চলতি বছরের এসএসসি পরীক্ষার উত্তরপত্র পুনর্মূল্যায়নের জন্য প্রায় ১২ লাখের বেশি আবেদন জমা পড়েছে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এত বিপুলসংখ্যক আবেদনের পরিপ্রেক্ষিতে খাতা পুনর্মূল্যায়ন পদ্ধতিতে পরিবর্তন আনার কথা ভাবছে সরকার।
সোমবার (১৭ আগস্ট) সকালে রাজধানীর বনানীর শেরাটন হোটেলে আয়োজিত ‘কিউএস বাংলাদেশ ফোরাম ২০২৬’ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শিক্ষামন্ত্রী এই তথ্য জানান। এবারের এই বিশেষ সম্মেলনের মূল প্রতিপাদ্য ছিল ‘বেঞ্চমার্ক বাংলাদেশ: বিল্ডিং ওয়ার্ল্ড-ক্লাস ইউনিভার্সিটিজ থ্রু গ্লোবাল স্ট্যান্ডার্ডস’। দেশের ৯০টিরও বেশি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা এই আয়োজনে অংশ নেন।
ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, এবার খাতা পুনর্মূল্যায়নের জন্য যেভাবে আবেদন জমা পড়েছে, তাতে মনে হচ্ছে প্রায় সব শিক্ষার্থীই তাদের উত্তরপত্র পুনরায় যাচাই করতে চাইছে। এত বিশাল পরিমাণ খাতা নতুন করে মূল্যায়ন করা অত্যন্ত দুরুহ একটি কাজ। এ কারণে ভবিষ্যতে উত্তরপত্র পুনর্মূল্যায়নের ক্ষেত্রে নতুন একটি নীতিমালা প্রণয়নের পরিকল্পনা করছে সরকার। এই নতুন নীতিমালায় কোন ধরনের খাতা পুনর্মূল্যায়নের যোগ্য বলে বিবেচিত হবে, তা সুনির্দিষ্ট করে দেওয়া হবে বলে জানান তিনি।
একই সঙ্গে বাংলাদেশে বিদেশি শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ বাড়ানোর বিষয়েও আলোকপাত করেন শিক্ষামন্ত্রী। তিনি জানান, দেশে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার পাশাপাশি বিদেশি শিক্ষার্থীদের পড়াশোনার সুযোগ আরও বাড়াতে সরকার ভিসা নীতি সহজ করার উদ্যোগ গ্রহণ করেছে।
জাতীয় মাছ ইলিশের বংশবৃদ্ধি ও সংরক্ষণের স্বার্থে মা ইলিশ রক্ষায় সমাজের সব স্তরের মানুষকে এগিয়ে…
ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে সড়কবাতি চুরি হয়ে যাওয়ার পর থেকে পুরো সড়ক অন্ধকারে নিমজ্জিত থাকছে। এই…
নেত্রকোনার দুর্গাপুরে পৌনে দুই কোটি টাকা ব্যয়ে নির্মিত সড়কে রাবিশ ও নিম্নমানের খোয়া ব্যবহারের অভিযোগ…
ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার পারফলসি দাখিল মাদরাসার সভাপতির মৃত্যুর পাঁচ বছর পর তার স্বাক্ষর জাল করে…
গঙ্গা পানিবণ্টন চুক্তির মেয়াদ ডিসেম্বরে শেষ হচ্ছে। নতুন চুক্তিতে বাংলাদেশের ন্যায্য হিস্যা নিশ্চিত করার পাশাপাশি…
নীলফামারীতে আশ্বিনের ভারী বৃষ্টিতে আমন চাষিদের মুখে স্বস্তি ফিরলেও চরম দুশ্চিন্তায় পড়েছেন আগাম আলু ও…
This website uses cookies.