Header Premium (728×90)

Categories: জাতীয়

পাঁচ মাসে লোডশেডিংয়ের সব রেকর্ড ভেঙেছে সরকার: নাহিদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বর্তমান সরকারের তীব্র সমালোচনা করে বলেছেন, মাত্র পাঁচ মাসে এই সরকার লোডশেডিংয়ের অতীতের সব রেকর্ড ভেঙে ফেলেছে। শুক্রবার গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে এনসিপি আয়োজিত এক গণসমাবেশে তিনি এ মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন, ‘গণভোটের রায় বাস্তবায়ন না করলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না। আমরা একটি কথা স্পষ্টভাবে বলতে চাই, জাতীয় নাগরিক পার্টি দেশের পরিবর্তন ও সংস্কারের জন্য গণঅভ্যুত্থানে অংশ নিয়েছিল এবং আমরা নির্বাচনে অংশ নিয়েছিলাম। আমরা আপনাদের বলেছিলাম, গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিন। ‘হ্যাঁ’ ভোট দিলে দেশের সংস্কার হবে।’

তিনি আরও বলেন, ‘এই সরকারকে আমরা একটি প্রতারক সরকার বলতে পারি। একটি বিশ্বাসঘাতক সরকার বলতে পারি। যারা এই দেশের জনগণের সঙ্গে, জুলাই গণঅভ্যুত্থানের সঙ্গে, হাজারো শহীদের সঙ্গে প্রতারণা করে ক্ষমতায় এসেছে।’

এনসিপির আহ্বায়ক বলেন, ‘মাত্র পাঁচ মাসে বাংলাদেশের ইতিহাসে লোডশেডিংয়ের সব রেকর্ড ভেঙেছে সরকার। আমরা ২০০১ থেকে ২০০৬ সালের ইতিহাস জানি।’

নাহিদ ইসলাম আরও বলেন, ‘যাদের টাকা নিয়ে তারা নির্বাচন করেছিল, এখন তাদের হাতেই দেশের সম্পদ তুলে দিচ্ছে।’ এছাড়া তিনি উল্লেখ করেন যে, প্রধানমন্ত্রীর ভারত সফর জনগণ মেনে নেবে না।

প্রকাশ : ১৪ আগস্ট ২০২৬, ১৮: ৫৬আপডেট : ১৪ আগস্ট ২০২৬, ১৮: ৫৮

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

Recent Posts

প্রতারণার অভিযোগে সেলেনা গোমেজের বিরুদ্ধে মামলা করলেন বিনিয়োগকারীরা

মানসিক স্বাস্থ্যবিষয়ক স্টার্টআপ প্রতিষ্ঠানে চুক্তি ভঙ্গের দায়ে মার্কিন গায়িকা ও অভিনেত্রী সেলেনা গোমেজের বিরুদ্ধে মামলা…

1 minute ago

ভারতে ‘শান্তিপূর্ণ বিপ্লব’ ও দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের ডাক সোনম ওয়াংচুকের

ভারতের রাজনৈতিক নেতৃত্ব বাছাইয়ের পদ্ধতিতে মৌলিক পরিবর্তন আনতে ‘শান্তিপূর্ণ বিপ্লব’ ও ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক…

13 minutes ago

শহীদ কাদরীর ‘তোমাকে অভিবাদন প্রিয়তমা’: প্রেম ও দ্রোহের আধুনিক গাথা

শহীদ কাদরীর ‘তোমাকে অভিবাদন প্রিয়তমা’ কেবল একটি প্রেমের কবিতা নয়, এটি রাজনৈতিক ব্যঙ্গ, যুদ্ধবিরোধিতা এবং…

20 minutes ago

সাবেক বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল রফিকুল ইসলামের শেষ বিদায়

বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক প্রধান এয়ার ভাইস মার্শাল (অব.) মোহাম্মদ রফিকুল ইসলামের জানাজা ও ফিউনারেল…

30 minutes ago

১৫ আগস্ট ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ সতর্কাবস্থা

বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী ১৫ আগস্টকে কেন্দ্র করে রাজধানীসহ সারাদেশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।…

44 minutes ago

শাড়ি নিয়ে প্রতারণা মামলায় জামিন পেলেন তানজিন তিশা

অনলাইন শপের শাড়ি নিয়ে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের মামলায় জামিন পেয়েছেন অভিনেত্রী তানজিন তিশা। ঢাকার মেট্রোপলিটন…

44 minutes ago

This website uses cookies.