Header Premium (728×90)

Categories: জাতীয়

ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারে কাজ চলছে: অর্থমন্ত্রী আমির খসরু

ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারে সরকার কাজ করছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি জানান, বর্তমান সরকার একটি ভঙ্গুর অর্থনীতি পেয়েছে এবং তা সংকট থেকে বের করে আনার প্রক্রিয়া শুরু হয়েছে। মন্ত্রী বলেন, প্রথমে অর্থনীতিকে স্থিতিশীল করা হবে এবং এরপর ধীরে ধীরে এর গতি ফিরবে, যা বাংলাদেশকে প্রবৃদ্ধির নতুন পর্যায়ে নিয়ে যাবে।

সোমবার (২৪ আগস্ট) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত নির্বাচিত গবেষক, উদ্ভাবক ও উদ্যোক্তাদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের আওতাধীন ‘স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম’-এর অধীনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়, যা শিল্প খাতের সক্ষমতা বৃদ্ধি ও গবেষণায় উদ্ভাবনকে উৎসাহিত করার লক্ষ্যে কাজ করছে। এটি শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে গবেষকদের সংযুক্ত করার ক্ষেত্রে দেশের প্রথম সরকারি উদ্যোগ।

আমির খসরু মাহমুদ চৌধুরী আরও বলেন, বর্তমান সংকট মোকাবিলার পাশাপাশি সরকার বিভিন্ন সংস্কার, নিয়ন্ত্রণ শিথিল, নীতিমালা প্রণয়ন ও প্রণোদনার উদ্যোগ নিয়েছে। এসব পদক্ষেপের সুফল পর্যায়ক্রমে পাওয়া যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দক্ষতা উন্নয়ন ও শিল্প প্রতিযোগিতা এবং উদ্ভাবন কর্মসূচির অতিরিক্ত সচিব ও নির্বাহী কর্মসূচি পরিচালক মোহাম্মদ ওয়ালিদ হোসেন। তিনি জানান, শিল্প খাতের সমস্যা সমাধানে জমা পড়া ১২৩টি প্রকল্পের মধ্য থেকে ১২টি প্রকল্প নির্বাচন করা হয়েছে। নির্বাচিত গবেষকরা এক বছর ধরে এসব সমস্যার উদ্ভাবনী সমাধানের পথ খুঁজবেন।

অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার বলেন, এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সহায়তায় বাস্তবায়নাধীন এই উদ্যোগটি শিল্পবান্ধব সমাধান তৈরির মাধ্যমে উৎপাদনশীলতা বাড়ানো ও দক্ষ জনশক্তি গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাজ করছে। অনুষ্ঠানে এডিবি’র বাংলাদেশ আবাসিক মিশনের কান্ট্রি ডিরেক্টর ছিংফেং ঝাং কর্মসূচির লক্ষ্য বাস্তবায়নে বাংলাদেশ সরকারের সঙ্গে দীর্ঘমেয়াদী অংশীদারিত্বের প্রতিশ্রুতি ব্যক্ত করেন। সবশেষে, শিল্প খাতে উদ্ভাবনী গবেষণার জন্য নির্বাচিত ১২ জনকে অর্থ ও পুরস্কার প্রদান করা হয়।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

Recent Posts

শামলিতে জিম থেকে বের হতেই গুলি, ২৫ সেকেন্ডে শেষ গায়কের জীবন

ভারতের উত্তর প্রদেশের শামলিতে জিম থেকে বের হওয়ার সময় চার অস্ত্রধারীর গুলিতে প্রাণ হারিয়েছেন হরিয়ানভি…

17 minutes ago

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৪৯১ জন গ্রেপ্তার, অস্ত্র ও মাদক উদ্ধার

রাজধানী ঢাকায় গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান চালিয়ে ৪৯১ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ…

32 minutes ago

ইউরোপে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের মজুত নিয়ে উদ্বেগ

ইরান যুদ্ধের কারণে ইউরোপে যুক্তরাষ্ট্র ও ন্যাটোর উন্নত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার মজুত উদ্বেগজনকভাবে কমে গেছে।…

38 minutes ago

নেপাল সীমান্তে বন্যা ও ভূমিধসের নতুন ঝুঁকি, উদ্ধার অভিযান স্থগিত চীনের

নেপাল সীমান্ত-সংলগ্ন জিরং স্থলবন্দরের কাছে নতুন করে ভূমিধস ও আকস্মিক বন্যার আশঙ্কা তৈরি হওয়ায় উদ্ধার…

46 minutes ago

আগামী ৫ দিন দেশের অধিকাংশ অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা, কমবে গরম

দেশের বেশির ভাগ এলাকায় আগামী পাঁচ দিন বৃষ্টি হতে পারে। এর ফলে সারা দেশে দিন…

52 minutes ago

আশুলিয়ায় পত্রিকার সাইনবোর্ডের আড়ালে নকল কনডম তৈরির কারখানায় অভিযান

সাভারের আশুলিয়ায় ‘দৈনিক অন্যায়ের চিত্র’ পত্রিকার সাইনবোর্ড ও সামাজিক সংগঠনের আড়ালে অবৈধভাবে নকল কনডম ও…

1 hour ago

This website uses cookies.