এই সময়ের তরুণ মেধাবী অভিনেত্রী সোরমিলা ইসলাম নওরিন অভিনয়ের পাশাপাশি পড়াশোনাতেও নিজের মেধার স্বাক্ষর রেখেছেন। সম্প্রতি প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলাফলে জিপিএ-৫ অর্জন করেছেন তিনি। অভিনয়ের ব্যস্ততার মাঝেও এমন শিক্ষাগত সাফল্যে উচ্ছ্বসিত নওরিন ও তার পরিবার। বর্তমানে তিনি কলেজ পর্যায়ে ভর্তির অপেক্ষায় রয়েছেন।
ছোটবেলা থেকেই সাংস্কৃতিক অঙ্গনের সঙ্গে যুক্ত থাকা নওরিন মাত্র পাঁচ বছর বয়স থেকে নাচ শিখছেন। নৃত্যগুরু আজিজ রেজার কাছে তালিম নেওয়া এই শিল্পী নাচ ও অভিনয়ের মাধ্যমে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে অসংখ্য পুরস্কার অর্জন করেছেন। ছয় বছর বয়সে এনটিভির একটি নাটকে অভিনয়ের মাধ্যমে তার পথচলা শুরু হয়। এরপর নাটক, বিজ্ঞাপন ও ওয়েব সিরিজের মাধ্যমে তিনি নিজের অবস্থান তৈরি করছেন।
সম্প্রতি মুশফিক আর ফারহান ও কেয়া পায়েলের সঙ্গে ‘পরান পাখি’ নাটকে অভিনয় করে দর্শকদের বেশ প্রশংসা কুড়িয়েছেন নওরিন। এছাড়াও গ্রামীণফোনের একটি বিজ্ঞাপনে কাজ করেছেন এবং বেশ কিছু ওয়েব সিরিজের শুটিং শেষ করেছেন, যা শীঘ্রই প্রচারের অপেক্ষায় রয়েছে।
নিজের ক্যারিয়ার ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে নওরিন বলেন, ছোটবেলা থেকেই অভিনয়ের সঙ্গে যুক্ত আছি। ভবিষ্যতে শুধু একজন নায়িকা নয়, একজন সফল অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। অভিনয়ের পাশাপাশি পড়াশোনাতেও ভালো করতে চাই। এছাড়া প্রশাসনিক কাজের প্রতিও আমার আগ্রহ রয়েছে, তাই ভবিষ্যতে নিজেকে সেই ক্ষেত্রেও দেখতে চাই।
নিজের সাফল্যের পেছনে মায়ের অবদানের কথা বিশেষভাবে স্মরণ করেন নওরিন। তিনি বলেন, আমার মা সবসময় আমার পাশে ছিলেন বলেই আজ আমি এতদূর আসতে পেরেছি। মায়ের সাপোর্ট ছাড়া নাচ ও অভিনয়ে আসা এবং এতদূর এগিয়ে যাওয়া কোনোভাবেই সম্ভব হতো না।
ফেনীতে গ্রামের বাড়ি হলেও নওরিন ঢাকায় বেড়ে উঠেছেন। মাইলস্টোন স্কুল ও রাজাবাগ পুলিশ লাইন্স স্কুল থেকে পড়াশোনা শেষ করা এই অভিনেত্রী এখন কলেজজীবনে পা রাখার অপেক্ষায় আছেন। পড়াশোনা ও অভিনয়ের দক্ষতার সমন্বয়ে ভবিষ্যতে নিজেকে একজন সফল অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করাই তার মূল লক্ষ্য।
নেত্রকোনার দুর্গাপুরে চায়ের দোকানে বসে থাকা অবস্থায় লুৎফুজ্জামান আলিফ ফকির নামের এক সাংবাদিককে গুলি করে…
শারদীয় দুর্গাপূজায় দেশজুড়ে নিরাপত্তা নিশ্চিত করতে ২৪৫৭ জন সদস্য মোতায়েনসহ বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে…
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্রের প্রচেষ্টাকে ইউক্রেন ও প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির অনীহা বাধাগ্রস্ত করছে বলে অভিযোগ…
দেশের সব বেসরকারি নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে গভর্নিং বডি ও ম্যানেজিং…
ভোলার লালমোহনে ডেঙ্গু প্রতিরোধে মশার প্রজননস্থল ধ্বংস ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রচারণা ও লিফলেট বিতরণ…
যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনায় ৫…
This website uses cookies.