Header Premium (728×90)

শাড়ি নিয়ে প্রতারণা মামলায় জামিন পেলেন তানজিন তিশা

অনলাইন শপের শাড়ি নিয়ে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে দায়ের করা মামলায় জামিন পেয়েছেন জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। বৃহস্পতিবার (১৩ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালতে উভয় পক্ষের শুনানি শেষে এই জামিন মঞ্জুর করা হয়।

এদিন সকাল সাড়ে ১০টার দিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত প্রাঙ্গণে পৌঁছান তানজিন তিশা। সেখানে পৌঁছানোর পর কিছুক্ষণ নিজের গাড়িতে অপেক্ষা করে আদালতে প্রবেশ করেন তিনি। এ সময় আদালত প্রাঙ্গণে বিপুলসংখ্যক গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন। পরবর্তীতে বেলা ১১টা ২৫ মিনিটের দিকে মামলাটির শুনানি শুরু হয় এবং শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন।

আদালত থেকে বের হয়ে এবং পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তানজিন তিশা মামলাটিকে ‘সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত’ বলে দাবি করেন। তিনি বলেন, সত্যের জয় সুনিশ্চিত এবং তিনি সবসময় আইনের প্রতি শ্রদ্ধাশীল।

মামলার মূল বিষয়বস্তু শাড়িটি নিয়ে অভিনেত্রী জানান, এটি তাকে উপহার হিসেবে দেওয়া হয়েছিল এবং এর বিনিময়ে শাড়িটির প্রচারণার যে প্রতিশ্রুতি ছিল, তা তিনি যথাযথভাবে পূরণ করেছেন। তিশার দাবি, শাড়িটি পরে অনেক আগেই তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ছবি প্রকাশ করেছেন এবং নিয়ম অনুযায়ী সংশ্লিষ্ট পেজটিকেও মেনশন বা ট্যাগ করেছিলেন। এরপরও এই বিষয়টিকে কেন্দ্র করে ফৌজদারি মামলা করাকে তিনি ‘নেগেটিভ মার্কেটিং’ এবং সস্তা প্রচার পাওয়ার কৌশল বলে মন্তব্য করেন।

তানজিন তিশা আরও অভিযোগ করেন, সংশ্লিষ্ট ফেসবুক পেজের কথিত মালিকের স্বামী একজন সরকারি সচিব হওয়ায় এই মামলায় ‘ক্ষমতার দারুণ অপব্যবহার’ করা হয়েছে। তবে সত্যের সামনে ক্ষমতার বড়াই টেকে না বলে মন্তব্য করেন তিনি। তিশার ভাষ্যমতে, ফেসবুক পেজের ওই কথিত নারী মালিক বৃহস্পতিবার আদালতে উপস্থিত থাকলেও নিজেকে আড়ালে রেখেছিলেন।

উল্লেখ্য, অনলাইন ফ্যাশন পেজ ‘অ্যাপোনিয়া’র পক্ষ থেকে তানজিন তিশার বিরুদ্ধে এই মামলাটি করা হয়েছিল। মামলার অভিযোগে বলা হয়, তিশা ওই পেজ থেকে প্রায় ২৮ হাজার ৮০০ টাকা মূল্যের একটি শাড়ি সংগ্রহ করেছিলেন। শাড়িটির প্রচারণা চালানো ও মূল্য পরিশোধের আশ্বাস দেওয়া হলেও পরবর্তীতে তিনি যোগাযোগ বন্ধ করে দেন বলে বাদীপক্ষ দাবি করে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Ei Din

Recent Posts

উয়েফার বিরুদ্ধে ‘অপপ্রচার ও হয়রানির’ অভিযোগ আনল ফিফা

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা ও ইউরোপিয়ান ফুটবল ফেডারেশন উয়েফার মধ্যকার দ্বন্দ্ব গড়িয়েছে আদালত পর্যন্ত।…

55 minutes ago

ক্যালিফোর্নিয়ার সরকারি ছুটির তালিকায় যুক্ত হলো দুই ঈদ

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সরকারি ছুটির তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে ঈদুল ফিতর ও ঈদুল আজহা। গভর্নর গ্যাভিন…

1 hour ago

মনপুরায় ১০০ ইয়াবাসহ দুই যুবক আটক

ভোলার মনপুরা উপজেলায় ১০০ ইয়াবা উদ্ধারসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে রামনেওয়াজ লঞ্চঘাট…

1 hour ago

রণবীরের জন্মদিনে আলিয়ার বিশেষ পোস্ট, নেটদুনিয়ায় মুগ্ধতা

বলিউড তারকা রণবীর কাপুরের জন্মদিনে আলিয়া ভাট শেয়ার করলেন তাদের একান্ত ভালোবাসার মুহূর্তের ছবি, যা…

2 hours ago

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ৬ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে দাখিল করা মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন…

2 hours ago

সংসার সাজানোর আগেই ডেঙ্গুতে প্রাণ হারালেন চিকিৎসক আঁচল রায়

বিয়ের দেড় বছরের মাথায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালে মারা গেছেন চিকিৎসক আঁচল রায়।…

2 hours ago

This website uses cookies.