Header Premium (728×90)

Categories: জাতীয়

বিয়ে করলেন সেই প্রবাসী, এবার পাতে মিলল আস্ত খাসি

বিয়ের অনুষ্ঠানে বড় থালায় (খদরে) আস্ত খাসি না পেয়ে বিয়ে ভেঙে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছিলেন জাপান প্রবাসী যুবক জুনায়েদ মিয়া। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার তিনি নতুন করে বিয়ের পিঁড়িতে বসেছেন। এবারের বিয়েতে বরের পাতে আস্ত খাসির কোনো কমতি ছিল না, যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিও ছড়িয়ে পড়েছে।

মঙ্গলবার রাত ১টার দিকে প্রবাসী জুনায়েদ মিয়া নিজের ফেসবুক অ্যাকাউন্টে বিষয়টি নিশ্চিত করেছেন। ওই দিন রাত ১১টার দিকে কসবা উপজেলার নেয়ামতপুর গ্রামে কনের মামার বাড়িতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। কনের নাম জান্নাত আক্তার, তিনি আখাউড়ার নূরপুর গ্রামের জাহের মিয়ার মেয়ে এবং স্থানীয় একটি মহিলা কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

নিজের ফেসবুক পোস্টে জুনায়েদ মিয়া লেখেন, ‘আলহামদুলিল্লাহ, সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বিবাহ সম্পন্ন হলো। মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। সবার কাছে দোয়া ও শান্তিময়, সুখী দাম্পত্য জীবন কামনা করছি।’

বরের ছোট ভাই পারভেজ বিয়ের বিষয়টি নিশ্চিত করে জানান, ৬ লাখ টাকা দেনমোহরে দুই পরিবারের সম্মতিতে অত্যন্ত আনন্দমুখর পরিবেশে বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এর আগে গত সোমবার আখাউড়ার তোলাতালা গ্রামে বিয়ের অনুষ্ঠানে বড় থালায় আস্ত খাসি না দেওয়ায় ক্ষুব্ধ হয়ে বিয়ে না করেই ফিরে এসেছিলেন জাপান প্রবাসী জুনায়েদ মিয়া। ঘটনাটি মুহূর্তের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল।

প্রকাশ : ১৯ আগস্ট ২০২৬, ১১: ৫১আপডেট : ১৯ আগস্ট ২০২৬, ১২: ১০

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

Recent Posts

সানজি গ্রুপের ১৬ কোটি টাকা আত্মসাৎ: এজিএম পার্থ সারথী গ্রেপ্তার

গ্রাহকদের কাছ থেকে নেওয়া টাকা ব্যাংকে জমা না দিয়ে সফটওয়্যারে জালিয়াতির মাধ্যমে ১৬ কোটি ৬২…

2 minutes ago

আইসিসির ওপর মার্কিন নিষেধাজ্ঞা আন্তর্জাতিক বিচারব্যবস্থায় আঘাত: পিল্লাই

আন্তর্জাতিক অপরাধ আদালতের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞাকে আন্তর্জাতিক বিচারব্যবস্থার ওপর নজিরবিহীন আঘাত বলে মন্তব্য করেছেন নোবেলজয়ী…

4 minutes ago

ভোট চুরির পর এবার বিক্ষোভের স্থানও চুরি করছে মোদি সরকার

সুপ্রিম কোর্ট অভিযানের পর ইন্ডিয়া জোটের নেতারা অভিযোগ করেছেন, সরকার ভোট চুরির পর এবার বিক্ষোভের…

12 minutes ago

চরফ্যাশনে সারের ডিলারশিপ বিতর্কে স্ট্যাম্পে লিখে দায়িত্ব হস্তান্তর যুবদল নেতার

ভোলার চরফ্যাশনে সারের ডিলারশিপের প্রাথমিক তালিকায় নাম আসাকে কেন্দ্র করে সৃষ্টি হওয়া বিতর্কের মুখে নিজের…

44 minutes ago

শাহজালালে আটকা ১৩ হাজার যাত্রী, বাতিল ৮২ ফ্লাইট

সৌদি আরবে হুতি বিদ্রোহীদের হামলার জেরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৮২টি ফ্লাইট বাতিল করা…

49 minutes ago

বিরোধী দলকে নিয়েই সংবিধান সংশোধন করতে চায় সরকার : সালাহউদ্দিন আহমদ

সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির সভাপতি সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, সরকার বিরোধী দলকে নিয়েই সংবিধান সংশোধন…

60 minutes ago

This website uses cookies.