Header Premium (728×90)

Categories: জাতীয়

চরফ্যাশনে সারের ডিলারশিপ বিতর্কে স্ট্যাম্পে লিখে দায়িত্ব হস্তান্তর যুবদল নেতার

ভোলার চরফ্যাশন উপজেলায় সারের ডিলারশিপের প্রাথমিক তালিকায় নাম আসাকে কেন্দ্র করে তৈরি হওয়া বিতর্কের মুখে নিজের অবস্থান পরিষ্কার করেছেন উপজেলা যুবদলের সদস্যসচিব ও সাবেক কাউন্সিলর হাজী জাহিদুল ইসলাম রাসেল। তিনি দাবি করেছেন যে, তার নামে বা বেনামে কোনো সারের ডিলারশিপ নেই এবং তিনি সম্পূর্ণ নির্দোষ।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি তালিকায় জাহানপুর ইউনিয়নের ডিলারশিপের বিষয়ে তার নাম আসার পর তিনি স্থানীয় নেতাকর্মীদের ডেকে এর কাগজপত্র ও পরিচালনার দায়িত্ব স্ট্যাম্পে লিখিতভাবে ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাদের কাছে হস্তান্তর করেছেন।

জাহিদুল ইসলাম রাসেল জানান, চরফ্যাশনের ২১টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ২২ জন সার ডিলারের বিপরীতে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের সুপারিশ করা একটি তালিকা ফেসবুকে ছড়িয়ে পড়ে। এতে স্থানীয় নেতাকর্মীদের একাংশের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। জাহানপুর ইউনিয়নের নিয়োগ পাওয়া সার ডিলার ‘ফরাজি ট্রেডার্স’-এর নামের পাশে সুপারিশকারী হিসেবে তার নাম থাকায় তিনি রাজনৈতিক ও সামাজিকভাবে প্রশ্নবিদ্ধ হয়েছেন। এই অহেতুক বিতর্ক এড়াতে এবং দলের তৃণমূল নেতাকর্মীরা যাতে এর সুফল পান, সেই লক্ষ্যে তিনি তাৎক্ষণিকভাবে জাহানপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাদের ডেকে লিখিতভাবে মালিকানা ও পরিচালনার দায়িত্ব হস্তান্তর করেন।

তিনি অন্যান্য ইউনিয়ন বা পৌরসভায় যাঁদের সুপারিশে ডিলারশিপ দেওয়া হয়েছে, তাদেরও স্থানীয় নেতাকর্মীদের নামে তা হস্তান্তর করে এই বিতর্কের অবসান ঘটানোর আহ্বান জানান।

উল্লেখ্য, চরফ্যাশন উপজেলার ২২টি সার ডিলারশিপ নিয়োগ ও বিএনপির স্থানীয় নেতাকর্মীদের সুপারিশের তালিকা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক তোলপাড় চলছে। তালিকায় বিএনপির নেতৃবৃন্দের নামের পাশে বিতর্কিত ব্যক্তি ও রাজনৈতিক প্রতিপক্ষের স্বজনদের নাম থাকার অভিযোগ তুলে স্থানীয়রা অসন্তোষ প্রকাশ করেছেন। এ বিষয়ে কয়েকটি ডিলারশিপের ক্ষেত্রে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য কৃষি সচিব বরাবর লিখিত আবেদনও করা হয়েছে বলে জানা গেছে।

প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৬, ০১: ০৬আপডেট : ১৪ অক্টোবর ২০২৬, ০১: ০৯

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

Recent Posts

সৌদি আরবে হামলার জেরে দাম্মাম ও রিয়াদে বিমানের ফ্লাইট স্থগিত

সৌদি আরবে চলমান বিমানবন্দর হামলার পরিপ্রেক্ষিতে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে ১৭ অক্টোবর পর্যন্ত ঢাকা থেকে…

8 minutes ago

নোয়াখালীতে গ্যারেজে অভিযান, অস্ত্র ও ইয়াবাসহ আটক ৩

নোয়াখালীর সদর উপজেলায় একটি অটোরিকশার গ্যারেজে যৌথ অভিযান চালিয়ে ৪৪ পিস ইয়াবা, একটি দেশীয় ওয়ান…

15 minutes ago

রংপুর রেঞ্জে সেরা নীলফামারী জেলা পুলিশ

সেপ্টেম্বর মাসের অপরাধ পর্যালোচনা সভায় সার্বিক কর্মদক্ষতার বিচারে নীলফামারী জেলা পুলিশকে রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ জেলা…

16 minutes ago

৩৪ বছর বয়সে না ফেরার দেশে ‘ব্রেকিং ব্যাড’ অভিনেতা আরজে মেটি

‘ব্রেকিং ব্যাড’ খ্যাত জনপ্রিয় হলিউড অভিনেতা আরজে মেটি ৩৪ বছর বয়সে যুক্তরাষ্ট্রের টেক্সাসে শেষ নিঃশ্বাস…

16 minutes ago

সানজি গ্রুপের ১৬ কোটি টাকা আত্মসাৎ: এজিএম পার্থ সারথী গ্রেপ্তার

গ্রাহকদের কাছ থেকে নেওয়া টাকা ব্যাংকে জমা না দিয়ে সফটওয়্যারে জালিয়াতির মাধ্যমে ১৬ কোটি ৬২…

19 minutes ago

আইসিসির ওপর মার্কিন নিষেধাজ্ঞা আন্তর্জাতিক বিচারব্যবস্থায় আঘাত: পিল্লাই

আন্তর্জাতিক অপরাধ আদালতের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞাকে আন্তর্জাতিক বিচারব্যবস্থার ওপর নজিরবিহীন আঘাত বলে মন্তব্য করেছেন নোবেলজয়ী…

22 minutes ago

This website uses cookies.