চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে সরকারের উন্নয়ন প্রকল্পের বরাদ্দের কোনো অর্থই খরচ করতে পারেনি ১০টি মন্ত্রণালয় ও বিভাগ। শত শত কোটি টাকা বরাদ্দ থাকা সত্ত্বেও এসব মন্ত্রণালয়ের উন্নয়ন প্রকল্পের আর্থিক খাতা মাস শেষে শূন্যই রয়ে গেছে। পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) এডিপি বাস্তবায়নের এই হালনাগাদ প্রতিবেদন প্রকাশ করেছে।
প্রতিবেদন অনুযায়ী, জুলাই মাস শেষে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) সামগ্রিক বাস্তবায়নের হার ১ শতাংশও হয়নি। চলতি অর্থবছরে এডিপিতে মোট ৩ লাখ ৮ হাজার কোটি টাকা বরাদ্দ রয়েছে, যার বিপরীতে জুলাই মাসে ব্যয় হয়েছে মাত্র ২ হাজার ১২১ কোটি টাকা। শতাংশের হিসেবে এই ব্যয়ের পরিমাণ শূন্য দশমিক ৬৯ শতাংশ, যা গত অর্থবছরের একই সময়ের সমান। উল্লেখ্য, এর আগের দুই অর্থবছরে প্রথম মাসে ব্যয়ের হার ১ শতাংশের বেশি ছিল।
যেসব মন্ত্রণালয় বা বিভাগ জুলাই মাসে উন্নয়ন খাতের কোনো অর্থই খরচ করতে পারেনি, তার তালিকায় রয়েছে শিল্প, বাণিজ্য, ধর্ম, পররাষ্ট্র, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন, পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়, স্বাস্থ্যসেবা বিভাগ, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ, সেতু বিভাগ এবং অভ্যন্তরীণ সম্পদ বিভাগ।
অন্যদিকে, বরাদ্দের বিপরীতে সবচেয়ে বেশি অর্থ ব্যয় করেছে বাংলাদেশ সরকারি কর্মকমিশন (পিএসসি)। তারা তাদের ২৯ কোটি টাকার বরাদ্দের প্রায় সাড়ে ৭ শতাংশ খরচ করেছে। এছাড়া সংসদ বিষয়ক সচিবালয় প্রায় ৭ শতাংশ, মন্ত্রিপরিষদ বিভাগ সাড়ে ৫ শতাংশ, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ৫ শতাংশ এবং দুর্নীতি দমন কমিশন সাড়ে ৪ শতাংশ অর্থ ব্যয় করেছে।
উন্নয়ন প্রকল্পের এই ধীরগতির বিষয়ে পরিকল্পনা বিভাগের সচিব এস এম শাকিল আখতার জানান, জুলাই-আগস্ট মাস সাধারণত প্রকল্পের কার্যাদেশ নির্ধারণ বা ক্রয় পরিকল্পনা তৈরিতেই কেটে যায়। টেন্ডার প্রক্রিয়ার জন্য অক্টোবর পর্যন্ত সময়ের প্রয়োজন হয়, তাই মূলত সেপ্টেম্বর মাস থেকে প্রকল্পের ব্যয় শুরু হয়।
উল্লেখ্য যে, উন্নয়ন প্রকল্পের অর্থ কার্যকরভাবে ব্যবহারের লক্ষ্যে সরকার সম্প্রতি অর্থবছরের সময়কাল পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। ২০২৮-২৯ অর্থবছর থেকে জুলাই-জুন সময়ের পরিবর্তে এপ্রিল-মার্চ সময়কাল অনুসরণ করা হবে। মূলত অর্থবছরের শুরুতে বর্ষাকালের কারণে প্রকল্পের কাজ বাধাগ্রস্ত হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অতীতের রাজপথের আন্দোলন পেছনে ফেলে বর্তমানে পৃথক অবস্থান নিয়েছে জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)…
সোশ্যাল মিডিয়ায় চিত্রনায়ক আরিফিন শুভর সঙ্গে কয়েকটি ছবি প্রকাশ করে বিয়ের ইঙ্গিত দিয়েছেন ছোট পর্দার…
ইরানের পারমাণবিক ও জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে নিজেদের সবচেয়ে বড় অ-পারমাণবিক বোমা ফেলার সামরিক পরিকল্পনা…
লালন সাঁইয়ের দর্শনে মানুষের পরিচয় কোনো জাত, ধর্ম বা বংশের গণ্ডিতে সীমাবদ্ধ নয়। মানুষের প্রকৃত…
মিশরের বিপক্ষে প্রীতি ম্যাচে সমর্থকদের বৈষম্যমূলক ও মুসলিমবিরোধী স্লোগানের দায়ে স্প্যানিশ ফুটবল ফেডারেশনকে ২০ হাজার…
গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি শাখা ছাত্রলীগের (বর্তমানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন) সাধারণ সম্পাদক…
This website uses cookies.