Header Premium (728×90)

Categories: জাতীয়

অভিবাসন ব্যবস্থাপনাকে আধুনিক ও অধিকারভিত্তিক করার আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

নিরাপদ, নিয়মিত ও নিয়মতান্ত্রিক অভিবাসন নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশের অভিবাসন ব্যবস্থাপনাকে আরও আধুনিক, সুসংহত এবং অধিকারভিত্তিক করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। সোমবার (২৪ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ের আয়োজনে অনুষ্ঠিত এক মতবিনিময়সভায় সভাপতির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

সভায় শামা ওবায়েদ বলেন, অভিবাসন বিষয়ে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের নেতৃত্ব ও অঙ্গীকারের সঙ্গে জাতীয় নীতি, কর্মপরিকল্পনা এবং মাঠপর্যায়ের বাস্তবতার কার্যকর সমন্বয় সাধন করা জরুরি। সেই সঙ্গে বৈদেশিক শ্রমবাজারে বৈচিত্র্য আনা এবং নিয়মিত অভিবাসনের সুযোগ বৃদ্ধির ওপর তিনি জোর দেন। নিজের নির্বাচনী এলাকার অভিজ্ঞতার আলোকে তিনি অনিয়মিত অভিবাসন, মানবপাচার, অভিবাসী চোরাচালান এবং ডিজিটাল প্ল্যাটফর্মে প্রতারণার মতো ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি উল্লেখ করেন, দেশের ভেতরে কার্যকর প্রতিরোধব্যবস্থা গড়ে তুলতে পারলেই বিদেশে অবস্থানরত বাংলাদেশি অভিবাসীদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করা সম্ভব। এ লক্ষ্যে সরকারসহ সংশ্লিষ্ট সব পক্ষকে সমন্বিতভাবে কাজ করার তাগিদ দেন তিনি।

অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক বিশেষ অতিথির বক্তব্যে অভিবাসীবান্ধব নীতি প্রণয়নের প্রয়োজনীয়তা তুলে ধরেন। তিনি মাঠ প্রশাসনের মাধ্যমে অভিবাসনপ্রত্যাশী ও দেশে ফিরে আসা অভিবাসীদের কার্যকর সেবা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন।

মতবিনিময়সভায় অভিবাসনপ্রবণ ১৪টি জেলার জেলা প্রশাসকেরা অংশগ্রহণ করেন। তারা নিজ নিজ এলাকার অভিবাসন পরিস্থিতি, অভিবাসীদের সুরক্ষা এবং এ সংক্রান্ত বিভিন্ন চ্যালেঞ্জ ও বাস্তব অভিজ্ঞতার চিত্র তুলে ধরেন। বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার প্রতিনিধিরা নিরাপদ ও নিয়মিত অভিবাসন নিশ্চিত করতে সরকারের অগ্রাধিকার ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার বিভিন্ন দিক জেলা প্রশাসকদের সামনে উপস্থাপন করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী চলতি বছর জাতিসংঘে অনুষ্ঠিত দ্বিতীয় আন্তর্জাতিক অভিবাসন পর্যালোচনা ফোরামে বাংলাদেশের উপস্থাপিত বক্তব্য ও অঙ্গীকারের বিষয়গুলো সভায় তুলে ধরেন। একই সঙ্গে তিনি বিভিন্ন অভিবাসন গন্তব্য দেশের বর্তমান অবস্থান নিয়েও আলোচনা করেন। সভায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (দ্বিপক্ষীয়-পূর্ব ও পশ্চিম) রাষ্ট্রদূত ড. মো. নজরুল ইসলামসহ পররাষ্ট্র, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

Recent Posts

কাজীপুরের যমুনার চরাঞ্চলে যাতায়াত সংকট, নৌকাই একমাত্র ভরসা

সিরাজগঞ্জের কাজীপুরে যমুনা নদীতে একের পর এক চর জেগে ওঠায় নৌ চলাচল ব্যাহত হচ্ছে। এতে…

10 minutes ago

সাবেক এসবি প্রধান মনিরুল ও পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ

সাবেক এসবি প্রধান মনিরুল ইসলামসহ তার পরিবারের সদস্যদের নামে থাকা ৮৩টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ…

2 hours ago

আইএমএফ ও বিশ্বব্যাংকের ২০২৭ সালের সভাপতি হচ্ছে পাকিস্তান

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্বব্যাংক গ্রুপের পরিচালনা পর্ষদের ২০২৭ সালের সভাপতি হিসেবে পাকিস্তানের নাম…

2 hours ago

অস্তিত্বের সংকটে সিরাজগঞ্জের ঐতিহাসিক বারুহাস ইমামবাড়ি ও তিন গম্বুজ মসজিদ

সিরাজগঞ্জের চলনবিলের বুকজুড়ে ছড়িয়ে থাকা প্রায় দেড়শ বছরের পুরোনো চৌধুরীবাড়ি জামে মসজিদ এবং পাঁচশ বছরের…

2 hours ago

গুলশানে অবৈধ মদের কারবার, ২৪৪ লিটার মদ ও বিয়ারসহ আটক ১

রাজধানীর গুলশান-২ এলাকায় সেভেনটি এইট রেস্টহাউজ নামের একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ২৪৪ লিটার অবৈধ বিদেশি…

3 hours ago

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী যৌথ অভিযানে আটক ৫১৯

কুমিল্লার ১৮টি থানা ও গোয়েন্দা পুলিশের যৌথ অভিযানে রাতভর তল্লাশি চালিয়ে কিশোর গ্যাংয়ের ৫১৯ সদস্যকে…

3 hours ago

This website uses cookies.