Header Premium (728×90)

Categories: জাতীয়

রাষ্ট্রপতি নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে: প্রধান নির্বাচন কমিশনার

রাষ্ট্রপতি নির্বাচন অত্যন্ত সুন্দর ও সুচারুরূপে সম্পন্ন করার লক্ষ্যে প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। বুধবার রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন এ তথ্য জানান। তিনি বলেন, নির্বাচনের তফসিল ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে এবং প্রস্তুতির ক্ষেত্রে কোনো ঘাটতি রাখা হয়নি। এই প্রক্রিয়ার সাথে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা পাওয়া যাচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

সিইসি জানান, এবারের রাষ্ট্রপতি নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৩৪৯ জন। আগামী ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। তিনি বলেন, ১৯৯১ সালের পর এটি একটি ঐতিহাসিক মুহূর্ত এবং রাষ্ট্রপতি নির্বাচন পরিচালনার ক্ষেত্রে নির্বাচন কমিশন ও সংসদ সচিবালয় উভয়েরই গভীর মনোযোগ ও সতর্কতা রয়েছে। তিনি আশ্বস্ত করেন যে, কোনো প্রকার গ্যাপ বা ত্রুটি ছাড়াই পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করতে সর্বোচ্চ এক্সারসাইজ করা হয়েছে।

নির্বাচন প্রক্রিয়ার বিস্তারিত তুলে ধরে সিইসি জানান, বর্তমানে জাতীয় সংসদের অধিবেশন চলমান না থাকলেও আইনের বিধান অনুযায়ী নির্বাচনের জন্য একটি বৈঠক আহ্বান করা হয়েছে। সংসদ সদস্যরা এই বৈঠকে ভোট প্রদান করবেন। তিনি আরও জানান, ভোটগ্রহণ প্রক্রিয়াটি অত্যন্ত স্বচ্ছ হবে। শুরুর দিকে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার এবং বিরোধী দলীয় নেতার ভোট দেওয়ার সময় সরাসরি সম্প্রচার করা হবে। এছাড়া বিকেল ৫টায় ভোট গণনা শুরুর সময়ও তা লাইভ টেলিকাস্ট করা হবে।

ভোটার হিসেবে সংসদ সদস্যরা ভোট দেওয়ার পরও সেখানে উপস্থিত থাকতে পারবেন এবং ভোট গণনার সময়ও তাদের উপস্থিত থাকার সুযোগ রয়েছে। সিইসি বলেন, ভোট শেষে প্রতিটি প্রার্থীর প্রাপ্ত ভোট, বাতিল বা নষ্ট হওয়া ভোটের সংখ্যা বিস্তারিত ঘোষণা করা হবে এবং সংখ্যাগরিষ্ঠ ভোটপ্রাপ্ত বিজয়ী প্রার্থীর নাম ঘোষণার পর গেজেট প্রকাশ করা হবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

Recent Posts

কুমিল্লায় জমি নিয়ে বিরোধে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

কুমিল্লা নগরীর ৪ নম্বর ওয়ার্ড যুবদলের নেতা কাউছারকে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের লোকেরা এলোপাতাড়ি…

46 minutes ago

বাউফলে অসহায় পরিবারের পাশে দাঁড়ালেন এমপি শফিকুল ইসলাম মাসুদ

পটুয়াখালীর বাউফলে একাধিক অসুস্থ সদস্য নিয়ে মানবেতর জীবনযাপন করা ইউসুফ হাওলাদারের পরিবারের পাশে দাঁড়িয়েছেন সংসদ…

1 hour ago

কাজীপুরের যমুনার চরাঞ্চলে যাতায়াত সংকট, নৌকাই একমাত্র ভরসা

সিরাজগঞ্জের কাজীপুরে যমুনা নদীতে একের পর এক চর জেগে ওঠায় নৌ চলাচল ব্যাহত হচ্ছে। এতে…

2 hours ago

সাবেক এসবি প্রধান মনিরুল ও পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ

সাবেক এসবি প্রধান মনিরুল ইসলামসহ তার পরিবারের সদস্যদের নামে থাকা ৮৩টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ…

3 hours ago

আইএমএফ ও বিশ্বব্যাংকের ২০২৭ সালের সভাপতি হচ্ছে পাকিস্তান

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্বব্যাংক গ্রুপের পরিচালনা পর্ষদের ২০২৭ সালের সভাপতি হিসেবে পাকিস্তানের নাম…

3 hours ago

অস্তিত্বের সংকটে সিরাজগঞ্জের ঐতিহাসিক বারুহাস ইমামবাড়ি ও তিন গম্বুজ মসজিদ

সিরাজগঞ্জের চলনবিলের বুকজুড়ে ছড়িয়ে থাকা প্রায় দেড়শ বছরের পুরোনো চৌধুরীবাড়ি জামে মসজিদ এবং পাঁচশ বছরের…

4 hours ago

This website uses cookies.