জঙ্গল পরিষ্কার করার কাজ গত সপ্তাহেই করা হয়েছে। তাঁর ধারণা, সাপের বাসস্থান ক্ষতিগ্রস্ত হওয়ায় সেগুলো লোকালয়ে ঢুকে পড়ছে। এ বিষয়ে বাড়তি সতর্কতা ও ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন তিনি।
জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ী বাজারে অনিয়মের অভিযোগে দুই ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ…
রাজধানীর মোহাম্মদপুরের ইকবাল রোডের একটি বাসা থেকে নেত্রকোনা-১ আসনের সাবেক সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহীকে…
যুক্তরাষ্ট্র সফরকালে নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করছেন না ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন…
সার্বিক মূল্যস্ফীতি নিম্নমুখী প্রবণতায় থাকলেও তা চলতি অর্থবছরের লক্ষ্যমাত্রার বেশি হওয়ায় নীতি সুদহার অপরিবর্তিত রেখেছে…
আন্তর্জাতিক বাণিজ্য সহজ করতে বিদেশি ট্রেডিং পার্টনার ব্যাংকের নামে প্রারম্ভিক জমা ছাড়াই টাকা ভস্ট্র অ্যাকাউন্ট…
পাকিস্তান ও চীনের মধ্যে স্বাক্ষরিত নতুন সীমান্ত চুক্তিকে আইনি ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে ভারত। বিতর্কিত…
This website uses cookies.