ঢাকা ০৮:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সন্তান হারিয়ে ৫০ দিন পর কক্সবাজার ছাড়ল নিউজিল্যান্ডের পরিবার হবিগঞ্জে বেওয়ারিশ কুকুরের কামড়ে নারী ও শিশুসহ আহত ৪৫ ওমর সানী: পরিবার ও শিল্পীদের নিয়ে মিথ্যা তথ্যের প্রতিবাদ, আইনি ব্যবস্থার হুঁশিয়ারি পদত্যাগ করিনি, সুস্থ হয়ে চুয়েটে ফিরব: উপাচার্য ড. শেখ শরীফুল হাসপাতাল থেকে কারাগারে ফিরলেন সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু রাজধানীতে জুলাই স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ কালীগঞ্জে দুই রেলক্রসিংয়ে নিরাপত্তাহীনতায় হাজারো মানুষ আটঘরিয়ায় ১৭ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন বাংলাদেশে কোনো ফ্যাসিস্টের জায়গা হবে না: আমানউল্লাহ আমান সার ডিলার নিয়োগে দুর্নীতি ও পাচারের প্রতিবাদে উত্তাল দেশ

স্থানীয় সরকার নির্বাচনের তফসিল সেপ্টেম্বরে, ডিসেম্বরে ভোটের প্রস্তুতি

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৭:০২:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬ ১৪ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নির্বাচন কমিশন (ইসি) চলতি বছরের শেষ নাগাদ স্থানীয় সরকার নির্বাচনের প্রথম ধাপের ভোট সম্পন্ন করার পরিকল্পনা হাতে নিয়েছে। এই লক্ষ্যকে সামনে রেখে সেপ্টেম্বর মাসের মধ্যেই নির্বাচনের তফসিল ঘোষণা করার ইচ্ছা রয়েছে কমিশনের। তবে পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনে তফসিল অক্টোবরে ঘোষণা করা হতে পারে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসিরউদ্দিন। বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে নির্বাচন ভবনে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

নির্বাচন আয়োজনের ক্ষেত্রে কমিশনকে বিভিন্ন জাতীয় কর্মসূচি ও পরীক্ষা-সংক্রান্ত বিষয়গুলো বিবেচনায় নিতে হচ্ছে। সিইসি জানান, নভেম্বরে যাতে বার্ষিক পরীক্ষা আয়োজন না করা হয়, সে বিষয়ে সংশ্লিষ্টদের অনুরোধ জানানো হবে। বার্ষিক পরীক্ষা নভেম্বরে না হলে ডিসেম্বর থেকেই স্থানীয় নির্বাচন শুরু করা সম্ভব হবে। তিনি আরও উল্লেখ করেন, আগামী বছরের শুরুতে এসএসসি পরীক্ষা রয়েছে, যা নির্বাচন আয়োজনের সময় নির্ধারণে একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। নির্বাচন কমিশনের প্রস্তুতি পুরোপুরি সম্পন্ন থাকলেও নির্বাচনের তারিখ নির্ধারণের ক্ষেত্রে কমিশনের একক নিয়ন্ত্রণ থাকে না বলে তিনি মন্তব্য করেন।

রাষ্ট্রপতির সঙ্গে প্রায় ৪০ মিনিটের বৈঠকে নির্বাচন ও অন্যান্য প্রাসঙ্গিক বিষয়ে আলোচনা হয়েছে। সিইসি জানান, স্থানীয় সরকার নির্বাচনকে বিশ্বাসযোগ্য ও গ্রহণযোগ্য করার লক্ষ্যে রাষ্ট্রপতির সহযোগিতা চেয়েছে কমিশন। এ সময় রাষ্ট্রপতি নির্বাচন কমিশনকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন এবং দেশের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার ওপর জোর দিয়েছেন।

বৈঠকে রাষ্ট্রপতিকে জানানো হয়েছে যে, স্থানীয় সরকার নির্বাচন এবং ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন আয়োজনের জন্য কমিশন সম্পূর্ণ প্রস্তুত। খুব শিগগিরই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বৈঠক করে নির্বাচনের পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। এছাড়া ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার ব্যবস্থাও রাখা হয়েছে বলে কমিশন নিশ্চিত করেছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

নিউজটি শেয়ার করুন

স্থানীয় সরকার নির্বাচনের তফসিল সেপ্টেম্বরে, ডিসেম্বরে ভোটের প্রস্তুতি

আপডেট সময় : ০৭:০২:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬