Header Premium (728×90)

নাশকতার পরিকল্পনায় যুবলীগের ১৫ নেতাকর্মীর ৩ দিনের রিমান্ড

১৫ আগস্টকে কেন্দ্র করে নাশকতামূলক ও দেশবিরোধী কর্মকাণ্ডের পরিকল্পনার অভিযোগে রাজধানীর ভাটারা থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার হওয়া যুবলীগের ১৫ নেতাকর্মীকে তিন দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বুধবার (১৯ আগস্ট) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীনের আদালত এ আদেশ দেন।

রিমান্ডে যাওয়া আসামিরা হলেন—মোত্তালিব, মো. রুবেল, জি কে মাসুদ, অন্তর মিয়া, মো. রমজান, মামুন, মিঠু ওরফে আমির হোসেন, আব্দুর রহমান ওরফে আব্দুল্লাহ, মো. সুমন মিয়া, আরিফ মিয়া, মোস্তাক মিয়া, সাইম হোসেন, জাহিদ হাসান, শাহীন হোসেন ইমন এবং যুবলীগ নেত্রী মেহজাবিন আক্তার মালা। তারা মূলত নারায়ণগঞ্জ ও নরসিংদী জেলার বাসিন্দা।

মামলার এজাহার অনুযায়ী, গত ১৩ আগস্ট রাতে গোপন সংবাদের ভিত্তিতে ভাটারা এলাকার একটি ফ্ল্যাটে অভিযান চালায় ভাটারা থানা পুলিশ। সেখানে ১৫ আগস্ট উপলক্ষ্যে নাশকতার পরিকল্পনা করা হচ্ছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিরা পালানোর চেষ্টা করলে মোট ৫২ জনকে আটক করা হয়। পরবর্তীতে তাদের ১৪ আগস্ট কারাগারে পাঠানো হয়েছিল। এ ঘটনায় ভাটারা থানার উপ-পরিদর্শক (এসআই) হাফিজুর রহমান আসামিদের সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছিলেন। অভিযানের সময় আসামিদের কাছ থেকে তিনটি মোবাইল ফোন ও তিনটি ব্যানার জব্দ করেছে পুলিশ।

আদালতে আসামিপক্ষের আইনজীবী ইসলাম মিয়া রাকিব রিমান্ড বাতিলের আবেদন জানিয়ে জামিনের প্রার্থনা করেন। তবে উভয় পক্ষের শুনানি শেষে আদালত প্রত্যেককে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

Recent Posts

সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৭ প্রবাসীর মরদেহ আত্রাইয়ে পৌঁছেছে

সৌদি আরবের রিয়াদে সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর সাতজনের মরদেহ আত্রাইয়ে পৌঁছেছে। বৃহস্পতিবার রাতে…

13 minutes ago

মক্কা জোটে নতুন দেশ যুক্ত হওয়ার পথ খোলা রয়েছে: পাকিস্তান

মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে (এমজেডিএ) নতুন কোনো দেশের অন্তর্ভুক্তির পথ উন্মুক্ত রয়েছে বলে জানিয়েছে পাকিস্তান।…

18 minutes ago

পাহাড়ের ঢালে হামাগুড়ি দিয়ে প্রাণ বাঁচালেন তাঁরা

নেপালের ভয়াবহ বন্যায় পর্বত থেকে ধসে পড়া বরফ, পাথর ও মাটির সংমিশ্রণে সৃষ্ট প্রবল ঢল…

27 minutes ago

বাড়িতেই ১০-১২ হাজার বইয়ের সংগ্রহ গড়েছেন বীর মুক্তিযোদ্ধা শাজাহান

একাত্তরে অস্ত্র হাতে যুদ্ধ করা বীর মুক্তিযোদ্ধা মো. শাজাহান এখন লড়ছেন অজ্ঞতার বিরুদ্ধে। ঢাকার নবাবগঞ্জের…

29 minutes ago

নেপালের অবকাঠামো ধ্বংস কেন বারবার বিপর্যয়ের মুখে পড়ছে?

নেপালের পাহাড়ি এলাকায় গড় হিসাবের ওপর ভিত্তি করে তৈরি অবকাঠামো কেন চরম আবহাওয়ার মুখে বারবার…

47 minutes ago

হিমবাহধসের পর এবার ভূমিকম্পে কাঁপল তিব্বত

তিব্বতে ভয়াবহ হিমবাহধস ও বন্যার রেশ কাটতে না কাটতেই ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে।…

57 minutes ago

This website uses cookies.