ঝিনাইদহের মহেশপুর উপজেলার গোকুলনগর গ্রামে দীর্ঘ তিন মাস ধরে কাদায় আটকে থাকা চারটি মহিষ উদ্ধার করা হয়েছে। স্থানীয় পরিবেশকর্মী নাজমুল হাসানের দেওয়া তথ্যের ভিত্তিতে গতকাল রোববার রাতে মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাজ্জাদ হোসেন ওই মহিষগুলোকে উদ্ধার করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রামের মৃত ফজর আলীর ছেলে আবদুল আলিম তাঁর চারটি মহিষ বাড়ির পাশে প্রচণ্ড কাদার মধ্যে বেঁধে রেখেছিলেন। বর্ষা মৌসুমের তিন মাস ধরে মহিষগুলোকে মাঠে চরাতে নিতে না পারায় সারাক্ষণ কাদার মধ্যেই থাকতে হচ্ছিল। বিষয়টি নিয়ে এলাকার বাসিন্দারা অসন্তোষ প্রকাশ করলেও আবদুল আলিম কোনো ব্যবস্থা নেননি। আলিমের মা সত্য খাতুন জানান, পরিবারের পক্ষ থেকে মহিষগুলোকে বিক্রি করে দেওয়ার পরামর্শ দেওয়া হলেও তিনি তা শোনেননি। এছাড়া বাড়ির মহিলারা ভয়ে মহিষগুলোর কাছে যেতে না পারায় সেগুলোকে সেখান থেকে সরানো সম্ভব হচ্ছিল না।
পরিবেশকর্মী নাজমুল হাসান মহিষগুলোর দুরবস্থার ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেন। বিষয়টি ইউএনও সাজ্জাদ হোসেনের নজরে এলে তিনি গতকাল সন্ধ্যায় ঘটনাস্থলে উপস্থিত হয়ে মহিষগুলোকে কাদা থেকে মুক্ত করেন। ইউএনও মহিষগুলোকে আপাতত বাড়ির পাশের শুকনো জায়গায় রাখার ব্যবস্থা করেছেন।
এই ঘটনায় আবদুল আলিমকে ১৫ দিনের মধ্যে মহিষগুলোর জন্য নিরাপদ জায়গা ও পর্যাপ্ত খাবারের ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছে। ইউএনও মো. সাজ্জাদ হোসেন হুঁশিয়ারি দিয়ে বলেছেন, নির্ধারিত সময়ের মধ্যে প্রাণীদের জন্য উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে না পারলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
গত তিন মাস সেই কাদার মধ্যে ২৪ ঘণ্টা বাঁধা ছিল আবদুল আলিমের চারটি মহিষ।
নীলফামারীতে আশ্বিনের ভারী বৃষ্টিতে আমন চাষিদের মুখে স্বস্তি ফিরলেও চরম দুশ্চিন্তায় পড়েছেন আগাম আলু ও…
দেশের বৃহত্তম মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে বিপুল কর্মসংস্থানের পাশাপাশি বাড়ছে নিরাপত্তা ও চিকিৎসা ঝুঁকি। ৩৩ হাজার…
একসময় প্রতিদিন ৩০ লাখ টাকা লাভ করা খুলনার সুপার জুট মিল ও সুপারেক্স লেদার এখন…
নোয়াখালীর ৯টি উপজেলায় কিশোর গ্যাংয়ের তৎপরতা বৃদ্ধি পাওয়ায় পুলিশের বিশেষ অভিযানে গত পাঁচ দিনে ৪৬৯…
চট্টগ্রাম বন্দরের সবচেয়ে বড় নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ১৫ বছরের জন্য পরিচালনার দায়িত্ব পেয়েছে দুবাইভিত্তিক…
বরিশালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে এক পুলিশ কর্মকর্তাসহ চারজনকে আটক করা হয়েছে। ঘটনাস্থল থেকে মাদক…
This website uses cookies.