Header Premium (728×90)

Categories: জাতীয়

চাহিদা অনুযায়ী গ্যাস ও বিদ্যুতের পর্যাপ্ত সরবরাহ নেই : জোনায়েদ সাকি

দেশে বর্তমানে চাহিদার তুলনায় গ্যাস ও বিদ্যুতের পর্যাপ্ত সরবরাহ নেই বলে জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি। বুধবার (১৯ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ে জাতীয় অর্থনৈতিক পরিষদের (একনেক) সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

প্রতিমন্ত্রী জানান, বর্তমান সংকট কাটিয়ে উঠতে সরকার স্থানীয় পর্যায়ে গ্যাস উৎপাদন বাড়ানো এবং নবায়নযোগ্য জ্বালানি থেকে বিদ্যুৎ উৎপাদনের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে। বিদ্যুৎ ও জ্বালানি খাতের এই সংকটকে সাময়িক হিসেবে উল্লেখ করে তিনি বলেন, পরিস্থিতি স্বাভাবিক করতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করছে এবং জরুরি চাহিদা মেটাতে নিয়মিত বিদেশ থেকে গ্যাস আমদানি করা হচ্ছে।

জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথা তুলে ধরে জোনায়েদ সাকি বলেন, বর্তমানে দেশে প্রায় দেড় মাসের তেলের মজুত রয়েছে। পর্যায়ক্রমে এই মজুত তিন মাস এবং পরবর্তীতে ছয় মাসে উন্নীত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

সম্প্রতি মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনালে কারিগরি ত্রুটির কারণে সারাদেশে গ্যাস সরবরাহে সাময়িক বিঘ্ন ঘটেছিল। তবে সেই সমস্যা এরই মধ্যে সমাধান করা হয়েছে বলে জানান তিনি।

প্রতিমন্ত্রী আরও বলেন, কেবল গ্যাস আমদানি করলেই সংকট পুরোপুরি দূর হবে না। এজন্য প্রয়োজনীয় এলএনজি স্টেশন স্থাপন করা জরুরি। নতুন এলএনজি স্টেশন স্থাপনে কিছুটা সময় লাগলেও তিনি আশা প্রকাশ করেন, দ্রুতই দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

Recent Posts

কাজের মাধ্যমে ‘ছায়া সিটি করপোরেশন’ গড়ার ঘোষণা সেলিম উদ্দিনের

বিরোধীদলের ছায়া সরকারের মতো এবার কাজের মাধ্যমে ‘ছায়া সিটি করপোরেশন প্রশাসন’ গঠন করার ঘোষণা দিয়েছেন…

7 minutes ago

নাটোর ছাত্রদল নেতার বিরুদ্ধে ইয়াবা ব্যবসার অভিযোগ

নাটোর শহরের একডালা বাবুর পুকুরপাড় এলাকায় জেলা ছাত্রদলের প্রচার সম্পাদক সাদ্দাম রেজার ছত্রছায়ায় ইয়াবা ব্যবসা…

9 minutes ago

আ.লীগকে ফেরাতে জামায়াত রাজনীতি ঘোলাটে করছে: ডিএসসিসি প্রশাসক

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আবদুস সালাম অভিযোগ করেছেন, আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনার…

12 minutes ago

নকলায় শিশুকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল কিশোরীর

শেরপুরের নকলায় মৃগী নদীতে ডুবে যাওয়া এক শিশুকে উদ্ধার করতে গিয়ে লামিয়া আক্তার নামে এক…

14 minutes ago

জবি সাংবাদিকতা অ্যালামনাইয়ের নেতৃত্বে নজরুল-রাজু

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ২০২৬-২৭ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি হিসেবে…

19 minutes ago

মহেশপুর সীমান্তে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ৪ বাংলাদেশী আটক

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় চার বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ…

22 minutes ago

This website uses cookies.