চাঁদপুর জেলার বিসিএস ক্যাডারে কর্মরত ও অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের নিয়ে গঠিত সংগঠন ‘চাঁদপুর জেলা বিসিএস অফিসার্স ফোরাম’-এর একটি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৩টায় ঢাকার বেইলী রোডে অবস্থিত অফিসার্স ক্লাবে এই সভাটি হয়।
সংগঠনের কর্মকর্তাদের মধ্যে সামাজিক বন্ধন সুদৃঢ় করা এবং ফোরামের একটি স্থায়ী রূপরেখা প্রণয়নের লক্ষ্যে সভায় দুটি পৃথক কমিটি গঠন করা হয়েছে। এর মধ্যে একটি আহ্বায়ক কমিটি এবং অন্যটি গঠনতন্ত্র উপ-কমিটি।
৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন ডা. মো. আমিনুল ইসলাম। কমিটির যুগ্ম-আহ্বায়ক করা হয়েছে মো. আমিনুল হক, সরকার আবুল কালাম আজাদ ও মো. ভিখারুদ্দৌলা চৌধুরীকে। এছাড়া কমিটির সদস্য হিসেবে রয়েছেন মো. জাকির হোসেন কামাল, মো. জাকির হোসেন জামাল ও এ.কে.এম রফিকূল ইসলাম।
অন্যদিকে, ৮ সদস্যের গঠনতন্ত্র উপ-কমিটির আহ্বায়ক হিসেবে রয়েছেন ড. মো. আবদুল হক। এই কমিটির সদস্যরা হলেন মো. সহিদ উল্লা মিয়া, মো. ফারুক হোসেন, মো. মাকছুদুর রহমান পাটওয়ারী, ড. মো. শাহ আলম, মো. ভিখারুদ্দৌলা চৌধুরী, মো. মইনুল ইসলাম মজুমদার এবং তানিয়া তাকাসসুম।
বিশ্বব্যাপী আজ ১১ অক্টোবর আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালিত হচ্ছে। দিবসটির লক্ষ্য কন্যাশিশুদের শিক্ষা, সুরক্ষা ও…
মাত্র ২৫ কোটি রুপি নির্মাণব্যয়ের মালয়ালম রোমান্টিক কমেডি সিনেমা ‘বেথলেহেম কুদুম্বা ইউনিট’ বিশ্বজুড়ে ৩৩০ কোটি…
ওমান উপসাগরে মার্কিন নৌ অবরোধ এড়িয়ে যাওয়ার চেষ্টার অভিযোগে একটি বাণিজ্যিক জাহাজ অচল করার দাবি…
এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ সহ সব বিষয়ে এ-প্লাস পেয়ে নিজের বাল্যবিবাহ ঠেকিয়ে দিয়েছে সাতক্ষীরার মেধাবী শিক্ষার্থী…
উৎপাদন ব্যয় বেড়ে যাওয়া, আশানুরূপ বাজারদর না পাওয়া এবং কৃষি উপকরণের নানা সংকটে পাবনার ঈশ্বরদীতে…
জীবন রক্ষাকারী ওষুধের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে উৎপাদন ব্যয় কমানোর ওপর গুরুত্ব দিয়েছেন…
This website uses cookies.